Categories
বিবিধ

শালবনীতে মদের দোকানে বড়সড় চুরি, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর দেশি মদের দোকান,যার মালিক পতিত কুমার খাঁন, সেখানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার দেশি মদ চুরি করে নিয়ে যায় বলে দাবি দোকানের মালিকের ।
পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ১২ মিনিট থেকে ২টা ৩২ মিনিটের মধ্যে একটি সাদা রঙের চারচাকা গাড়ি ঘটনাস্থলের আশেপাশে একাধিকবার ঘোরাফেরা করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই গাড়ির সঙ্গে চুরির ঘটনার যোগসূত্র থাকতে পারে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *