Categories
বিবিধ

চিড়ের মেলায় ভক্তসমাগম, পানিহাটিতে ঐতিহ্যের উৎসব ঘিরে সাজ সাজ রব।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার পানিহাটি-তে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে ৫১০তম দণ্ডমহোৎসব বা চিড়া-দধি মহোৎসব। ঐতিহ্যবাহী মহোৎসবতলা ঘাট, রাঘব ভবন-সহ সংলগ্ন এলাকাজুড়ে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে।
ভোর থেকেই তীব্র গরম ও দাবদাহ উপেক্ষা করে পানিহাটি এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী মহোৎসবে অংশ নিতে ভিড় জমিয়েছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, প্রসাদ বিতরণ এবং চিড়া-দধি নিবেদনের মধ্য দিয়ে দিনভর উৎসবের নানা কর্মসূচি পালিত হচ্ছে।
উৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, দণ্ডমহোৎসবের সূচনা হয়েছিল প্রায় ৫১০ বছর আগে, যখন শ্রীনিত্যানন্দ প্রভু পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী-কে ভক্তদের চিড়া-দধি ভোজন করানোর নির্দেশ দেন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই ঐতিহ্যবাহী দণ্ডমহোৎসব বা চিড়ের মেলা অনুষ্ঠিত হয়, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত।

Share This
Categories
বিবিধ

পঞ্চায়েতে অচলাবস্থা, গ্রামবাসীর পাশে বিজেপি—প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জোরালো।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ-২ ব্লকের অধীনে বুইতা গ্রাম পঞ্চায়েত অবস্থিত। রাজ্যের পালাবদলের পরে হটাৎ ইস্তফা বুইতা গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক বর্মনের । তাতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষত মহিলাদের সমস্যা বেড়েই চলেছে। পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বুইতা গ্রামের মানুষ। মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার সহ একাধিক পরিষেবা তারা পাচ্ছেন না। এমতো অবস্থায় গ্রামের স্থানীয় মানুষের পাশে দাঁড়াল ভারতীয় জনতা পার্টি বজবজ মন্ডল -৪। মন্ডল সভাপতি সমীর মন্ডল ও ডায়মন্ড হারবার জেলা বিজেপি সহ সভাপতি তপন নস্কর। পাশাপাশি বিজেপি নেতৃত্ব এর দাবি উপ পঞ্চায়েত প্রধানের ও দেখা নেই দীর্ঘ ২ বছর ধরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের দাবি অবিলম্বে পঞ্চায়েত পরিষেবা চালু রাখতে প্রশাসক নিযুক্ত করা হোক।

Share This
Categories
বিবিধ

অভিভাবকদের অভিযোগের জেরে গ্রেপ্তার প্রধান শিক্ষক, হবিবপুর থানায় পৌঁছালেন প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে অশালী ন নোংরামো কাজকর্ম ও যৌন নিগ্রহের অভিযোগ উঠল স্কুল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার জানতে পেরে স্কুলে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা যায় পরিস্থিতি উত্তীর্ণ ছড়ায় স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ চর মারা হয়। অভিযোগ করা হয় হবিবপুর থানায় উত্তীলিত গ্রামবাসীদের হাত থেকে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে খবর পেয়ে হবিবপুর থানায় রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু পৌঁছায়।

স্কুলের মধ্যে ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগ উঠল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার সকালে অভিযোগ কে ঘিরে তেতে উঠল মালদহে হবিবপুরের এক স্কুল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কীর্তি ফার্স হতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ। হবিপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। খবর পেয়ে হবিবপুর থানায় পৌঁছন রাজ্যের আদিবাসী উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
হবিবপুর থানায় গিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা গ্রামবাসীরা মিলে লিখিত অভিযোগ করলে হবিবপুর থানার পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

Share This
Categories
বিবিধ

চাকরি দেওয়ার নামে টাকা ও নথি আটকে রাখার অভিযোগ, গাজোলে তদন্তের দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ তৃণমূল পরিচালিত গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৭ সালে মালদহ জেলার হবিবপুরের বাসিন্দা সুপ্রিম সিনহার কাছ থেকে তাঁর স্ত্রীকে হাইস্কুলে শিক্ষিকার চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। এমনকি সেই টাকা নেওয়ার ঘটনা জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেওয়া হয়েছিল। এরপর চাকরি দিতে না পারায় পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে সেই টাকা ফেরত দেওয়ার দাবি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় আসল মার্কশিট ও শংসাপত্র সবটাই ওই তৃণমূল নেতা নিজের হেফাজতে রেখে দিয়েছেন বলেও অভিযোগ। পুরোঘটনা নিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হবিবপুর এলাকার ওই ব্যক্তি।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এমনটাই দাবি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের। তবে, অভিযোগ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মনের।

Share This
Categories
বিবিধ

রাস্তা দখলমুক্ত করতে উদ্যোগী পৌরসভা, দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-শহরের প্রধান সড়কগুলিকে দখলমুক্ত করতে এবার তৎপর পুরাতন মালদা পৌরসভা। সুপ্রিম কোর্টের রোড সেফটি সংক্রান্ত নির্দেশ এবং রাজ্য পৌর ও নগরোন্নয়ন দফতরের চিঠির ভিত্তিতে রাস্তার ধারে থাকা বেআইনি নির্মাণ ও জবরদখল চিহ্নিত করে উচ্ছেদের প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য এই অভিযানের খবরে উদ্বেগ ছড়িয়েছে বহু দোকানদার ও দখলদারদের মধ্যে।পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী প্রথমে সংশ্লিষ্টদের ১৫ দিনের নোটিশ দেওয়া হবে। এই সময়ের মধ্যে অবৈধ নির্মাণ না সরানো হলে পরবর্তী ৪৫ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে। অভিযানের সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।প্রাথমিকভাবে মহানন্দা সেতু থেকে মঙ্গলবাড়ি রেলগেট, বুলবুলচণ্ডী মোড় থেকে সদরঘাট মোড় এবং মঙ্গলবাড়ি নেতাজি মোড় হয়ে মির্জাপুর, মৌলপুর হাসপাতাল থেকে রাঙামাটিয়া বেহুলা ব্রিজ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ধারে বেআইনি নির্মাণ চিহ্নিত করা হবে। বোর্ড অব কাউন্সিলর্সের বৈঠকে অনুমোদনের পরই অভিযান শুরু হবে।বিজেপির পুরাতন মালদা পৌরসভার বিরোধী দলনেত্রী বাসন্তী রায় বলেন, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া উচিত। তাঁর অভিযোগ, প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকান ও স্থায়ী নির্মাণের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান প্রয়োজন।এদিকে, সম্ভাব্য বুলডোজার অভিযানের আশঙ্কায় শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন।

Share This
Categories
বিবিধ

কংগ্রেসের পতাকা হাতে নতুন পথচলা, আলিপুরদুয়ারে ৩৫ জনের যোগদান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ার জেলা কংগ্রেস ভবনে আজ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ জন তৃণমূল এবং আরএসপি থেকে কংগ্রেসে সামিল হলেন। ভিন্ন ভিন্ন দলের ৩৫ জনকে সাদরে বরণ করে নিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটি। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটির নেতৃবৃন্দ। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি শ্যামল রায়, আনোয়ার হোসেন বাবু,বিজয় শংকর ভৌমিক, স্বপন আচার্য ভাদুরি, বাবলি ভট্টাচার্য, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক ত্রিদিবেশ তালুকদার, সুজিত বণিক, চিরঞ্জিত দত্ত, আইএনটিইউসি জেলা সভাপতি বিবেক বোস, যুব আইএনটিইউসি সভাপতি শুভঙ্কর রায়, রাজ্য যুব সম্পাদক অভিষেক গজমের, সাংগঠনিক সম্পাদক আনন্দ শীল, জেলা কংগ্রেস কমিটি সদস্য সৌমেন কিশোর ধর, পার্থ দে, বাবুয়া সুর, সুরঞ্জন দে, জীবন রায় , যুব নেতা আল আমিন, সুদীপ সরকার প্রমুখ।

Share This
Categories
বিবিধ

মালিবান্দি হাইস্কুলে সম্বর্ধনা সভায় ভ্যাকসিন সচেতনতার বার্তা দিলেন বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা মালিবান্দি হাইস্কুলে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় শনিবার, আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখলেন গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা।
তিনি পড়ুয়াদের নিয়মিত ও সঠিক সময়ে সমস্ত প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন এবং এই বিষয়ে সমাজের বাকি মানুষদেরও সচেতন করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা । বিধায়কের এই আন্তরিক উপদেশ ও উপস্থিতি ছাত্র-ছাত্রীদের ভীষণভাবে উৎসাহিত করেছে । অনুষ্ঠানে বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা।

Share This
Categories
বিবিধ

সিঁথি ক্রসিংয়ে ট্র্যাজেডি, ট্রাকচাপায় প্রাণ হারালেন পথচারী।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার রাতে সিঁথির মোড় ক্রসিংয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় একটি ভারী ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি সিগন্যাল ছাড়ার সময় রাস্তা পার হতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।শ্যামবাজার ট্রাফিক পুলিশের তৎপরতায় তাঁকে দ্রুত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে আহত ব্যক্তির পরিচয় জানা যায়। মৃতের নাম অসিত নন্দী (বাসিন্দা: ৪২/৩ দেশবন্ধু রোড)। পরিবার সূত্রে খবর, আরজি কর হাসপাতাল থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর কাশীপুর থানার পুলিশ ট্রাকটিকে আটক করে এবং চালককে হেফাজতে নেয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিটি রোডে যানজটের সৃষ্টি হলেও ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share This
Categories
বিবিধ

শিশুধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মহিষাদল, ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মফিজুল ইসলাম( ৫২) পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। মহিষাদলে শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কোঠর শাস্তির দাবিতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক কাপাসএ্যাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ।

Share This
Categories
বিবিধ

তালা ভাঙা বাড়িতে আগুন, সিতাইয়ের ঘটনায় রহস্য ঘনীভূত।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সিতাই বাজারে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুপলি বর্মন বসুনিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ভোরে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি অনিমেষ বসুনিয়ার দোতলা বাড়িতে আগুন লাগে, যিনি প্রধান টুপলি বর্মন বসুনিয়ার স্বামী। অনিমেষ বসুনিয়া কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার ভাইপো।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই টুপলি বর্মন বসুনিয়া ও তাঁর স্বামী অনিমেষ বসুনিয়া ঘরছাড়া রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া নিউ কোচবিহার স্টেশনে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই সিতাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতির কারণে তিনি সেদিন সিতাইয়ে না গিয়ে কোচবিহার শহরে নিজের ফ্ল্যাটে চলে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার পর বাড়ির মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখা যায়। এক প্রতিবেশী জানান, ভোর প্রায় পাঁচটা নাগাদ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি স্থানীয়দের খবর দেন। পরে দমকলে খবর দেওয়া হয়।

সাংসদকে ঘিরে বিক্ষোভের আবহে তাঁর ভাইপোর বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও কোচবিহার জেলা বিজেপির সম্পাদিকা বিউটি রায় দাবি করেছেন, ঘটনাটি শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় এবং বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এদিকে, ঘটনার বিষয়ে সিতাই থানার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share This