Categories
বিবিধ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্বপনের পাশে দাঁড়ানোর আহ্বান, আর্থিক সঙ্কটে দিশেহারা পরিবার।

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের ১৩ নং ওয়ান কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুরের বাসিন্দা স্বপন বর্মন। তিনি গত ৪ মাস থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তার পরিবারের রয়েছে বৃদ্ধ বাবা যিনি বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আর্থিক উপার্জন করতে পারছেন না। স্বপন বিবাহিত তার স্ত্রী ও ছোট ছোট দুই পুত্র সন্তান রয়েছে। তিনি ছিলেন বাড়ির একমাত্র উপার্জক। বর্তমানে তিনি অসুস্থ হওয়ায় তার রোজগার বন্ধ হয়ে পড়ে।
যার কারণেই চিকিৎসার জন্য প্রচুর আর্থিক সহযোগিতার প্রয়োজন তাই তার স্ত্রী সকলের কাছে করজোরে আর্থিক সহযোগিতা চেয়ে প্রার্থনা করছেন।

রায়গঞ্জ হাসপাতালের পক্ষ থেকে জানিয়েছেন বাইরের তার চিকিৎসা করানোর কথা। এমতাবস্থায় বাইরে চিকিৎসা করাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন আর সেই অর্থের সাহায্য চেয়ে তার তার স্ত্রী সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে প্রার্থনা জানিয়েছেন।

Share This
Categories
বিবিধ

“আমরা এখানেই থাকতে চাই” — সরকারের কাছে নাগরিকত্বের আবেদন হঠাৎপল্লীর বাসিন্দাদের।

নাম হঠাৎপল্লী। মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে। কারন ২০০২ সালের পর হঠাৎ গড়ে ওঠে এই এলাকা। এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশী। তাই SIR নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় ১৫০/২০০ ভোটার। কারন ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই। তাই ভয় ভীতি রয়েছে হঠাৎপল্লীর বাসিন্দাদের মধ্যে। তবে তারা চান এখানেই থাকতে। তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব। এই এলাকার অধিকাংশ বাসিন্দা ১৯৯৫ সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে। এরপরই মেদিনীপুর শহরের ১ নং ওয়ার্ডের এই হঠাৎপল্লীতে জায়গা কিনে তৈরী করে বাড়ি। বর্তমানে সকলেই তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎপল্লীতে। যদিও ২০০২ সালের পরে একে একে সকলের হয়েছে ভোটার কার্ড। নামও উঠেছে ভোটার তালিকায়। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন তারা। সরকার যা সিদ্ধান্ত নেবে, তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা।
যদিও ওয়ার্ড কাউন্সিলর তাঁদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য।

Share This
Categories
বিবিধ

আবারো জঙ্গিপুর বিধানসভায় প্রায় ২৫০ জন যোগ দিল আই এস এফ এ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার রানীনগর মাঠ পাড়ার ২৩২ নম্বর বুথের প্রায় ২৫০ জন কর্মী সমর্থক T M C ছেড়ে ISF যোগদান করিলেন । বুথ সভাপতি সুখচান সেক নেতৃত্বে যোগ দিলেন ২৫০ জন ইন্ডিয়ান সেকুলার ফন্টে। আজকের সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার সভাপতি রবিউল শেখ উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার সহ সভাপতি ইন্তাজ শাহাদাত উপস্থিত ছিলেন সম্পাদক বারুল মাস্টার উপস্থিত ছিলেন কার্যকারি সভাপতি পিন্টু শেখ সহ আরো অনেকেই। বিধায়ক নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের পা রাখতে একের পর এক যোগ দিচ্ছেন আই এস এফ এ শক্ত হচ্ছে মুর্শিদাবাদের মাটি তৈরি হচ্ছে আই এস এফ এর ঘাঁটি। দূর্বল হচ্ছে তৃণমূল কংগ্রেস ।

Share This
Categories
বিবিধ

সমস্যায় পড়লে যোগাযোগ করুন সিএএ ক্যাম্পে, জানালেন বিজেপি নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —সাধারণ মানুষের সুবিধার্থে খোলা হলো ক্যাম্প।প্রশাসন যেভাবে ভয় দেখাচ্ছে এই অভিযোগ তুলে।বিজেপির তরফে অনুষ্ঠানিক ভাবে খোলা হলো সি এএ CAA ক্যাম্প, সোমবার দুপুরে পাকুয়াহাট এলাকা বিজেপির পার্টি অফিস, ফিতে কেটে এই ক্যাম্পে উদ্বোধনের মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয়। এ বিষয়ে উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনী বলেন প্রশাসন যেভাবে ভয় দেখিয়ে যাচ্ছে। সেই দিকে নজরকে সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকায় এই ক্যাম্প হয়েছে যাতে সাধারণ মানুষ কোন সমস্যায় পড়লে এই ক্যাম্পে যোগাযোগ করলে সমস্যা সমাধান করে দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদার সাধারণ সাংগঠনিক সম্পাদক বিনা সরকার কীর্তনী, হবিবপুর মন্ডল ২ সভাপতি তপন মন্ডল, অন্যান্য নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

মালদায় মিঠুন চক্রবর্তী, বিজেপি কর্মীদের ভিড়ে মুখর মালদা টাউন স্টেশন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদা জেলা বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে আজ ভোরে পদাতিক এক্সপ্রেসে মালদায় এসে পৌছালেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মালদা টাউন স্টেশনে ট্রেন থেকে নামতেই বিজেপি নেতৃত্বরা তাকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেন। সেখান থেকে বেরিয়ে সরাসরি একটি বেসরকারি হোটেলে গিয়ে থাকা। দুপুরে বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিবেন।

Share This
Categories
বিবিধ

বোনকে শেষ দেখার পথে রেল দুর্ঘটনায় প্রাণ গেল দিদির।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –বোনের মৃত্যুর খবর পেয়ে মৃত বোনকে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন দিদি। কিন্তু বোনকে দেখা হলো না। বোনের বাড়ির আসার সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দিদির। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার করকচ অঞ্চলের ভালুকডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃতার নাম নূরজাহান বিবি। বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা এলাকায়। এদিন সকালে ভালুকডাঙ্গায় তার বোনের মৃত্যু হয়। এই খবর পেয়ে দিদি নূরজাহান বিবি বোনকে শেষ দেখা দেখতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভালুকডাঙ্গার কাছেই তিনি রেল লাইন পার হতে যান। ওই সময় মালদা-বালুরঘাটগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। যা জানতে পেরে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। তারা মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

মালদায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, গ্রামে বাসিন্দাদের সহযোগিতায় ধরা পড়ল বাংলাদেশী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের হাতে আটক বাংলাদেশী। তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকায়। কাঁটাতার হীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশী। সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ। হাতেনাতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কে। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ধৃতের নাম আব্দুল মান্নান। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত, টমপাড়া গ্রামে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম।

Share This
Categories
বিবিধ

সংবর্ধনায় সিক্ত মালদার গর্ব পলাশ: সবজি বিক্রেতার ছেলের হাতে ব্রোঞ্জ পদক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – সামান্য এক সবজি বিক্রেতার ছেলে ক্রীড়া জগতে অসামান্য সাফল্য অর্জন করল। বিদেশের মাটিতে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় মাত্র ২৪ মিনিট ৪৮ সেকেন্ডে ৫০০০ মিটার হেঁটে ব্রোঞ্জ পদ অর্জন করে মুখ উজ্জ্বল করল দেশবাসীর। ব্রোঞ্জ পদক জয়ী মালদার সেই কৃতী ছেলের নাম পলাশ মন্ডল। বাড়ি মালদার ইংরেজবাজারের বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায়। বাবার নাম গয়া মন্ডল। যিনি পেশায় এক সামান্য সবজি বিক্রেতা। তার ছেলে পলাশ মন্ডল বর্তমানে মালদা, শহরের বিভূতি ভূষণ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। পলাশ পড়াশোনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই মালদার ক্রীড়া প্রশিক্ষক অমিত রায়ের কাছে হাঁটা প্রতিযোগিতার প্রশিক্ষণ নিয়ে আসছে। সেই প্রশিক্ষণের সুবাদে পলাশ প্রথমে দেশের মাটিতে হাঁটা প্রতিযোগিতার একাধিক ধাপ পেরিয়ে এশিয়ান ইউথ গেমস-২০২৫ এ অংশগ্রহণের সুযোগ পায়। গত ২৪শে অক্টোবর বাহরিনে আয়োজিত এশিয়ান ইউথ গেমসে নজরকাড়া সাফল্য অর্জন করে। বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে মালদার ছেলে পলাশ মন্ডল তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়ে দেশবাসীর মুখ উজ্জ্বল করে। সেই সঙ্গে মালদাতেও খুশির হাওয়া বয়ে যায়। তাই ব্রোঞ্জ পদক জয়ী পলাশ মালদায় ফিরতেই রবিবার তাকে মালদা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পলাশের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, মালদা ক্লাবের সদস্য কিশোর ভকত সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ

পশ্চিম মেদিনীপুরে শিশুদের মেধা বিকাশে অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পড়াশোনার প্রতি আরো আগ্রহ গড়ে তুলতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ডাবচা নবকলা হাই স্কুলে অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। এইদিন ডাবচা নবকলা হাই স্কুলের পাশাপাশি বড়পাড়া জুনিয়র হাই স্কুল এবং কেয়াবনী প্রাইমারি স্কুলে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর পর্যন্ত মোট ৩৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই পরীক্ষায়। এই দিন উপস্থিত ছিলেন দীপক চৌধুরী, প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায়, পলাশ ঘোষ, দীপক নন্দী, তনুশ্রী পাইন কুন্ডু, অভীক প্রামাণিক সহ অন্যান্যরা। আগামী দিনেও এই ধরনের পরীক্ষার আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Share This
Categories
বিবিধ

উত্তরা সিংহ হাজরার নেতৃত্বে গড়বেতায় BLA-2 প্রশিক্ষণ কর্মসূচি শুরু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ়পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে SIR নিয়ে ব্লকের সমস্ত BLA -2 দের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রবিবার,এইদিন ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে SIR নিয়ে বিভিন্ন পদ্ধতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক সভানেত্রী নেত্রী মিঠু প্রতিহার,ব্লক INTTUC র হাবিবুল সেক, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা।

Share This