Categories
বিবিধ

অন্নপূর্ণা ভাণ্ডারের আনন্দে পথে মহিলারা, নিমতিতায় মিছিল শেষে লাড্ডু বিতরণ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পর শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের ২১৮ ও ২১৯ নম্বর বুথে বিজেপির উদ্যোগে প্রায় ৫০০ মহিলাকে নিয়ে মিছিল অনুষ্ঠিত হল। মিছিল শেষে মহিলাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ বিধানসভার বিজেপি কনভেনার ষষ্ঠীচরণ দাস, নিমতিতা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর প্রতিনিধি অশান্ত হালদার এবং ৩ নম্বর মণ্ডলের সম্পাদক আস্তিক সিংহ-সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব।

প্রথমে এলাকায় মিছিল করা হয়। এরপর কলোনি এলাকায় মহিলাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া মহিলাদের মুখে ছিল হাসি। বিজেপির দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হওয়ার পরই এই আনন্দ মিছিল ও লাড্ডু বিতরণের আয়োজন।

বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে আরও জানানো হয়, এখনও যাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাননি, তাঁরা তাঁদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে পারেন।

ষষ্ঠীচরণ দাস বলেন, “অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়েছে। মহিলাদের মুখে আজকের এই হাসিই তার প্রমাণ।”

অশান্ত হালদার বলেন, “প্রায় ৫০০ মহিলা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নিয়েছেন। যাঁরা এখনও এই সুবিধা পাননি, তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করুন।”

আস্তিক সিংহ বলেন, “অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার আনন্দেই আজকের এই কর্মসূচি। মহিলাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।”

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *