Categories
বিবিধ

কল্যাণীর গয়েশপুরে বিজেপির আয়োজনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলীদান দিবস পালন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-মঙ্গলবার সকাল থেকে কল্যাণী বিধান সভার গয়েশপুর অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে বুথে বুথে উদযাপন করা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলীদান দিবস।
এদিন গয়েশপুর শহর মন্ডলের পক্ষথেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভারতের অখন্ডতা ও জন্মু -কাশ্মীরীরের পূর্ণাঙ্গ সংযুক্তির দাবিতে ১৯৫৩ সালে ২৩ জুন কাশ্মীরের জেলে বন্দি দশায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যময় মৃত্যু হয়।
এই আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর ২৩ জুন তার মৃত্যু বার্ষিকী আত্মবলীদান হিসেবে পালন করা হয়।
এদিন গয়েশপুর শহর মন্ডলের ১৪ নং ওয়ার্ডে সকাল থেকে বুথে উদযাপন করা হলো ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলীদান দিবস।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *