Categories
বিবিধ

৫০-৬০ জন দুষ্কৃতীর হামলার অভিযোগ, আগুনে ভস্মীভূত প্রাক্তন প্রধানের বাড়ি।

পুটিমারি, নিজস্ব সংবাদদাতা:- পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রফিকুল হকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় বাড়ির পাঁচটি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-আশাক ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ বেশ কয়েকটি মোটরবাইকে করে ৫০ থেকে ৬০ জন মুখোশধারী দুষ্কৃতী রফিকুল হকের বাড়ির কাছে আসে। অভিযোগ, তারা প্রথমে বাড়ির পাশের ট্রান্সমিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। চারিদিকে অন্ধকার নেমে আসার পর পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
পরিবারের সদস্যদের দাবি, বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে তাঁরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে করে পেট্রোল এনে বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
পরিবারের এক সদস্য জানান, “হঠাৎ বাড়ির সামনে বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রাণভয়ে বেরিয়ে যাই। এরপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের ভেতর থেকে কোনও জিনিসপত্রই বের করতে পারিনি।”
ঘটনায় বাড়ির পাঁচটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রও আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
তবে কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *