Categories
বিবিধ

হুমকি ঘিরে চাঞ্চল্য, নিরাপত্তা বলয়ে পোস্ট অফিস চত্বর।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পোষ্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে। বেলা ১২. ৩০ টা থেকে ২. ৩০টার মধ্যে ডিনামাইট দ্বারা বিস্ফোরণ ঘটানো হবে। অফিসের মেইলে এমনই মেসেজে আতঙ্ক বালুরঘাট হেড পোষ্ট অফিসে।

ঘটনাস্থলে পুলিশ ও বোম্ব স্কোয়ার্ড। খালি করে দেওয়া হয় অফিস বিল্ডিং ও তাঁর আশপাশের এলাকা। আসে স্নিকার ডগ। বিল্ডিংএর আশপাশে দাঁড়িয়ে পড়া উৎসুক সাধারণ মানুষকেও মাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়।

পোষ্ট অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ বিভাগের সার্কেল অফিস থেকে মেইল মারফত জানানো হয় যে যেসমস্ত পোষ্ট অফিসে পাসপোর্ট কেন্দ্র রয়েছে সেখানে আগে থেকে আরডিএক্স মজুত করে রেখেছে আতঙ্কবাদীরা। সার্কেল অফিস এব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেই মেইল বালুরঘাট পোষ্ট অফিসেও পাঠিয়ে দেয়। এর পরেই পোষ্ট অফিসের পোস্ট মাস্টার এর তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বিল্ডিং খালি করে দেওয়ার পাশাপাশি বোম্ব স্কোয়ার্ড দ্বারা পাসপোর্ট কেন্দ্র সহ গোটা ব্লিডিং তল্লাশি শুরু করে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *