Categories
বিবিধ

নির্দিষ্ট সময় পেরিয়েও টাকা না পাওয়ার অভিযোগ, ফালাকাটা পুরসভায় মহিলাদের প্রতিবাদ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে ফালাকাটা পুরসভায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখান বহু মহিলা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। অন্নপূর্ণার টাকা কেন এখনও অ্যাকাউন্টে ঢোকেনি? এই প্রশ্ন তুলে প্রশাসনের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান বিক্ষোভকারী মহিলারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে পৌছায় ফালাকাটা থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *