Categories
বিবিধ

কালিয়াচকে উত্তেজনা: সংঘর্ষে মৃত ১, হাসপাতালে ভর্তি ৫ আহত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার কালিয়াচক থানার হাজিনগর খাস চাঁদপুর এলাকায় মারপিটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম হাসমত শেখ (৬১)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে আহতদের প্রথমে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঁচজনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কালিয়াচক-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ শেখ।
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে হলেও এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

Share This
Categories
বিবিধ

জয় শ্রী নন্দ গোপাল বাড়িতে লোকনাথ বাবার বিশেষ পূজা, আয়োজনে ভক্তদের উৎসাহ।

শুভ্র জ্যোতি ঘোষ, বর্ধমান :-ভগবান মহাপুরুষ ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লোকনাথ বাবার বিশেষ পুজো,, এবং বাবাকে ভোগ নিবেদন। আসানসোল এর জয় শ্রী নন্দ গোপাল বাড়ির এই পুজো ৩৪ বছরে পদার্পণ করল। বাবার ভোগে ছিল গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পায়েস, ছানার ডালনা, শান্তিপুরের বিখ্যাত মাখা সন্দেশ, এবং সাদা মিষ্টি, ও ফলাহার।
বাবার বাণী – কোন মন্ত্র, কোন দীক্ষা নেই তার নামে, তার নামই মহামন্ত্র, এই মর্ত্য ধামে।

Share This
Categories
বিবিধ

মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে মূল অভিযুক্ত স্কুলের PT শিক্ষক প্রসূন বেরাকে গ্রেপ্তার করলো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এই নিয়ে ৭ জন গ্রেপ্তার করা হয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নারায়ণগড় থানা এলাকা থেকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তোলা হবে পকসো আদালতে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিক বৈঠক করে বলেন, “এই ঘটনায় দুজন নাবালক সহ ৬ জন আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এই শিক্ষক পালিয়ে বেড়াচ্ছিল। কল রেকর্ড ধরে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। পকসো আইন মামলা রুজু করা হয়েছে, তদন্ত চলছে। শিক্ষকদের কাছে যেখানে নিরাপদ ছাত্র ছাত্রীরা সেখানে এমন ঘটনা নিন্দনীয়।” ওই ছাত্রী পুলিশে ১২ মে সবং থানায় অভিযোগ জানিয়েছে, ১১ মে দুপুরে সে টিউশন পড়তে যখন যাচ্ছিল তখন রাস্তায় তাকে ঘিরে ধরে ৫-৬ জন ছাত্র। তার শ্লীলতাহানি করে ওই ছাত্ররা। এমনকি ওই ছাত্ররা ওই ছাত্রীকে বলে যায় ওই শিক্ষক এত টুকু করতে বলেছিল তাই তারা চলে যাচ্ছে। আতঙ্কিত ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে জানালে তারা থানায় গিয়ে অভিযোগ জানায়।

Share This
Categories
বিবিধ

অন্নপূর্ণা যোজনার উদ্বোধনী কর্মসূচিতে যোগ দিলেন গড়বেতার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার অন্নপূর্ণা যোজনার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন BDO রামজীবন হাঁসদা সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং এই প্রকল্পে উপকৃত একাধিক মহিলারা।

Share This
Categories
বিবিধ

বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার উদ্বোধনী অনুষ্ঠান, মহিলাদের হাতে তুলে দেওয়া হল অনুমোদনপত্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার অন্নপূর্ণা যোজনার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিসের সভাকক্ষে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। এই দিন একাধিক মহিলার হাতে তুলে দেওয়া হয় অন্নপূর্ণা যোজনার অনুমোদনপত্র।

Share This
Categories
বিবিধ

মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু, মালদায় প্রথম দিনেই ব্যাপক সাড়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যের প্রথম বিজেপির সরকারের ঘোষণা মতোই সোমবার পয়লা জুন থেকেই রাজ্যে চালু হলো মহিলাদের জন্য ফ্রী বাস পরিষেবা। সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের দিতে হবে না বাসভাড়া। স্বভাবতই সোমবার পয়লা জুন সারা রাজ্যের সাথে মালদাতেও মহিলাদের জন্য সরকারি বাসে নিখরচায় যাতায়াত ব্যবস্থা চালু হওয়ায় চওড়া হাসি ফুটল মহিলাদের মুখে। উল্লেখ্য, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে ‘মহিলাদের চালু করবে ফ্রীতে বাস পরিষেবা। সেই প্রতিশ্রুতি মতোই বিজেপি ক্ষমতায় এসে রাজ্যে মহিলাদের জন্য পয়লা জুন থেকে সরকারি বাসে ফ্রীতে বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী সোমবার পয়লা জুন থেকে চালু হয় মহিলাদের জন্য নিখরচায় সরকারি বাসে যাতায়াত ব্যবস্থা। কোনওরকম নথি ছাড়াই মিলছে ফি টিকিট। বাসে উঠলেই কন্ডাক্টর হাতে তুলে দিচ্ছেন গন্তব্যে পৌঁছনোর টিকিট। একইসঙ্গে যাত্রীদের সচেতন করা হচ্ছে ভবিষ্যতে নিখরচায় যাতায়াতের জন্য প্রশাসনের কাছে সংগ্রহ করতে হবে পিন কার্ড। সরকারি ঘোষণা মতো মতোই সোমবার পয়লা জুন বাসে উঠে টাকা ছাড়াই হাতে টিকিট পেয়ে উচ্ছ্বাস দেখা যায় মহিলার মধ্যে।

Share This
Categories
বিবিধ

ট্রেনে ফেলে যাওয়া নগদ টাকা ও নথি উদ্ধার করে নজির রেল পুলিশের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে করে খড়্গপুরে আসছিলেন অজিত কোটাল নামে এক ব্যক্তি, সেই সময় টাকা সহ মূল্যবান বিভিন্ন নথি সমেত ব্যাগ ট্রেনে ফেলে নেমে যান ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তি রেল সহায়তা কেন্দ্রে ফোন করেন। এরপর রেল পুলিশের তৎপরতায় ওই মূল্যবান ব্যাগটি উদ্ধার করে চন্দ্রকোনারোড রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাগে নগদ ৯২০০০ টাকা সহ একটি মোবাইল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সমেত ওই ব্যাগটি ঐদিন রাতে পরিবারের সদস্য সুতপা কোটালের হাতে তুলে দিলেন রেল পুলিশ। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে রেল পুলিশের তরফ থেকে।

Share This
Categories
বিবিধ

তিন প্রজন্মের সম্পর্ক একই বিদ্যালয়ের সঙ্গে, জানালেন বিধায়ক প্রদীপ লোধা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের সাত নম্বর অঞ্চলের ব্যানার্জিডাঙ্গা হাইস্কুলে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এই দিন এই সম্বর্ধনা সভা থেকে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধাকে সম্বর্ধনা জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এই দিন বিধায়ক প্রদীপ লোধা জানিয়েছেন এক সময় এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। তাই ছাত্র-ছাত্রীদের সঙ্গে একত্রিত হয়ে পুরনো স্মৃতি ফিরে পাওয়া অনুভব করলেন বিধায়ক প্রদীপ লোধা। পাশাপাশি বিধায়ক জানিয়েছেন বাবা,আমি এবং আমার ছেলে এই স্কুলে পড়াশোনা করেছি তাই আমার প্রথম ভাতা এই স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য প্রদান করব। বিধায়কের এই মন্তব্যে যথেষ্ট আপ্লুত হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

Share This
Categories
বিবিধ

রাজ্যে পালাবদলের পর গোয়ালতোড়ে বিজেপির বিজয় উৎসব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর থেকেই রাজ্যের প্রত্যেকটি জেলায় চলছে বিজেপির বিজয় মিছিল, সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড় এলাকায় বিজয় মিছিল করলো বিজেপি নেতৃত্ব, এই দিন সুসজ্জিতভাবে গোটা এলাকা এই বিজয় মিছিল পরিক্রমা করে, এই দিন গেরুয়া আবির মেখে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন এই বিজয় মিছিলে।

Share This
Categories
বিবিধ

মহিলাদের যাতায়াতে বড় স্বস্তি, আলিপুরদুয়ারে চালু বিনামূল্যের বাস পরিষেবা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার, ১ জুন থেকে রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে আলিপুরদুয়ার জেলাতেও সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সরকারি বাসে এই পরিষেবার সুবিধা নিতে দেখা যায় বহু মহিলা যাত্রীকে। বাসে উঠে ভাড়া না দেওয়ার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মহিলারা। কর্মসূত্রে, শিক্ষার কারণে কিংবা দৈনন্দিন প্রয়োজনের কাজে যাতায়াতকারী মহিলাদের কাছে এই উদ্যোগ বিশেষ স্বস্তি নিয়ে এসেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আলিপুরদুয়ারের বহু মহিলা যাত্রী।

Share This