Categories
বিবিধ

মুখ্যমন্ত্রী হিসেবে Suvendu Adhikari-র শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসে মাতলেন পুরাতন মালদার বিজেপি কর্মী-সমর্থকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকাল এগারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারি ধানহাট পালপাড়া এলাকায় বড় টিভি স্ক্রিনে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে Rabindranath Tagore, Syama Prasad Mukherjee এবং ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর শপথ অনুষ্ঠান শুরু হতেই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক Snehangshu Bhattacharya, যুব নেতা Somnath Prasad, বিজেপি নেত্রী Jayanti Mondal-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শপথ বাক্য পাঠের মুহূর্তে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে এই দিনটিকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন। পাশাপাশি ঝালমুড়ি ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলে।

Share This
Categories
বিবিধ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আবহে বালুরঘাটে বুড়ামা কালী মন্দিরে পুজো দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ Ashok Kumar Lahiri।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বুড়ামা কালী মন্দিরে পুজো দেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ড. অশোক কুমার লাহিড়ী। এদিন তিনি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। এরপর তিনি Bharat Sevashram Sangha-র তিওর আশ্রমও পরিদর্শন করেন। সেখানে আবাসিক ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজ নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক কুমার লাহিড়ী জানান, বালুরঘাটে তাঁর একটি ভাড়া বাড়ি রয়েছে। বর্তমানে তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন বলেও জানান। তিনি বলেন, “শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছি, সোমবার আবার দিল্লি ফিরে যাব। আজ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন, তাই আনন্দের দিনে বুড়ামা কালী মন্দিরে এসে মায়ের চরণে প্রণাম জানালাম।”

Share This
Categories
বিবিধ

আইআইটি খড়গপুরের মর্যাদাপূর্ণ ‘কৃতি’ প্রোগ্রামে নির্বাচিত হয়ে জেলার মুখ উজ্জ্বল করল দক্ষিণ দিনাজপুরের ছাত্র Misbahul Basar।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- PM Shri Jawahar Navodaya Vidyalaya Dakshin Dinajpur-এর দ্বাদশ শ্রেণির ছাত্র মিসবাহুল বাসার Indian Institute of Technology Kharagpur পরিচালিত ‘কৃতি’ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘কৃতি’ হল আইআইটি খড়গপুরের একটি ছয় সপ্তাহের আবাসিক ও ভিত্তিমূলক শিক্ষা কর্মসূচি। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্কুল স্তরের ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষা ও গাইডেড লার্নিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। সারা দেশ থেকে মেধার ভিত্তিতে প্রায় আড়াইশো ছাত্রছাত্রীকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ Sandeep Dutta বলেন, “মিসবাহুল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া আমাদের স্কুল ও জেলার জন্য গর্বের বিষয়।” মিসবাহুলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। দক্ষিণ দিনাজপুরের শিক্ষা মহলেও তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

Share This
Categories
বিবিধ

বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে Suvendu Adhikari-র শপথ গ্রহণ উপলক্ষে মালদায় ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করে আনন্দে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শনিবার পঁচিশে বৈশাখ, কবিগুরু Rabindranath Tagore-এর জন্মজয়ন্তীর দিনেই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী পুরনো বাসস্ট্যান্ড এলাকায়। এদিন বিজেপি নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীনই এই কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থক। বিজেপি নেতাদের বক্তব্য, বাংলায় বিজেপি সরকারের সূচনার আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এই আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেতা Achintya Kumar Sarkar-সহ অন্যান্য নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-কে শুভেচ্ছা জানালেন Krishnendu Narayan Choudhury।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, পৌরসভার তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, “খুব অল্প বয়সেই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তাঁকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাঁর বাবার সঙ্গেও আমরা রাজনীতি করেছি। শুভেন্দু একসময় মালদার অবজারভারও ছিলেন।” কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আরও জানান, শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলেই তাঁর আশা। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি এই তৃণমূল নেতাই Abhishek Banerjee-র বিরুদ্ধে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে দলকে দুর্বল করে দিয়েছেন। এরই মাঝে বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রীকে তাঁর শুভেচ্ছা বার্তা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটের প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষার উদ্যোগ, ডিজিটাল প্রজেক্টর প্রদান সদ্য প্রাক্তন বিধায়কের তহবিল থেকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- Dr. Ashok Lahiri-র বিধায়ক তহবিল থেকে বালুরঘাট সদর চক্রের অন্তর্গত ভাটপাড়া পঞ্চায়েত এলাকার Chakram Primary School-এ আধুনিক শিক্ষার জন্য ডিজিটাল প্রজেক্টর ও অন্যান্য সামগ্রী প্রদান করা হলো। শুক্রবার বিদ্যালয়ে পৌঁছে নির্দিষ্ট এজেন্সির কর্মীরা ডিজিটাল প্রজেক্টর ও স্ক্রিন স্থাপনের কাজ সম্পন্ন করেন। জানা গেছে, প্রায় এক বছর আগে বিদ্যালয় পরিদর্শনে এসে ছাত্রছাত্রীদের উন্নতমানের পড়াশোনার জন্য ডিজিটাল শিক্ষাসামগ্রীর প্রয়োজনীয়তার কথা শুনেছিলেন প্রাক্তন বিধায়ক। এরপরই তাঁর উদ্যোগে এই ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন শিক্ষাসামগ্রী পেয়ে খুশি বলে জানিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক Gautam Chowdhury জানান, ডিজিটাল প্রজেক্টর ও স্ক্রিন ছাড়াও বিদ্যালয়ের জন্য একটি পরিশ্রুত পানীয় জলের মেশিনও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন সরকারের কাছেও আবেদন জানানো হবে।

Share This
Categories
বিবিধ

উত্তরবঙ্গে ফের উন্মাদনা ছড়াতে আসছে আন্তঃস্কুল সাংস্কৃতিক উৎসব Bosco Fizza 2026।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ওদলাবাড়ির Don Bosco School Odlabari আয়োজিত বহুল প্রতীক্ষিত আন্তঃস্কুল সাংস্কৃতিক উৎসব ‘Bosco Fizza 2026’-কে ঘিরে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে অংশগ্রহণকারী ২০টি স্কুলের তালিকা। স্কুলের ফাদার Dr. Aju Korian জানান, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি ও ওদলাবাড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের নামী শিক্ষা প্রতিষ্ঠান এবারের অনুষ্ঠানে অংশ নেবে। অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে রয়েছে Don Bosco School Kalimpong, St. Joseph’s School Bhaktinagar, Auxilium Convent School Siliguri, Delhi Public School Fulbari এবং Himalayan English School Siliguri-সহ একাধিক প্রতিষ্ঠান। জানা গেছে, এবারের অনুষ্ঠানে থাকবে নাচ, গান, ব্যান্ড পারফরম্যান্স, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সৃজনশীল বিভিন্ন আয়োজন। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন স্কুলের ছাত্রছাত্রীরাই। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টার ঘিরেও শুরু হয়েছে ব্যাপক চর্চা। আগামী ৯ তারিখ আয়োজিত এই মেগা অনুষ্ঠানে কোন স্কুল কেমন পারফরম্যান্স করে, সেদিকেই এখন নজর উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের।

Share This
Categories
বিবিধ

বিশ্ব থ্যালাসিমিয়া দিবসে সচেতনতার বার্তা Rotary District 3291-এর।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সমাজে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল Rotary Club of Calcutta North Suburban। রোটারি ক্লাবের উদ্যোগে এবং RCC Baruipara Yubak Sangha ও RCC Yubak Sangha-র সহযোগিতায় Dakshineswar ও সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে থ্যালাসিমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই জিনগত রোগ থেকে সুরক্ষিত রাখার বার্তা পৌঁছে দেওয়া। অংশগ্রহণকারীরা রাস্তায় নেমে সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য প্রচার করেন। রোটারি ক্লাবের পক্ষ থেকে Ranjan Basu জানান, থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়মিত রক্ত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই সময়মতো রক্ত পরীক্ষা, সচেতনতা ও সঠিক পরামর্শের মাধ্যমেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, পোলিও নির্মূলে যেমন রোটারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনই সম্মিলিত উদ্যোগে একদিন থ্যালাসিমিয়াকেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৯১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল, কলেজ ও বিভিন্ন ক্লাবে সচেতনতা শিবিরের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যেও এই বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই Howrah ও Sealdah-সহ একাধিক এলাকায় প্রচার শুরু হয়েছে।

Share This
Categories
বিবিধ

জুয়ার ঠেক ও জাল নোট বিরোধী অভিযানে বড় সাফল্য Samsherganj Police Station-এর।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জ থানার আইসি Subrata Ghosh-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি জাল নোট-সহ আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে Chandni Doha এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার অভিযোগে ইতাব আলী, নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ ও বাপন সরকার নামে সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে Kolabagan Ghat এলাকায় পাচারের আগেই উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। একটি স্কুলব্যাগে করে জাল নোট নিয়ে যাওয়ার সময় Montu Sheikh নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে Lalgola-র লালদহরি এলাকার বাসিন্দা। তল্লাশিতে তার ব্যাগ থেকে মোট ৫১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃত আটজনকে কড়া নিরাপত্তায় আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Share This
Categories
বিবিধ

পঁচিশে বৈশাখে কবিগুরুর আবক্ষ মূর্তি উন্মোচন Monoharpur Muchia Primary School-এ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কবিগুরু Rabindranath Tagore-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পুরাতন মালদার মচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পঁচিশে বৈশাখ। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরুর একটি নতুন আবক্ষ মূর্তি স্থাপন ও উন্মোচন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Biraj Sarkar এই মূর্তি স্থাপনে আর্থিক সহযোগিতা করেন। অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে মূর্তি উন্মোচনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক Bharat Ghosh। তিনি আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর সৃষ্টিকে ঘিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের আদর্শ ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Share This