Categories
বিবিধ

বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ—মালদহে মৃত কুমির উদ্ধারের পর সতর্কবার্তা বনদপ্তরের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—মালদহে উদ্ধার এক কুমিরের বাচ্চা। সূত্রের খবরে মালদা বনদপ্তর একটি মৃত কুমিরের বাচ্চা উদ্ধার, মালদা জেলার রতুয়া ব্লকের ফুলাহার নদীর শংকর টোলা ঘাট এলাকায় স্থানীয় মানুষ একটি মৃত কুমিরের বাচ্চা দেখতে পায়, সঙ্গে সঙ্গে খবর দেয় মালদা বনদপ্তরে, মালদা বনদপ্তরের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে, মৃত কুমির টিকে উদ্ধার করে নিয়ে আসে মালদা কাণীরমোড় ফরেস্ট রেঞ্জ অফিসে। সেখানকার রেঞ্জ অফিসার সরস্বতী কর্মকার জানান, ফোন মারফত স্থানীয় মানুষজন দেখতে পাওয়ার পর, আমাদেরকে জানালে আমরা ঘটনাস্থলে ফরেস্টের টিম নিয়ে যাই এবং কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসি, এবং সেটাকে পোস্টমর্টেম করার পরে destroy করা হবে। এবং কুমিরটিকে কেউ মেরেছে কিনা তদন্ত চলছে, যদি কেউ এটাকে মেরে থাকে তাহলে বনদপ্তর এর আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। আমরা সাধারণ মানুষের কে জানাতে চাই এই ধরনের জলজ এবং বন্য প্রাণীকে কেউ মারবেন না, এটা দন্দনীয় অপরাধ, কোথাও দেখতে পেলে বনদপ্তরের খবর দিন বনদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *