Categories
বিবিধ

ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ, জলপাইগুড়িতে লিখিত অভিযোগ জমা ভুক্তভোগীর।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা : – বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর ঘুরতে যাওয়ার নাম করে একটি বেসরকারি রিসোর্টে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার ভাই লাবু আলমের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে তা ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করা হয় এবং বারবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিবাদ করলেই লাবু আলম তাঁকে মারধর করতেন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দিতেন। এমনকি থানায় অভিযোগ করতে গেলে থানার চত্বরেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন ভুক্তভোগী। দীর্ঘদিন আতঙ্কে থাকার পর প্রথমে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানান তিনি। পরে আইনজীবী রঞ্জিত বর্মনের সঙ্গে জলপাইগুড়ি এসপি অফিসে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Share This
Categories
বিবিধ রিভিউ

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণে চন্দ্রকোনারোড ব্যবসায়ী সমিতির প্রশংসনীয় উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার ডাক্তার দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন সমিতির অফিস কক্ষে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় ১২০ জন রক্তদাতা রক্তদান করেন বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এই দিন এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ অমিত মালাকার,সমিতির সভাপতি অমরেন্দ্র নাথ সাঁই ও আশীষ কামিল্যা,চেয়ারপারসন জয়প্রকাশ লোধা,সম্পাদক ভিসভ মোহন সিং ও আশিস মণ্ডল,দেবাশীষ মুলা,সুজয় দত্ত,সমর দত্ত,অমর পাল সহ অন্যান্য সমিতির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীরা।

Share This
Categories
বিবিধ

বেলুড় মঠের স্বামী জ্ঞানব্রতানন্দজীর হাতে গড়বেতায় ফ্যাকো-ইমালসিফিকেশন মেশিনের শুভ উদ্বোধন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-
বুধবার চিকিৎসক দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা শহরের রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমের দাতব্য চিকিৎসালয়ের ফ্যাকো-ইমালসিফিকেশন মেশিনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন বেলুড় মঠের ম্যানেজার শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজী মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন তা আমিও ও বাঁকুড়া জেলার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বৃন্দ সহ একাধিক ব্যক্তিবর্গ। এই মেশিনের সহায়তায় অত্যাধুনিকভাবে চোখের ছানি অপারেশন করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Share This
Categories
বিবিধ

চিরঞ্জীবপুরে ভয়াবহ আগুন, পেট্রোকেম পাইপলাইনে লিকের জেরে আতঙ্ক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রকেমের পাইপ লাইন থেকে ন্যাপথা লিক করে বিধ্বংসী আগুন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়, জানা গিয়েছে মঙ্গলবার ভোরে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অগ্নিদগ্ধ বাসিন্দাদের উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় একাধিক দমকলের ইঞ্জিন। বন্ধ করে দেওয়া হয়েছে হলদিয়া হাওড়া গামী একাধিক ট্রেন।

Share This
Categories
বিবিধ

হুল বিদ্রোহের বীরদের স্মরণে মেদিনীপুরে জেলা প্রশাসনের বিশেষ অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩০ শে জুন অর্থাৎ মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে “হুল দিবস” পালিত হল।এইদিন মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশিত হয় আদিবাসী নৃত্য।এইদিন হুল দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা। এইদিন উপস্থিত ছিলেন সভাধিপতি প্রতিভা মাইতি, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিধায়ক শংকর গুছাইত,ভদ্র হেমরম, শুভাশিস ওম প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশিত হয় আদিবাসী নাচ গান প্রভৃতি।

Share This
Categories
বিবিধ

পশ্চিম মেদিনীপুরে মা ও শিশুর অস্বাভাবিক মৃত্যু, ঘটনার তদন্ত শুরু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মা ও চার বছরের ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার রুপাঘাগড়ার কদমবাঁদি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে কদমবাঁদি জঙ্গলে একত্রিতভাবে মা ও চার বছরের ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক অশান্তি নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে! তার গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গোয়ালতোড় থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share This
Categories
বিবিধ

শালবনীতে মদের দোকানে বড়সড় চুরি, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর দেশি মদের দোকান,যার মালিক পতিত কুমার খাঁন, সেখানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার দেশি মদ চুরি করে নিয়ে যায় বলে দাবি দোকানের মালিকের ।
পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ১২ মিনিট থেকে ২টা ৩২ মিনিটের মধ্যে একটি সাদা রঙের চারচাকা গাড়ি ঘটনাস্থলের আশেপাশে একাধিকবার ঘোরাফেরা করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই গাড়ির সঙ্গে চুরির ঘটনার যোগসূত্র থাকতে পারে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This
Categories
বিবিধ রিভিউ

উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন চাই—মেছেদায় হকারদের দাবিতে প্রতিবাদ কর্মসূচি।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা হাই রোড সংলগ্ন দোকানগুলো তুলে দেওয়ার নোটিশ ধরিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ২০০২ সালে মেচেদায় যখন রাস্তা সম্প্রসারণ ও ওভারব্রিজ হয় তখন ওই সমস্ত দোকানগুলি তারা তুলে নিয়েছিল। পরে জনগণের চলাচলের অসুবিধা হবে না,সেই রকম ভাবে পুনরায় দোকানগুলি বসেছিল। এখন রাস্তা সম্প্রসারণের কোন পরিকল্পনা নেই। জনগণের চলাচলেরও কোন অসুবিধা হচ্ছে না। বরং দোকানগুলি থাকার ফলে অনেক রাত পর্যন্ত মানুষ নিরাপদে যাতায়াত করতে পারছে। অসামাজিক কোন ঘটনা ঘটছে না। রাজ্যে পালা বদলের পর এই উচ্ছেদের নোটিশ দেওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের সংসার চলবে কি করে। পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা চলবে না এই দাবীতে মঙ্গলবার অল ইন্ডিয়া ইউ টি ইউ সি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় ।
সারা বাংলা হকার ইউনিয়নের সভাপতি মধুসূদন বেরা বলেন, ২০১৪ সালের হকার আইন কার্যকরী করে সমস্ত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে।যেমনভাবে তমলুকের হাসপাতাল মোড়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। তেমনি ভাবে মেচেদা সহ সর্বত্র পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা চলবে না। তা নাহলে হকাররা তাদের পরিবার পরিজনদের নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হতে বাধ্য হবেন এবং ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

Share This
Categories
বিবিধ

পশ্চিম মেদিনীপুরে MGNREGA-র ১২৫ দিনের কাজ শুরু, তালডাংড়ায় উদ্বোধনী অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে MGNREGA প্রকল্পের ১২৫ দিনের কাজ। সেই মতো অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের আমলাগোড়া গ্রাম পঞ্চায়েতের তালডাংরা গ্রামে MGNREGA প্রকল্পের ১২৫ দিনের কাজ। আজ আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করিয়ে শুরু হল এই প্রকল্পের কাজ। উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

বেছে বেছে ঘর দেওয়ার অভিযোগ, মুচিয়ায় আবাস যোজনা নিয়ে উত্তেজনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টন শুরু হতেই তার অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের মুচিয়া গোলাপট্টি গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযোগ করেন, বিজেপির এক সক্রিয় কর্মী সঞ্জীব মহালদার বেছে বেছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছেন। প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় নেই । তারা প্রকৃত ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন অভিযোগকারীরা।
ঘটনার প্রতিবাদে সোমবার সকালে গ্রামবাসীরা সরব হন এবং স্বচ্ছ তদন্তের দাবি জানান। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রকৃত উপভোক্তাদের আবাস যোজনার সুবিধা দেওয়ার দাবিও তোলেন । যদিও এ ব্যাপারে সঞ্জিত মহলদারের এর দাবি আবাস যোজনা ঘরের সার্ভে স্বচ্ছ তার সাথেই হচ্ছে।বেছে বেছে ঘর সার্ভে করা হয়নি, যারা যোগ্য তারা অবশ্যই যোগ্যতার সাথে ঘর পাবেন ।এ ব্যাপারে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস জানান এই ধরনের অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া যাবে না যারা প্রকৃত ঘরের যোগ্য তারা অবশ্যই ঘর পাবেন।

Share This