Categories
বিবিধ

নোনা মাটির নন্দনতত্ত্ব ও আর্তের সেবা: দক্ষিণ ২৪ পরগনার সাংস্কৃতিক জাগরণে লিটন রাকিব।

তিতাস চট্টোপাধ্যায়:- দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ও সুন্দরবনের লোনা মাটির ঘ্রাণ আর মাতলা নদীর পলি যেখানে জীবনের আখ্যান লেখে, সেখানেই জন্ম নেয় এক অনন্য শিল্পবোধ। এই অঞ্চলের সমকালীন সাহিত্য, নির্ভীক সাংবাদিকতা ও সমাজকর্মের ইতিহাসে লিটন রাকিব একটি বলিষ্ঠ নাম। ২০২৬ সালের প্রেক্ষাপটে তিনি কেবল একজন কবি বা সংবাদকর্মী নন, বরং আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ এক সামাজিক যোদ্ধা।

সাংবাদিকতা ও সত্য উদঘাটন: সংবাদ জগতের নির্ভীক কণ্ঠস্বর

লিটন রাকিব দক্ষিণ ২৪ পরগনা জেলার সাংবাদিকতার ক্ষেত্রে এক বিশ্বস্ত ও আপসহীন নাম। একাধিক প্রথম সারির দৈনিক সংবাদপত্রের মাধ্যমে তিনি দীর্ঘকাল ধরে সুন্দরবনের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তথা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অদিকারের দাবী তুলে ধরছেন। সত্য উদঘাটনে তাঁর সাহসিকতা এবং জনসমস্যাগুলোকে প্রশাসনের নজরে আনার ভূমিকা তাঁকে জেলার অন্যতম প্রধান সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সমাজসেবা ও মানবিকতা: বিপর্যয়ের দিনে অতন্দ্র প্রহরী

লিটন রাকিবের সমাজসেবার রূপটি সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল মানবজাতির চরম সংকটের সময়ে।

করোনাকালীন ও প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত সময়ের ভূমিকা: অতিমারি এবং আমফান বা ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, তখন তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। কমিউনিটি কিচেন পরিচালনার মাধ্যমে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং ত্রাণ পরিষেবা প্রদানের মাধ্যমে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম অগ্রগণ্য সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রাতিষ্ঠানিক সেবা: তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘আলোপথ’ এবং অনাথ শিশু শিক্ষা আশ্রম  আজও সুন্দরবনের পিছিয়ে পড়া শিশুদের ভবিষ্যৎ গড়ার কাজ করে যাচ্ছে।

নোনা মাটির নন্দনতত্ত্ব: সাহিত্যিক অবদান

তাঁর কাব্যে সুন্দরবনের ভৌগোলিক বাস্তবতা ও মানুষের আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। ‘ঋতুর দান’ এবং ‘ব্যথাদের আলো-গান’ কাব্যগ্রন্থ দুটিতে তিনি প্রান্তিক জীবনের যন্ত্রণাকে নন্দনতাত্ত্বিক মহিমায় ফুটিয়ে তুলেছেন। তাঁর সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘তরঙ্গ’ এবং গবেষণাগ্রন্থ ‘গ্রামনগর’ এই অঞ্চলের সাংস্কৃতিক চেতনার প্রসারে এক বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া অতি নেই নরওয়ে থেকে প্রকাশিত সময় কি পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে সময়ের শব্দ পত্রিকা ও প্রকাশনের সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন।

বহুমুখী প্রতিভা ও সাংস্কৃতিক নেতৃত্ব:

শুধু সাহিত্য বা সেবা নয়, লিটন রাকিব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় নিরন্তর কাজ করে চলেছেন। তাঁর বাচনভঙ্গি ও মঞ্চ উপস্থাপনা জেলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে এক অনন্য মাত্রা যোগ করে। তিনি কেবল নিজে সৃষ্টি করেন না, বরং তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য ও সাংবাদিকতার বীজ বপন করে চলেছেন।

পরিশেষে বলা যায়, লিটন রাকিবের পরিচিতি কেবল শব্দের কারুকার্যে সীমাবদ্ধ নয়; তাঁর কাজের পরিধি বিস্তৃত মানুষের হৃদয়ে। ‘নোনা মাটির নন্দনতত্ত্ব ও আর্তের সেবা’—এই দুই জীবনদর্শনকে পাথেয় করে তিনি দক্ষিণ ২৪ পরগনার এক উজ্জ্বল অভিভাবক ও আলোকবর্তিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Share This
Categories
বিবিধ

শিক্ষাঙ্গনে মনীষীদের স্মরণ, প্রজাতন্ত্র দিবসে কেশপুরে বিশেষ অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ৭০ তম প্রজাতন্ত্র দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা অঞ্চলের কাঞ্চনতলা N.S হাইস্কুলে চার মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ হাই স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।এই দিন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,নেতাজি সুভাষচন্দ্র বসু,স্বামী বিবেকানন্দের আবেক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

Share This
Categories
বিবিধ

খেলাধুলার মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন, চন্দ্রকোনারোডে সাইকেল রেসে সাফল্য প্রতিযোগীদের।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া স্পোটিং ক্লাবের উদ্যোগে ৫ কিলোমিটার সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে কিয়ামাচা থেকে শুরু হয় এই সাইকেল রেস এবং শেষ হয় স্টেশনপাড়া ফুটবল ময়দান পর্যন্ত। জানা গিয়েছে এই সাইকেল রেস প্রতিযোগিতায় একজন মহিলা সহ ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। এই দিন এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে অজয় মান্ডি,দ্বিতীয় হয়েছে কুশ সাহানি, দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতাপ মূর্মূ। এই দিন স্টেশনপাড়া ফুটবল ময়দানে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন একাধিক স্থানীয় সমাজকর্মী সহ ক্লাব সংগঠনের সদস্যরা।

Share This
Categories
বিবিধ

প্রকৃত নাগরিক যেন হয়রানির শিকার না হন—হিলিতে এসআইআর ইস্যুতে কড়া বার্তা তৃণমূলের।।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হিয়ারিং। আর ঠিক এই হিয়ারিং প্রক্রিয়াতেই নাম উঠে আসায় চরম সমস্যায় পড়েন হিলি ব্লকের এক বাসিন্দা। ঘটনাটি হিলি ব্লকের দক্ষিণ জামালপুর অঞ্চলের ১৯৯ নম্বর বুথের। এখানকার বাসিন্দা কাঞ্চন মণ্ডলের নাম হিয়ারিং তালিকায় উঠে আসে। জানাজায় এনার বাবার নাম অনিল দাস সেই নথী দেওয়া সত্ত্বেও কাঞ্চন মন্ডলের নাম আসে হিয়ারিং এ। যদিও কাঞ্চন মণ্ডল তাঁর বাবার সমস্ত বৈধ নথি যথাযথভাবে জমা দিয়েছিলেন, তবুও নাম ওঠায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি।
এই অবস্থায় এদিন হিলি ব্লকে আয়োজিত ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচিতে এসে কাঞ্চন মণ্ডলের সমস্যার কথা জানতে পারেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক কুমার মিত্র নিজে সরেজমিনে তাঁর বক্তব্য শোনেন। শুধু শোনা নয়, সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিএলএ-টু কর্মীকে নির্দেশ দেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং দ্রুত সমস্যার সমাধান করার।
অশোক কুমার মিত্র স্পষ্টভাবে জানান, আগামী যে হিয়ারিং ডেট রয়েছে, সেখানে যেন বিএলএ-টু কর্মী উপস্থিত থেকে কাঞ্চন মণ্ডলের সমস্যার সমাধান নিশ্চিত করেন। সমস্ত নথি খতিয়ে দেখে যাতে কোনওভাবে প্রকৃত নাগরিকের উপর অন্যায় না হয়, সে বিষয়েও কড়া নির্দেশ দেন তিনি। তৃণমূল নেতার এই তাৎক্ষণিক হস্তক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কাঞ্চন মণ্ডল ও তাঁর পরিবার। পাশাপাশি অশোক বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা শোনার এমন উদ্যোগই মানুষের আস্থা বাড়ায়।

Share This
Categories
বিবিধ

বাজার চলাকালীন কঙ্কাল দেখতে পেয়ে চাঞ্চল্য, আত্রাই খারিতে ভিড় জমল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসার ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন আত্রাই খারির পাশে প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল। সেই বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকাই আন্দোলন সেতুর নিচে আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে থাকতে দেখতে পান।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত সেখানে ভিড় জমে যায়। বিষয়টি জানানো হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কঙ্কালটি কোথা থেকে ভেসে এসেছে কিংবা সেটি মানবদেহের আসল কঙ্কাল নাকি নকল, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ।আন্দোলন সেতুর পার্শ্ববর্তী এক দোকানদার বিজয় রবিদাস জানান, সেতুর দিক থেকে আত্রাই খারিতে একটি কঙ্কাল ভেসে আসতে দেখেছেন তিনি। তবে সেটি আসল নাকি প্লাস্টিকের, তা তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, পুলিশি তদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে।অন্যদিকে, ঘটনাস্থলে ছুটে আসা প্রত্যক্ষদর্শী দেবানন্দ পালও জানান, খারিতে ভেসে থাকা কঙ্কালটির গায়ে কোনও মাংস বা টিস্যু নেই। তাই সেটি আসল কঙ্কাল না থার্মোকলের তৈরি, তা বলা কঠিন। পুলিশি তদন্তেই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন।

Share This
Categories
বিবিধ

পাঁশকুড়া ব্লক অফিসে উত্তেজনা, SIR ইস্যুতে CPI(M)-এর বিক্ষোভে হস্তক্ষেপ BDO-র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই হাড় হীম করা ঠান্ডায় এলাকার দুঃস্থ অসহায় মানুষজনের স্বার্থে এবার এগিয়ে এলো কর্মচারী তথা বিশিষ্ট সমাজসেবীরা। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহর জুড়ে কর্মচারী তথা বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে এলাকার দুঃস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়। জানা গিয়েছে এই দিন শতাধিক দুঃস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এই দিন উপস্থিত ছিলেন কর্মচারী তথা বিশিষ্ট সমাজসেবী সোমনাথ সাহু, এছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ বেরা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বাজপায়ী, সৌমেন চন্দ্র ও পার্থ রুইদাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে কর্মচারী তথা বিশিষ্ট সমাজসেবীদের তরফে জানানো হয়েছে।

Share This
Categories
বিবিধ

সাকরুল এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকরা, ক্ষতিপূরণের দাবি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ভোট নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আড়াবাড়ি রেঞ্জের সাকরুল এলাকায় তান্ডব চালায় ১০ থেকে ১২ টি হাতির একটি ছোট্ট দল। এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় ৮ থেকে ১০ বিঘা জমির আলু। এই দিন সকালে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে, বর্তমানে হাতি গুলি আঁধারনয়ন বিটের সোনারবের জঙ্গলে প্রবেশ করেছে। তাই ক্ষয়ক্ষতি এড়াতে আগেভাগেই সতর্কতা জারি করেছে বনদপ্তর। অন্যদিকে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের আর্জি জানানোর পাশাপাশি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

Share This
Categories
বিবিধ

ডুমুরগেরিয়ায় ধর্মীয় উৎসবের রঙ, ভৈরব দেবীর পুজোয় মেলা ও লোকসংস্কৃতির মিলন।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মা ভৈরব দেবীর পূজো উপলক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেরিয়া এলাকায় মেলা ও মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়। জানা গিয়েছে দুই দিন ধরে চলবে নানান সংস্কৃতি অনুষ্ঠান ও মেলা। প্রত্যেক বছরের মতন এবছরও ডুমুরগেড়িয়া ফুটবল ময়দানে মা ভৈরব দেবীর পূজা উপলক্ষে দুইদিন ব্যাপী মেলা ও নানান সংস্কৃতি অনুষ্ঠান সঙ্গে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয় পুজো কমিটির তরফ থেকে। বহুদূর দুরন্ত বহু মানুষ সামিল হয় এই মোরগ লড়াই দেখতে এবং মেলা উপভোগ করতে।

Share This
Categories
বিবিধ

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ, মোথাবাড়িতে কুশপুতুল দাহ ও প্রতিবাদ সভা তৃণমূলের।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোষ পুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানাল ৫২ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিরোধী দলকে চাপে ফেলার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগের বিরুদ্ধে এদিন পথে নেমে সরব হলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।
তৃণমূলের আইপ্যাক অফিসে ইডির আকস্মিক হানার প্রতিবাদে কালিয়াচক দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বিশাল কর্মী-সমর্থকের ভিড় নিয়ে মিছিল মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত পরিক্রমা করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
পরিক্রমা শেষে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে আয়োজিত হয় প্রতিবাদ সভা।“
নেতাদের বক্তব্যে আরও উঠে আসে—এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আগামী দিনেও রাস্তায় নেমে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

Share This
Categories
বিবিধ

গাড়ি হামলার ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনারোড উত্তাল, বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়,এই দিন চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া থেকে স্টেশনপাড়া পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন,যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রসঙ্গত গত শনিবার পুরুলিয়া জেলা থেকে দলীয় কর্মসূচি সেরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় চন্দ্রকোনারোডে তার গাড়ির উপর হামলার ঘটনা ঘটে আর অভিযোগ উঠে তৃণমূলের উপর। এই দিন মিছিল শেষে স্টেশন পাড়া এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দেন যারা অভিযুক্ত রয়েছে তাদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Share This