Categories
বিবিধ

ফাহিমের মৃত্যুর তদন্তে বড়সড় মোড়, কালিয়াচকে দুই যুবক গ্রেপ্তার—১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — ছাগল চুরি করতে দেখে নেওয়ায় ১২ বছরের কিশোর খু/নে/ র ঘটনায় দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার কালিয়াচকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ওই এলাকার ১২ বছরের ফাহিম সেখ নামে এক কিশোরের লিচু গাছে গ/লা/য় ফাঁ/স লাগানো অবস্থায় ঝু/ল/ন্ত মৃ/তদে/হ উদ্ধার হয়। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়। ঘটনায় মৃত কিশোরের মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করেন, ফাহিম এলাকার কয়েকজনকে ছাগল চুরি করতে দেখেছিল। এই কারণেই ছাগল চুরির ঘটনায় জড়িতরা প্রমাণ লোপাটের জন্য তাকে খু/ন করেছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে মঙ্গলবার রাতেই সুজাপুরের চামাগ্রাম এলাকা থেকে দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম মহম্মদ নাসতারুল হক ওরফে জনি, বয়স ২১ বছর এবং অপরজনের নাম রহিত সেখ, বয়স ১৯ বছর। ধৃত এই দুজনেই বুধবার পুলিশের তরফে ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *