Categories
বিবিধ

পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসার অভিযোগ ,গ্ৰেফতার হোটেলের মালিক সহ ৭ জন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসার অভিযোগ ,গ্ৰেফতার হোটেলের মালিক সহ ৭ জন,সুত্রের খবর, পাঁশকুড়ার পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল, গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার SP অফিস থেকে পুলিশ প্রশাসনের ১৪ জনের প্রতিনিধি দল  পিতপুরের মা তারা ফ্যামিলির রেস্টুরেন্টে হানা দেয়, এদিন বিকাল ৩ টায় দিক থেকে চলে রাত প্রায় ১২টা পর্যন্ত,প্রায় ৯ ঘণ্টা চলে এই রেড, এই ঘটনায় মোট ৮ জন, অর্থাৎ ৪ জন মেয়ে ,৪ জন ছেলেকে গ্রেফতার করে পুলিশ, পাশাপাশি ওই হোটেলের ৩ টি রুম শীল করে দেওয়া হয়েছে,আজ সকালে পাঁশকুড়া থানা থেকে অভিযুক্তদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয়।

Share This
Categories
বিবিধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শারদ সংহতি: হবিবপুরে ১০৯ পুজো কমিটিকে সম্মাননা প্রদান।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।গোটা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিজয়ের সম্মেলনী ও শারদ সম্মান।বুধবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়,হবিবপুরে তৃণমূলের উদ্যোগে। হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর হাইস্কুল প্রাঙ্গণে। এদিন তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের সহ অতিথিদের বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিবপুর ব্লকের মোট ১০৯ টি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান ও বিজয়া সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু , হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার,জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং, এবং মালদা শহর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ঘোষ সহ জেলা তৃণমূল কংগ্রেস সহ ব্লকের একাধিক নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

দুর্গাপুর কেলেঙ্কারিতে গ্রেপ্তার স্থানীয় বাসিন্দা, পরিবারের পক্ষ থেকে সত্য উদঘাটনের আহ্বান।

দেবাশীষ পাল, মালদাঃ- দুর্গাপুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত সিলামপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিফ আলি। এই খবর ছড়িয়ে পড়তেই হতবাক তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই ওয়াসিফ পড়াশোনায় মেধাবী ছিল। জীবনের বেশিরভাগ সময় হোস্টেলেই থেকে পড়াশোনা করেছে সে। এলাকাবাসীর দাবি, এমন একটি ঘটনার সঙ্গে তার নাম জড়ানোতে তারা অবিশ্বাসে স্তব্ধ। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন যাতে সত্যিটা সকলের সামনে আসে।

Share This
Categories
বিবিধ

ভোট চুরির অভিযোগে গণস্বাক্ষর কর্মসূচি: দক্ষিণ দিনাজপুর কংগ্রেসের প্রতিবাদে জনজোয়ার।

ভোট চুরির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের।
বালুরঘাটে, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার হয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আয়োজন করা হয়। এই গধ স্বাক্ষর পাঠানো হবে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের কাছে। জানিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দরবার করবেন ভোট চুরির বিষয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস। বিষয়কে কেন্দ্র করে এ কোন স্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের একাধিক জেলা স্থানীয় নেতৃত্ব ও সাধারণ কর্মী সমর্থক।

Share This
Categories
বিবিধ

ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ র‍্যালি।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ র‍্যালি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা। পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়।

আন্দোলনকারীদের দাবি, ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে। ওবিসি এবং সমস্ত বর্ণ গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে। পাশাপাশি সমস্ত জনজাতি ও আদিবাসীদের জল জমি জঙ্গলের মৌলিক অধিকারের দাবি সহ বিভিন্ন দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেয় ভারত মুক্তি মোর্চার সদস্যরা।
ডেপুটেশন কর্মসূচি কে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয় জেলাশাসকের দপ্তরের গেটে।

Share This
Categories
বিবিধ

২০ হাজার শ্রমিকের রুজির উৎসে আগুন! কালিয়াচকের প্লাস্টিক শিল্পে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড।

মালদা; নিজস্ব সংবাদদাতাঃ — চোখের সমনে সমস্ত কিছু পুড়ে ছাই। সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারটি প্লাস্টিক গোডাউন কোটি টাকার ক্ষয়ক্ষতি। বুধবার রাত প্রায় ১টা নাগাদ মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিক গোডাউন। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংরেজবাজার দমকল দপ্তরে। খবর পেয়ে ইংরেজবাজার থেকে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায়। সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প জেলার অন্যতম বড় কেন্দ্র। প্রতিদিন প্রায় ২০ হাজার শ্রমিক এই শিল্পে কাজ করেন।স্থানীয়দের দাবি, আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা কেউ দুষ্টামি করে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ,কালিয়াচক-সুজাপুর এলাকায় এখনও পর্যন্ত কোনও দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয়। ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

Share This
Categories
বিবিধ

জমি নিয়ে দ্বন্দ্বে চাঞ্চল্য! সেনা জওয়ানকে মেরে পুঁতে ফেলার হুমকি, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- এক সেনা জওয়ানকে মেরে, মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়। সেনা জওয়ানের দিদিকে মারধর ধরে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায়। জানা গেছে, মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে ১৮ শতক জমি বিক্রি রয়েছে। সেই জমি কেনার জন্য মানিকচকের সেখপুরা এলাকার বাসীন্দা, পেশায় সেনা জওয়ান মহম্মদ শাজাহান আলি জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বায়না বাবদ কিছু টাকা দেন। এই কথা জানতে পেরে তেলেবেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলি। তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাজাহান আলিকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু সেই চাপেও সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোনে মেরে, মাটিতে পুতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আনোয়ার আলির বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদিকে মারধর করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ। ওঠে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ানের আক্রান্ত দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

ত্রিশ বছরের যন্ত্রণা শেষ, পৌরপ্রধানের উদ্যোগে নতুন আশার আলো খিদিরপুরে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিশ বছরের দীর্ঘ দুর্ভোগের অবসান ঘটল বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের খিদিরপুর হালদারপাড়ায়। সংযোগকারী মাঝারি সেতুর অভাবে বছরের পর বছর চরম ভোগান্তির শিকার ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে স্বস্তির হাওয়া।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময়ে জলজটের কারণে বহুবার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ত। সেতুর অভাবে রোগী পরিবহনে বাধা সৃষ্টি হত, এমনকি একবার সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এক বাসিন্দার মৃত্যু ঘটেছিল বলেও দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বাঁশের তৈরি অস্থায়ী মাচা বানিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন।

অবশেষে হঠাত সেই জটিল সমস্যার সমাধানে দূতের ভূমিকায় হাজির হন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র। সরজমিনে গিয়ে তিনি এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন দ্রুতই স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।

এলাকাবাসীর মূল দুটি দাবি ছিল—একটি স্বল্প উচ্চতার সংযোগকারী মাঝারি সেতু নির্মাণ এবং বিদ্যুৎবিহীন পোলগুলিতে আলো স্থাপন। পৌরপ্রধান অশোকবাবু জানান, আসন্ন “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পে এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তোলা হবে এবং শিগগিরই কাজ শুরু হবে।

এদিন পৌরপ্রধানের আকস্মিক উপস্থিতি ও তাৎক্ষণিক প্রতিশ্রুতিতে আনন্দিত হন খিদিরপুর হালদারপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের মতে, অশোক কুমার মিত্রের মানবিক উদ্যোগে অবশেষে আশার আলো দেখল খিদিরপুর। দীর্ঘ ত্রিশ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে এলাকাজুড়ে এখন একটাই সুর—“এবার সত্যিই মুক্তি মিলল দুর্ভোগের।”

Share This
Categories
বিবিধ

বিরোহীনি গ্রামের সুনীল কিস্কুকে ডাইনি আখ্যা, বাড়ি থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ডাইনি অপবাদে প্রাণে মারার হুমকি। ঘটনায় মঙ্গলবার বালুরঘাট থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ। বালুরঘাট থানার বিরোহীনি গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, ওই গ্রামে বাসিন্দা এক যুবতী অসুস্থ রয়েছেন বেশকিছুদিন যাবৎ৷ যুবতীর এই অসুস্থতার জন্য গ্রামেরই এক বৃদ্ধ সুনীল কিস্কুকেই (৭০) দায়ী করেছে একদল গ্রামবাসী। এনিয়ে গত ৮ অক্টোবর গ্রামে একটি সালিসি সভা ডাকা হয়। সেখানে সুনীলকে ডাইনি বলে আখ্যা দেওয়া হয়। দ্রুত গ্রাম না ছাড়লে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতে থাকে। বালুরঘাট থানায় গিয়ে লিখিতভাবে জানান ওই বৃদ্ধ। কিন্ত এনিয়ে পুলিশের ভূমিকা নিস্ক্রিয় ছিল বলে দাবি সুনীল ওই তার পরিবারের। ফের অভিযুক্তরা বৃদ্ধ সুনীলকে হুমকি দেয় এবং বাড়িতে রাখা ২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ। উপায়হীন ওই বৃদ্ধ দারস্থ হয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কাছে। অবশেষে মঙ্গলবার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বদের নিয়ে বালুরঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৮ জনের বিরুদ্ধে।

Share This
Categories
বিবিধ

পুলিশ তদন্ত শুরু, খুঁজছে মাদকের উৎস ও গন্তব্য।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার গাজোল থানার পুলিশ। মঙ্গলবার গাজোলের শ্যামনগর ১২নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম রাজকুমার রবিদাস। বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্ত গোপালনগর এলাকায়। মঙ্গলবার সন্ধ্যার দিকে সে গাজোলের শ্যামনগর ১২নং জাতীয় সড়কের পাশে কিশনগঞ্জ যাওয়ার জন্য বাস ধরার অপেক্ষা করছিল। ওই সময় গাজোল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ব্রাউন সুগারের সাত-সাতটি প্যাকেট। প্যাকেটগুলি থেকে ৭০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। ধৃত পাচারকারী কোথায় বিপুল পরিমাণ মাদক পেল? কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Share This