Categories
বিবিধ

রক্তদান শিবির ও বাৎসরিক অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, সম্মানিত বিশ্বজয়ী যোগাসন তারকা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব যোগা বিভাগে বিশ্বসেরার সেরা দীপাঞ্জনকে সংবর্ধনা প্রদান করল ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশন।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে – ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির কে কেন্দ্র করে – গুণীজন সংবর্ধনার পাশাপাশি- বিশ্ব যোগা বিভাগে বিশ্বের সেরা শিরোপা অর্জনকারী- দাসপুরের গর্ব কৃতি সন্তান- দীপাঞ্জন জানাকে বিশেষ সম্মানে সম্মানিত করল কর্তৃপক্ষ।
এই সম্মান পেয়ে আপ্লুত দীপাঞ্জন ও তার পরিবার, এবং দীপাঞ্জন কে সম্মানিত করতে পেরে বিদ্যাসাগর রেলপথ মিশন ও গর্বিত হয়েছেন বলে মনে করে।
আজকের রক্তদান শিবিরে বিভিন্ন প্রান্তের মানুষ ও রক্তদান করেন।

Share This
Categories
বিবিধ

পেট্রলের বদলে জল! অভিযোগ ঘিরে তুলকালাম ফালাকাটার পাম্পে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পেট্রলের বদলে গাড়িতে ভরে দেওয়া হচ্ছে জল। বুধবার এমনই অভিযোগে ফালাকাটা ব্লকের জটেশ্বরের পেট্রল পাম্পে তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। প্রচুর গ্রাহক ওই পাম্পে এসে বিক্ষোভ দেখান। প্রত্যেকেরই অভিযোগ, জল মেশানো পেট্রল দেওয়া হয়েছে। তার জেরে কারো বাইক বিকল হয়ে পড়ায় গ্যারাজে নিয়ে যেতে হয়েছে। আবার কেউ বাইক ঠেলতে ঠেলতে পাম্পে এসে তেল ফেরত নেওয়ার চাপ দেন। অবশেষে ওই পাম্প কর্তৃপক্ষ ভুক্তভোগী গ্রাহকদের বাইক থেকে ওই পেট্রল বের করে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ওই পাম্প কর্তৃপক্ষের দাবি, গতকাল বৃষ্টির কারনে কোন প্রকার লিকেজ জন্য এমনটা হতে পারে।

Share This
Categories
বিবিধ

খগেনহাট ও জটেশ্বরে ওষুধের দোকানে অভিযান, সতর্ক করা হল ব্যবসায়ীদের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ওষুধের অপব্যবহার রোধ এবং ওষুধের দোকানগুলিতে সরকারি বিধি মেনে ব্যবসা পরিচালনা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বুধবার ফালাকাটা ব্লকের খগেনহাট বাজারের পাশাপাশি জটেশ্বরের বেশ কিছু ওষুধের দোকানে যৌথ অভিযান চালায় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা ও ফালাকাটা থানার পুলিশ। অভিযানের সময় ওই দোকানগুলির প্রয়োজনীয় নথিপত্র, ওষুধ বিক্রির রেকর্ড এবং নিয়ন্ত্রিত ওষুধ সংক্রান্ত সরকারি বিধিনিষেধ যথাযথভাবে মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ওষুধ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি মেনে চলার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Share This
Categories
বিবিধ

ডেঙ্গু প্রতিরোধে পথে বিজেপি কর্মীরা, স্বচ্ছতা অভিযানে জোর।

গয়েশপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় জনতা পার্টি গয়েশপুর শহর মন্ডলের পক্ষথেকে পৌর ৯ নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত করে বিজেপি কর্মী সমর্থকরা।
প্রসঙ্গত সামনেই বর্ষাকাল এই সময়ে ডেঙ্গু বৃদ্ধি পায়।
তাই এলাকায় রাস্তাঘাট সহ জঞ্জাল মুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর বিজেপি কর্মী সমর্থকরা।
যেহেতু গয়েশপুর পৌরসভায় পৌর বোর্ড ভেঙে গেছে অনেক দিন আগেই।তাই নাগরিক পরিষেবা যাতে বজায় থাকে সে দিকেই নজর গয়েশপুর শহর মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা।
রবিবার সকাল থেকে একদিকে বৃক্ষরোপণ অন্যদিকে স্বচ্ছ ভারত অভিযান। আগামী দিনে এই কর্মসূচি চলতে থাকবে বলে বিজেপি সুত্রে জানা যায়।
এদিন গয়েশপুর শহর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বরা অংশগ্রহণ করেন।

Share This
Categories
বিবিধ

১২ জনের পরিচয় নিয়ে বিতর্ক, রানিনগর সীমান্তে বাড়ল উত্তেজনা।

বাংলাদেশ, নিজস্ব সংবাদদাতা:- 12 বাংলাদেশিকে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিজিবির! এই নিয়ে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র চাপানউতোর। উত্তেজনার পারদ চড়েছে নদিয়ার হোগলবেড়িয়া থানার রানিনগর সীমান্তে। বিজিবি-র দাবি, তাঁরা ভারতীয়, এদেশে ফিরিয়ে নিতে হবে।

Share This
Categories
বিবিধ

মালদায় আবাস যোজনা ঘিরে উত্তেজনা, সুপারভাইজারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– এবার কাটমানির টাকা ফেরতের দাবীতে আবাস যোজনার সুপার ভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন বেশকিছু আদিবাসী পরিবারের মহিলারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামে। জানা গেছে, কাজলদিঘি গ্রামে বেশকিছু আদিবাসী পরিবারের বসবাস রয়েছে। যারমধ্যে ২১টি পরিবারের ২০১৭-১৮ সালে আবাস যোজনায় নাম আসে। তারা যথারীতি প্রথম কিস্তির টাকা পান। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার ঢোকার আগে আবাস যোজনার সুপার ভাইজার প্রদীপ হালদার তাদের তাদের কাছে ২০-২৫ হাজার টাকা করে কাটমানি দাবী করেন বলে অভিযোগ। তবে শুধু কাটমানি দাবী করা নয়। কাটমানি না দিলে তাদের পরের কিস্তির টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না বলে ভয়-ভীতি প্রদর্শন করেন এবং সেই ভয়ে ২১টি পরিবারের সদস্য পরিবার পিছু ২০-২৫ হাজার টাকা করে কাঁটমানি দেন বলে অভিযোগ। কিন্তু কাটমানি দেওয়ার পরেও ওই সমস্ত পরিবারের আবাস যোজনার পুরো কিস্তির টাকা মেলেনি। এই মর্মে ২০২২ সালেই ২১টি আদিবাসী পরিবারের সদস্যরা মিলে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান। তবে অভিযোগ জানিয়েও সুফল মেলেনি। তাই রাজ্যে পালা বদলের পর বুধবার কাটমানির টাকা ফেরতের দাবীতে গ্রামবাসীরা সুপারভাইজার প্রদীপ হালদারের বাড়ি ঘেরাও করেন। তারা কাটমানির টাকা ফেরতের দাবীতে সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। ঘটনা প্রসঙ্গে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য অসীম বারুইকে ধরা হলে তিনি বলেন, যে সমস্ত পরিবারের কাছে কাটমানি নেওয়া হয়েছে তাদের নুন আনতে পান্তা ফুরোয় পরিস্থিতি। তাই তাদের টাকা ফেরত দেওয়া উচিত। প্রশাসনের উচিত গোটা ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যাতে গরীব মানুষগুলি কষ্টার্জিত টাকা ফেরত পান। যদিও এই বিষয়ে অভিযুক্ত সুপারভাইজারের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

Share This
Categories
বিবিধ

জীবিকার সন্ধানে পাঞ্জাব, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও কিশোরী কন্যার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– পাঞ্জাবে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারানো মা ও মেয়ের কফিনবন্দি দেহ তিন দিন পর বুধবার সকালে গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃতরা হলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল গ্রামের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক পিঙ্কি খাতুন (৩৫) ও তাঁর বড় মেয়ে জবেদা খাতুন (১৫)। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে পরিবারের আরও এক কন্যাসন্তান জাহেদা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চরম আর্থিক অনটনের মধ্যেই দিন কাটত পরিবারটির। বাস্তুভিটা ছাড়া তাঁদের নিজস্ব কোনো জমিজমা নেই। জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে পিঙ্কি খাতুন স্বপরিবারে পাঞ্জাবে বসবাস করতেন। সেখানে প্লাস্টিক সংগ্রহের কাজ করে সংসার চালাতেন তিনি। সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিলেন। ভোটপর্ব শেষ হতেই ফের কাজের উদ্দেশ্যে পাঞ্জাবে ফিরে যান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সকালে পাঞ্জাবের জলন্ধর জেলার ভোগপুর থানা এলাকার জম্মু জাতীয় সড়কে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি নিয়ে প্লাস্টিক সংগ্রহ করতে যাওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই পিঙ্কি খাতুন ও তাঁর বড় মেয়ে জবেদা খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত হন মেজো মেয়ে জাহেদা খাতুন। এই মর্মান্তিক ঘটনার খবর জনমদল গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে মা ও মেয়ের কফিনবন্দি দেহ গ্রামে আনা হলে শেষবারের মতো তাঁদের একনজর দেখতে ভিড় জমান এলাকার মানুষ। পরিবার-পরিজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

Share This
Categories
বিবিধ

সাহসপুর হাই স্কুলে জনকল্যাণ শিবিরে প্রশাসনিক কর্তাদের পরিদর্শন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে জনকল্যাণ শিবির। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের সাহসপুর হাই স্কুলে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের তৃতীয় দিনে অর্থাৎ বুধবার পরিদর্শন করতে এলেন জেলা পরিষদের সচিব সহ কেশপুর BDO বিভাস বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন তানীয় বিশিষ্ট সমাজসেবী তথা কেশপুর বিধানসভা কেন্দ্রের দু’নম্বর মন্ডল সভাপতি তাপস ঘোষ, সাধারণ সম্পাদক পলাশ হাজরা সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

যোগ দিবস সফল করতে প্রতিদিন অনুশীলন, উদ্যোগে VRP-VTC কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বুধবার বিকেলে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড VRP,VTC কর্মীদের প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে প্রত্যেকদিন যোগ দিবসকে সামনে রেখে যোগ ব্যায়েম করছেন কর্মীরা,এইদিন সন্ধ্যায় BDO দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এই প্রস্তুতি চলছে।

Share This
Categories
প্রবন্ধ বিবিধ

বিএসএফ-কাস্টমসের যৌথ অভিযানে ২২,৮০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কাফ সিরাপ পাচারে এবার নাম জরালো তৃণমূল নেতা মারুফ শেখের। মারুফ শেখ ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। মহদিপুর সীমান্ত দিয়ে এই এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল পাথর নিয়ে। সীমান্তে গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনায় নাম জোরালো মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের। যিনি ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা। রপ্তানি কারকদের অভিযোগ দীর্ঘদিন ধরে মারুফ শেখ এ বেআইনি কাজের সাথে জড়িত। তার ফলে সীমান্তে রপ্তানি কারকরা সমস্যায় পড়ছেন। তৃণমূলের সরকার থাকায় একসময় তারা মুখ খুলতে পারতেন না। এখন এই মারুফ শেখের কঠোর শাস্তি দাবী জানাচ্ছেন তারা।

Share This