Categories
বিবিধ

জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মালদায় তৃণমূল কংগ্রেসের এসআইআর আলোচনা সভা জমজমাট।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার এসআইআর নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় মালদা বিনয় সরকার অতিথি আবাসে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলার চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় দুই পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা।

Share This
Categories
বিবিধ

জনগণের সমস্যা শুনতে ও সরকারি প্রকল্প প্রচারে পথে গাজোল তৃণমূল নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —এবার গাজোলে দুয়ারে ব্লক সভাপতি। মালদার গাজোলে শনিবার থেকে শুরু হলো একমাস ব্যাপী গাজোলে “দুয়ারে ব্লক সভাপতি ” কর্মসূচি সূচনা হল।শনিবার বৈরগাছি ২ অঞ্চলে বেশ ঘটা করে ঢাক বাজিয়ে মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি এই শুভ সূচনা করলেন । এদিন উপস্থিত ছিলেন গাজোল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার সরকার, যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। এবিষয়ে তৃনমূলের ব্লক সভাপতি জানান , আগামী এক মাস জুড়ে ১৫ টি অঞ্চলে এমন উদ্যোগ নেওয়া হবে। ৩০ দিনে মোট ২৭৩ টি বুথে ব্লক সভাপতি যাবেন কর্মীদের সাথে প্রতিটা বুথে রাত্রি যাপন করবেন। মূলত আগামী দিনে বিধানসভা ভোটে প্রতিটি বুথ সংগঠনকে আরোও শক্তিশালী , রাজ্যে সরকারের একাধিক প্রকল্পের প্রচার পৌঁছে দিতে এমন অভিনব উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা কথা জানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে খাটু শ্যাম বাবার জন্মদিবস পালনে ধর্মীয় উল্লাস, ভক্তদের মাঝে প্রগাঢ় বিশ্বাস।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে আজ বালুরঘাট শহরে প্রতিবছরের মতো এবছরও খাটু শ্যাম বাবার জন্মদিবস পালিত হলো, এই উপলক্ষ্যে আজ সকালে বালুরঘাট শহরের খাটু শ্যামবাবার ভক্তদের উপস্থিতিতে খাটু শ্যামবাবার বিগ্রহ ও নিশান সহকারে এক বিরাট ধর্মীয় নগর পরিক্রমা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রা থেকে ভক্তদের সমবেত কন্ঠে “খাটু শ্যামবাবা কি জয়” – উচ্চারিত এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। এদিন সন্ধ্যায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবে খাটু শ্যাম বাবার ভজন সন্ধ্যার আয়োজনের পাশাপাশি সকলকে খাটু শ্যাম বাবার প্রসাদও বিতরণ করা হবে, এমনটাই জানালেন খাটু শ্যাম বাবার ভক্ত গৌরীশংকর আগরওয়াল।

Share This
Categories
বিবিধ

বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে জনগণের সমস্যা সমাধানে মঞ্চস্থ হল “আমাদের পাড়া, আমাদের সমাধান”।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়ণের জোয়ার এনেছেন। বাংলার প্রতিটি বুথের উন্নয়ণকে আরোও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ৪৭ এবং ৪৮ এই দুইটি বুথ নিয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ও পৌর কর্মীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব এবং ওই ওয়ার্ডের বাসীন্দারা উপস্থিত ছিলেন। বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন – বাইশ নম্বর ওয়ার্ডের আরো উন্নয়ন এবং ওই ওয়ার্ডের বাসীন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত পরিষেবা দেবার লক্ষ্যেই আজ এই “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন করা হয়।

Share This
Categories
বিবিধ

মালদার ইংলিশবাজারে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে শিবিরে।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদহে হয়ে শুরু হল বি এলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। কিছুটা আতঙ্ক এবং মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি কর্মচারীরা। ইংলিশবাজার ব্লকের কনফারেন্স হলে শনিবার অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবির। ২০০২ সালের ভোটার লিস্টের সাথে ২০২৫ এর ভোটার লিস্টের গরমিল কি রয়েছে, ভোটার লিস্ট গরমিল থাকলে কি কি নথির প্রয়োজন রয়েছে, বিএলও কর্মীরা ভোটারদের বাড়িতে কত বার যাবেন, কিভাবে ফরম বিলি করবেন মূলত এদিনের এই প্রশিক্ষণ শিবিরে এই সমস্ত বিষয়গুলি হাতে-কলমে শেখানো হয়। কিন্তু এই কাজ করার ক্ষেত্রে বি এল ও কর্মীদের নিরাপত্তা কোথায়, তারা কি কোন আশঙ্কায় ভুগছেন, সেই প্রশ্ন শুনে অনেকেই পালিয়ে গেলেন আমার অনেকেই এড়িয়ে গেলেন।

Share This
Categories
বিবিধ

তৃণমূলের অভিযোগ, বিজেপি মঙ্গলপুরা গ্রামে বিভ্রান্তি সৃষ্টি করছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলবে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-মানিকচক ব্লকের পর এবার হবিবপুর ব্লকের বি এল ও দের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই সদস্যের নাম । তারা দুজনেই মধ্যে একজন প্যারা শিক্ষক ও একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক । ইতিমধ্যে তৃণমূলের দুইজন জন জনপ্রতিনিধির নাম থাকার অভিযোগ উঠেছে । তাই নাম বাতিলের দাবিতে রাজ্য নেতৃত্ব ও নির্বাচন কমিশনকে কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদা সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা । আর এই ঘটনাই রাজনৈতিক মহলে শোরগোল শোনা যাচ্ছে । জানা যায় হবিবপুর ব্লকের বি এল ওর দের যে তালিকা সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথের তৃণমূল সদস্য পেশায় প্যারা শিক্ষক অসীম সরকারের নাম অন্যদিকে ১২৫ নম্বর বুথে তৃণমূল সদস্য তথা প্রাইমারি স্কুল শিক্ষক মাতিয়াষ মার্ডি । এরা দুজনেই হবিবপুর বিধানসভার মঙ্গল পুরো গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ।

উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বি এল ও নিযুক্ত হওয়ার কথা কিন্তু হবিবপুর বিধানসভা কেন্দ্রের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 124, নম্বর বুথের দেখা যাচ্ছে অসীম সরকার একজন প্যারা টিচার সে আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য । অন্যদিকে মাতিয়াস মারডি সে একজন স্কুলের শিক্ষক তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি তা সত্ত্বেও আমাদের অভিযোগ করার পরও তারা এখনো বিএলও নিযুক্ত রয়েছে এখানে নির্বাচন কমিশনের নির্দেশকে এখানে মান্যতা দেওয়া হয়নি। এই দুটো নাম যাতে বাদ দেওয়া হয় তার দাবি আমরা করছি তৃণমূল কংগ্রেস স্বচ্ছতা ভোটার লিস্ট তৈরি হোক প্রকৃত ভোটারদের নাম থাকুক সেটা তৃণমূল চাচ্ছেন এখানে সরকারি আধিকারিকরাও তারা যাচ্ছে না

এ বিষয়ে হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার জানান বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এরকম অভিযোগ তারা করছে । আমাদের হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ১২৪ এবং ১২৫ নম্বর বুথের তৃণমূলের সদস্য অসীম সরকার ও মাতৃযাষ মার্ডি তাদের নাম বি এল লিস্টে এবার আছে। তারা নিরপেক্ষভাবে সবসময় মানুষের পাশে থাকে বিজেপি মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত আগে তাদের দখলে ছিল এখন বর্তমানে তাদের দখলে নেই যার ফলে তারা খুব দুশ্চিন্তায় পড়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তারা কাজ করবে যার ফলে বিজেপি সবকিছুতেই রাজনীতি দেখছি আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

Share This
Categories
বিবিধ

বালুরঘাট পৌরসভা ৭৫ বছর পূর্তিতে কুইজ ফেস্টের মাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শুরু হলো রাজ্য পর্যায়ের ‘প্ল্যাটিনাম জুবিলি কুইজ ফেস্ট’। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতাটি শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০ প্রতিযোগী এতে অংশ নিচ্ছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বিপ্লব মিত্র, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বিশিষ্টজনেরা। ভারত বিখ্যাত কুইজ মাস্টার তিতাস ব্যানার্জি কুইজ পরিচালনা করবেন। স্কুল কুইজ, টডলার কুইজ ও মহিলা কুইজ সহ বিভিন্ন বিভাগে ৮ থেকে ৮০ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নিচ্ছে।
​উদ্বোধনে মন্ত্রী বিপ্লব মিত্র এই উদ্যোগকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে সাধুবাদ জানান। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাট পৌরসভার এমন অনুষ্ঠান আয়োজন প্রশংসার দাবিদার।

Share This
Categories
বিবিধ

দীপান্বিতা পাল’এর সাফল্য দক্ষিণ দিনাজপুরের স্কুল শিক্ষা ব্যবস্থায় নতুন আলো ছড়াল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এ বারই প্রথম সারা দেশে কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হল। পাশাপাশি, প্রথমবারের জন্য ওএমআর শিট-এ পরীক্ষা দিল রাজ্যের পড়ুয়ারা। মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২% — যা এই পরীক্ষার দ্রুততা ও দক্ষতার বড় প্রমাণ।

সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৯ জন পরীক্ষার্থী। আশ্চর্যের বিষয়, এই ৬৯ জনের মধ্যে মাত্র তিন জন ছাত্রী।

এই তিন জনের মধ্যে উজ্জ্বল নাম দক্ষিণ দিনাজপুরের—
👉 দীপান্বিতা পাল
দৌলতপুর হাই স্কুলের এই ছাত্রী মেয়েদের মধ্যে প্রথম, আর সার্বিকভাবে চতুর্থ স্থানে।

তিনি পেয়েছেন ৯৮.৪% নম্বর।
বিষয়ভিত্তিক নম্বর

বাংলা ৪০

ইংরেজি ৪০

অঙ্ক — ৪০

ফিজিক্স — ৩৪

কেমিস্ট্রি — ৩৩

ফিজিক্যাল এডুকেশন — ৩২

বিজ্ঞান বিভাগের ছাত্রীর এই সাফল্যকে পরিবার “প্রত্যাশিত” বলেই মনে করছে। দীপান্বিতার বাবা-মা দু’জনেই স্কুলশিক্ষক। তারা জানিয়েছেন, আগামী দ্বিতীয় সেমিস্টারেও মেধাতালিকায় নাম রাখতে দীপান্বিতাকে আরও অনুপ্রাণিত করবেন।

দীর্ঘদিন পর বংশিহারি ব্লকের দৌলতপুর হাই স্কুল এমন গৌরব অর্জন করায় খুশির হাওয়া স্কুলজুড়ে। এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষানুরাগী— সকলের মুখেই এখন একটাই নাম, দীপান্বিতা।

Share This
Categories
বিবিধ

মাস্টার প্ল্যান বাস্তবায়নে ঘাটাল আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সেচ দপ্তরের সিডিউল অনুসারে শিলাবতী নদীর নিম্নাংশ ও কংসাবতী এবং রূপনারায়নের পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলার অংশ সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে পূর্ণ সংস্কার,মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সাথে সুষ্ঠুভাবে কার্যকর করার দাবীতে ঘাটালে বানভাসিদের এক মহতী কনভেনশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। মুল প্রস্তাব পাঠ করেন কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি। কনভেনশনে মাস্টার প্ল্যানের অন্তর্গত দুই মেদিনীপুর জেলার ১৩ টি ব্লক থেকে প্রায় ৩ শতাধিক বানভাসি মানুষ যোগদান করেন। মুল বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংকর বাগ ও প্রদীপ পাঠক, প্রাক্তন প্রধান শিক্ষিকা বিদুষী মান্না ও সত্য সাধন চক্রবর্তী,কানাইলাল পাখিরা প্রমুখ। এরপর ওই মানুষজনেরা মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন। এবং ভারপ্রাপ্ত মহকুমা শাসককে স্মারকলিপি দেন।
এইদিন মহকুমা শাসক দপ্তরের চত্বরে নারায়নবাবু বলেন,ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত দুই মেদিনীপুর জেলার ভুক্তভোগী বাসিন্দাদের লাগাতর আন্দোলনের চাপে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত শিলাবতী নদীর নিম্নাংশের রামদেবপুর থেকে হরিশপুর পর্যন্ত ২৩ কিলোমিটার,তমাল নদীর ১০ কিলোমিটার, পারাং নদীর ১৫ কিলোমিটার,বুড়িগঙ্গা নদীর ১.৬ কিলোমিটার,শোলাটোপা খালের ১৪.৭ কিলোমিটার সর্বমোট ৬৩.৩ কিলোমিটার অংশ সংস্কারের জন্য সেচ দপ্তর ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে। অফিসিয়ালি ৩ রা নভেম্বর থেকে সংস্কার কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে নদী ও খালের ভিতরে জঞ্জাল সাফাই সহ প্রাথমিক কিছু কাজ শুরু হয়েছে। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় চলতি বছরে ঘাটাল মহকুমার এক বিস্তীর্ণ এলাকা প্রতি বছরের মত এবারও ৭ বার বন্যা কবলিত হয়ে সর্বস্বান্ত হয়েছে। কয়েকজনের জীবনহানি,খরিফ মরশুমের ফসল সহ কয়েক কোটি টাকার সম্পদহানিও হয়েছে। গত মার্চ মাসে রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের পরও সেই অর্থে কোনও কাজ না হওয়ায় প্রায় লক্ষাধিক মানুষকে বন্যার এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল। অন্যদিকে মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে মনিটরিং কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবী ওঠে কনভেনশনে। সেচমন্ত্রী শুধুমাত্র সরকারি আধিকারিক ও শাসক দলের জনপ্রতিনিধিদের নিয়ে ওই মনিটরিং কমিটি গঠন করেছেন। অন্যদিকে সংগঠনের দেবাশীষ মাইতি বলেন,যেমন করে পূর্বের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির দ্বারা পরিচালিত সেচ দপ্তরের “কালো” তালিকায় চলে যাওয়া “ঘাটাল মাস্টার প্ল্যান”কে আপনাদের দীর্ঘ আন্দোলনের মাধ্যমেই যেভাবে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে,যা আজ বর্তমানে রূপায়িত হতে চলেছে ,ঠিক তেমন করেই বর্তমান পর্যায়ে উক্ত দাবীগুলি কার্যকর করাতে গেলে প্রয়োজন এলাকাভিত্তিক আন্দোলনের। সেই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিও কনভেনশনে গৃহীত হয়।

Share This
Categories
বিবিধ

সরদার প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তী: চন্দ্রকোনারোডে বিজেপির আয়োজনে একতা দিবস উদযাপন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে একতা দিবস পালন করল বিজেপির নেতাকর্মীরা। এই দিন চন্দ্রকোনারোড ফুটবল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধীমান কোলে, প্রদীপ লোধা, গৌতম কৌরী সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা। এই দিন হাতে জাতীয় পতাকা নিয়ে কয়েকশো কর্মী সমর্থক এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছেন।

Share This