মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদার কালিয়াচকের যদুপুরের পর এবার মোজমপুরেও কড়া বার্তা দিল পুলিশ। দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত মজমপুরের ডন সারিউল শেখকে কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে ঘোরাল কালিয়াচক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বছরের পর বছর মজমপুর এলাকা সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছে মারপিট, খুন ও মাদক পাচারের ঘটনায়। যদিও সাম্প্রতিক সময়ে খুনোখুনি কমেছে, তবে মাদক কারবারকে কেন্দ্র করে এলাকাটি বারবার আলোচনায় উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে এখানকার প্রভাবশালী মহলও নিজেদের অবস্থান বদলে ক্ষমতার ছত্রছায়ায় থেকেছে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই কয়েকদিন আগে সারিউল শেখকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে তাকে তার প্রভাব বিস্তারের এলাকায় নিয়ে গিয়ে জনসমক্ষে ঘোরানো হয়। এলাকাবাসীর একাংশের দাবি, দুই গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারে অবশেষে শান্তির আশা দেখা দিয়েছে।
Categories
দাগি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মজমপুরে পুলিশের অভিযানে আলোড়ন।