Categories
বিবিধ

মালদায় নিজের বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের গুনসাকরোল প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। বুথ নম্বর ২৪-এ এদিন তিনি নিজের মাকে সঙ্গে নিয়ে ভোট দেন।
ভোট দেওয়ার পর তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তিনি সকল ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান।

Share This
Categories
বিবিধ

ভোট দিয়ে বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থী, গড়বেতায় জয়ের আশাবাদ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রাজ্যে চলছে ১৫২ টি আসনে ভোট গ্রহণ, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা নিজের ১১২ নম্বর বুথে সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়ে ভোট দিলেন।এই দিন ভোট দিয়ে বিজেপি প্রার্থী জানিয়েছেন প্রকৃতির সহায় আছে,জয় নিশ্চিত, পরিবর্তন হবে। তবে নিজের ভোট কেন্দ্র গুলি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ।

Share This
Categories
বিবিধ

প্রথম দফার নির্বাচনে ভোটারদের ঢল, বুথে বুথে দীর্ঘ প্রতীক্ষা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফা নির্বাচন। রাজ্যের ১৫২ টি আসনে কখন চলবে। কড়া নিরাপত্তায় মরে ফেলা হয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রগুলি। এই দিন সকাল সকাল মক টেস্টের পর পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বুথে লক্ষ্য করা গিয়েছে লম্বা লাইন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে সকালে দেখা গেল লম্বা লাইন।

Share This
Categories
বিবিধ

ভোটের আগের রাতে মালদায় ব্যস্ততার চূড়ান্ত ছবি DCRC সেন্টারে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাত পোহালেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে মালদহের ১২ টি আসনে নির্বাচন সুষ্ঠু রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। প্রতিটি বিধানসভার বুথে বুথে এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। ইভিএম মেশিন ভিভি প্যাড সহ যাবতীয় ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা নিজেদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। সবমিলিয়ে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততার ছবি উঠে এলো মালদহ বিধানসভার ডিসিআরসি সেন্টার থেকে।

Share This
Categories
বিবিধ

নির্বাচনী কাজে বাস ব্যবহারে যাত্রী দুর্ভোগ, চন্দ্রকোনারোডে কমল পরিষেবা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাত:- আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রের চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে একাধিক যাত্রীবাহী বাস ব্যবহার করার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বাস স্ট্যান্ড থেকে হাতে গোনা চলবে কয়েকটি বাস। বুধবার সন্ধ্যায় বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ চৈরা জানিয়েছেন প্রায় ৯৭% যাত্রীবাহী বাস ব্যবহার করা হচ্ছে এই নির্বাচনে। যেইসব জেলাগুলিতে দ্বিতীয় দফার নির্বাচন হবে সেই সব জেলাগুলির বাস কয়েকটি চলবে। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে পারে যাত্রীরা। এমনটাই আশা করা যাচ্ছে।

Share This
Categories
বিবিধ

ঝড়ে তছনছ ভোট প্রস্তুতি, বিদ্যুৎহীন আলিপুরদুয়ার শহর।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আগে ব্যাপক ঝড়বৃষ্টি, আলিপুরদুয়ারে লন্ডভন্ড DCRC সেন্টার। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ময়দানে ভাঙল DCRC সেন্টারের টেন্ট। পরশু ভোট, কালই DCRC থেকে ভোটের সামগ্রী নেওয়ার কথা ভোটকর্মীদের। প্রচন্ড ঝড়ে ভেঙে পড়ল বুথের সামনের টেন্ট। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন আলিপুরদুয়ার শহর।

Share This
Categories
বিবিধ

তৃণমূল-বিজেপি সংঘাতে উত্তপ্ত ইকবালপুর, জখম রাকেশ সিংয়ের পরিবার।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল কলকাতার ইকবালপুর এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। মারধর ও পুলিশের লাঠির হাত থেকে রেহাই পাননি বিজেপি নেতা তথা প্রার্থী রাকেশ সিং এবং তাঁর ছেলে-মেয়েও। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সঙ্গে মুহূর্তের মধ্যেই বিবাদ বড়সড় সংঘর্ষের রূপ নেয়। দু-পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

​এই সংঘর্ষের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইকবালপুর থানার সামনে জমায়েত হন বিজেপিl

Share This
Categories
বিবিধ

মালদার ডিসিআরসি কেন্দ্রে প্রশাসনিক গাফিলতির অভিযোগ, বিপাকে মহিলা ভোটকর্মীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সময়ে ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ মহিলা ভোট কর্মীদের। দুপুর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত ইলেকশন ডিউটি সার্টিফিকেট না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ মহিলা ভোট কর্মীদের। মালদহের ইংলিশ বাজার বিধানসভার ডিসিআরসি সেন্টারে হয়রানির ছবি। মূলত মহিলা ভোট কর্মীদের ভোটের সমস্ত সরঞ্জাম দিয়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত ইডিসি সার্টিফিকেট দিতে ঢিলেমি করছে প্রশাসন। যার কারণে চরম হারানোর শিকার হয়েছেন অসংখ্য মহিলা ভোট কর্মীরা।

Share This
Categories
বিবিধ

ভোটের আগে টাকার রহস্য, মালদায় গ্রেফতার বিজেপি প্রার্থীর ভাই।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— চাঁচল বিধানসভা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। বরুই অঞ্চলে গ্রামীণ রাস্তায় টহলদারির সময় সন্দেহভাজন এক যুবকের মোটরবাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা।
ধৃত যুবকের নাম বিপ্লব দাস, যিনি চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গেছে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এলাকায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ চলছিল এবং সেই সময় এই টাকা বিতরণের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ। অভিযুক্তের মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ সংক্রান্ত বই, প্রার্থীর ব্যালট প্রতীক সংবলিত কাগজ-সহ একাধিক নথি।
অন্যদিকে, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত যুবককে আজ মালদার চাচোল আদালতে পেশ করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

ইভিএম-ভিভিপ্যাট নিতে মালদার দুই কেন্দ্রে ভোটকর্মীদের ভিড়।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল মালদা সহ রাজ্যের ১৫২ টি আসনে বিধানসভা নির্বাচন। তার আগে মালদহের দুটি ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা। মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ এই দুই জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেন্টার। ইভিএম মেশিন, ভিভিপ্যাট সহ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিতে ভোট কর্মীদের ভিড় জমতে শুরু করেছে।

Share This