Categories
বিবিধ

মালদা মেডিকেলে ইঁদুরের সমস্যা স্বীকার সুপারের, রোগীদের সুরক্ষায় বসানো হল যন্ত্র।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – ইঁদুরের যন্ত্রনায় জর্জরিত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।অসুস্থ রুগীদের শরীরে কামড় দিচ্ছে ইঁদুর। আর তাই ইঁদুরের যন্ত্রনা থেকে বাচতে রুগীদের বেডের পাশে রাখা হয়েছে যন্ত্র। ঝাঁ চকচকে অত্যাধুনিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত সামাজিক মাধ্যমে ভাইরাল। আর এমন দৃশ্য হাসপাতালের ব্যবস্থা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
ইংরেজবাজার বিধানসভার বিজেপির প্রাক্তণ বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ ইঁদুর ধরার যন্ত্র আছে মানে মালদা মেডিকেল হাসপাতালে ইঁদুর রয়েছে। হাসপাতালে ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। সরকার বদল হয়েছে। কিন্তু সরকারি আধিকারিকদের পরিবর্তন ঘটে নি। তাই এমন পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি তুলে ধরবেন।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর ইঁদুরের সমস্যার কথা স্বীকার করে বলেন যাতে অসুস্থ রুগীদের কোন ক্ষতি না হয়। সেই বিষয়টি লক্ষ্য রেখৈ ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *