Categories
বিবিধ

হাটের জমি আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হাট কমিটি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এবার গোটা হাটের জমিই তৃণমূল কংগ্রেস নেতার নামে করে নেওয়ার অভিযোগ উঠল ফালাকাটায়। জানা গেছে,ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েতের শিশাগোড় বাজারের পুরো তিন বিঘা জমি স্থানীয় তৃণমূল নেতা পলাশ মন্ডল,তার বাবা সুবল মন্ডল ও নিকট আত্মীয় আনন্দ সরকারের নামে রেকর্ড হয়েছে। হাট কমিটি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,২০১৪ সালে তৃণমূলের প্রভাব খাটিয়ে এই জমি নিজেদের নামে ওই নেতা করে নেন৷ পলাশ মন্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন। তাই এতদিন এব্যাপারে কেউ অভিযোগ তোলার সাহস পাননি। কিন্তু পালা বদল হতেই এখন সবাই সরব হন। সম্প্রতি হাট কমিটি গঠিত হয়। হাটের জমি মাপজোক হয়। তাতেই দেখা যায় সুবল মন্ডলের নামে ৪০ ডেসিমেল,পলাশ মন্ডলের নামে ৫৯ ডেসিমেল ও আনন্দ সরকারের নামে ৮ ডেসিমেল জমি রেকর্ড হয়েছে। এই গোটা কাজ অবৈধভাবে হয় বলে অভিযোগ। তাই বুধবার হাট কমিটির তরফে ফালাকাটার বিএলএলআরও,আইসি ও বিডিওর কাছে লিখিতভাবে জমির যাবতীয় নথিপত্র দিয়ে অভিযোগ জানানো হয়। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। হাট কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বালো ও সম্পাদক বিষ্ণুপদ সরকার জানান,ভূমি দপ্তরের তৎকালীন আধিকারিক ও কর্মীদের মদত ছাড়া এই দুর্নীতি হয়নি। তাই পলাশ মন্ডল,সুবল মন্ডল ও আনন্দ সরকারের যেমন কঠোর শাস্তি দিতে হবে তেমনি ভূমি দপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরও শাস্তি দিতে হবে। এক সপ্তাহের মধ্যে প্রশাসন কড়া পদক্ষেক না করলে জাতীয় সড়ক অবরোধ সহ বড় আন্দোলন হবে। এদিকে অভিযুক্ত পলাশ মন্ডল অবশ্য বাড়ি ছাড়া। তবে ফোন করা হলে পলাশ মন্ডল জানান,ওখানে তাদের জমির দলিল আছে,খতিয়ানও আছে। একই দাগে অনেকের জমি থাকতেই পারে। তাই এসব অভিযোগ মিথ্যা।

Share This
Categories
বিবিধ

রেলবাজারে উচ্ছেদের কাউন্টডাউন, ১০ জুলাইয়ের আগে দোকান-ঘর সরানোর নির্দেশ।

সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা:- সমুদ্রগড় রেল বাজার এলাকায় থাকা রেলের জায়গায় অবৈধ দোকান,গুমটি ঘর, গ্যারেজ আগামী ১০ ই জুলাই ২০২৬ এর মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পূর্ব রেলের। এদিন বৃহস্পতিবার দুপুরে আর পি এফ এবং জিআরপি কর্মীরা উপস্থিত হয়ে নোটিশ লাগিয়ে দেয় এলাকায়। জানা গিয়েছে দোকান বাড়ি মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর উপর মানুষের কর্মসংস্থান এবং বাড়ির জায়গা ওই এলাকায় অবৈধভাবে রয়েছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এই ঘটনায় অনেক সমস্যার মধ্যে পড়তে হল।

Share This
Categories
বিবিধ

অরঙ্গাবাদে নোংরা আবর্জনা ঘিরে ক্ষোভ, পরিষ্কার না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সুতির অরঙ্গাবাদ DNC কলেজ সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। পচা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যার ফলে সমস্যায় পড়ছেন কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই এমন অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার দাবি উঠেছে।

এই ছবি দেখার পরেই বেশ কয়েকজনকে নিয়ে অরঙ্গাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাজির জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি শংকর পাল তাদের দাবি যতক্ষণ না এই নোংরা আবর্জনা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমরা এই গ্রাম পঞ্চায়েতেই থাকবো

বিগত দিনে স্বচ্ছ ভারত অভিযান মিশনের জন্য প্রচুর বরাদ্দ করা হয়েছে অর্থাৎ DNC কলেজের সেই নোংরা আবর্জনা পড়ে রয়েছে দুর্গন্ধ ছাড়াচ্ছে এদিকে বারুইপাড়া মন্দির সংলগ্ন নোংরা আবর্জনা পড়ে রয়েছে এই ধরনের বহু জায়গায় নোংরা আবর্জনা পড়ে রয়েছে

স্বচ্ছ ভারত অভিযান মিশনের অনেক অর্থ এসেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। এই টাকা ভয় নয় করেছে কারা তদন্ত করা হবে এবং যতক্ষণ না পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম পঞ্চায়েতে থাকবো

Share This
Categories
বিবিধ

রায়পাড়া থেকে ব্লক অফিস পর্যন্ত মাদকবিরোধী পদযাত্রা, সচেতনতায় জোর মালদা জেলায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মালদা জেলা পুলিশ ও বৈষ্ণবনগর থানার ব্যবস্থাপনায় আজ বৈষ্ণবনগরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো।
​ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া ৷
এই কর্মসূচিতে এলাকার চারটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
র‍্যালিটি বৈষ্ণবনগর রায়পাড়া থেকে শুরু হয়ে কালিয়াচক ৩ ব্লক অফিস পর্যন্ত দীর্ঘ রাস্তা পরিক্রমা করে।র‍্যালিতে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের হাতে ছিল মাদকের কুফল এবং সচেতনতা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন। আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন কালিয়াচক ৩ ব্লকের বিডিও বাপি হালদার বৈষ্ণবনগর থানার আইসি সুদীপ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিক সহ পুলিশকর্মী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী ৷ রেলির কর্মসূচি শেষে কালিয়াচক ৩ ব্লক বিডিও অফিস হল রুমে বিভিন্ন মাদক বিরোধী কর্মসূচি, কুফল ও বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় ৷
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাদকের কুফল সম্পর্কে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে স্কুলপড়ুয়াদের এই সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশ ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা ৷

Share This
Categories
বিবিধ

গড়বেতায় ৩৪ বছর পর বাবার শ্রাদ্ধশান্তি, রাজনৈতিক হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ ৩৪ বছর পর প্রতিজ্ঞা পূরণ পরিবারের। বাম আমলে বিজেপি করার অপরাধে খুন হতে হয়েছিল বাবাকে। অবশেষে প্রতিজ্ঞা অনুযায়ী বিজেপি ক্ষমতায় আসার পর বাবার শ্রাদ্ধশান্তি করলেন পরিবারের দুই ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা এলাকায়।
পরিবারের দাবি, ১৯৯২ সালে এলাকায় বিজেপি করার কারণে হরিসাধন দগরিকে CPI(M) এর সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে। সে সময় গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও পরিবারের অভিযোগ।
পরিবারের সদস্যদের বক্তব্য,সেই সময় তাঁরা প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান করবেন। সেই প্রতিজ্ঞা অনুযায়ী শুক্রবার তাঁরা এই ধর্মীয় আচার সম্পন্ন করেছেন।
পরিবারের বিশ্বাস, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বাবার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

Share This
Categories
বিবিধ

রাঙ্গামাটির কলেজে নেশামুক্তি ও পাচার প্রতিরোধে বিশেষ কর্মসূচি, সচেতনতায় জোর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক নেশা মুক্তি দিবস ও পাচার বিরোধী দিবস- এই দুই দিবস একই সাথে পালন ভাবে করলো পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। শুক্রবার মেদিনীপুর শহরের রাঙ্গামাটিতে আই টি আই টাটা স্ট্রাইভ কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন এল এ ডি সি এস – এর ডেপুটি চিফ অঙ্কুর কর্মকার, আইনজীবী কারন ঠক্কর, অফিস মাস্টার কাবেরী বসু, অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তাজা প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক বৃন্দ। শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে নেশা মুক্তি ও পাচার প্রতিরোধের বিষয় সচেতন করা হয় এবং আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিষয় ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব ছিল জমজমাট।

Share This
Categories
বিবিধ

জটেশ্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায় শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলীনগর এলাকার বাসিন্দা ভেলু বর্মনের বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে খবর পেয়ে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোটা বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, মজুত থাকা ধান-চালসহ বিভিন্ন শস্য, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটি কার্যত নিঃস্ব হয়ে পড়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

Share This
Categories
বিবিধ

দাগি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মজমপুরে পুলিশের অভিযানে আলোড়ন।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদার কালিয়াচকের যদুপুরের পর এবার মোজমপুরেও কড়া বার্তা দিল পুলিশ। দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত মজমপুরের ডন সারিউল শেখকে কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে ঘোরাল কালিয়াচক থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বছরের পর বছর মজমপুর এলাকা সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছে মারপিট, খুন ও মাদক পাচারের ঘটনায়। যদিও সাম্প্রতিক সময়ে খুনোখুনি কমেছে, তবে মাদক কারবারকে কেন্দ্র করে এলাকাটি বারবার আলোচনায় উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে এখানকার প্রভাবশালী মহলও নিজেদের অবস্থান বদলে ক্ষমতার ছত্রছায়ায় থেকেছে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই কয়েকদিন আগে সারিউল শেখকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে তাকে তার প্রভাব বিস্তারের এলাকায় নিয়ে গিয়ে জনসমক্ষে ঘোরানো হয়। এলাকাবাসীর একাংশের দাবি, দুই গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারে অবশেষে শান্তির আশা দেখা দিয়েছে।

Share This
Categories
বিবিধ

একাধিকবার জিজ্ঞাসাবাদের পর এবার গ্রেপ্তার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – গ্রেফতার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী (বাবু চৌধুরী)। মোথাবাড়িতে এস আই আর এর কাজে নিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্লক অফিসে আটক করে রাখা ও হামলার ঘটনায় NIA গ্রেফতার করলো বাবু চৌধুরীকে। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। বর্তমানে মালদা জেলা পরিষদের কংগ্রেস সদস্য। এর আগেও একাধিকবার বাবু চৌধুরীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

Share This
Categories
বিবিধ

গোপন সূত্রের খবরেই অভিযান, মালদায় পুলিশের জালে কোচবিহারের তৃণমূল নেতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদায় পুলিশের জালে ধরা পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ কোচবিহারের এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতার নাম বিশু ধর। তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটা।গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা জেলা পুলিশ অভিযান চালিয়ে মালদা থেকে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Share This