Categories
বিবিধ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎসাহ, সিঙ্গুরে অনুষ্ঠিত হলো MSME সচেতনতামূলক কর্মশালা।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- বর্তমানে দেশ জুড়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) উন্নয়নে মেগা এম,এস,এম,ই,ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম ও বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, সেই মতো এদিন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিঙ্গুর শাখার উদ্যোগে এম‌,এস‌,এম‌,ই,ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার পপি শর্মা সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং হুগলি জেলার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখার ম্যানেজার ও গ্রাহক বৃন্দ, অনুষ্ঠানে সেন্ট্রাল ব্যাংকের এমএসএমই ঋণের সুবিধা, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় ঋণ পাওয়ার সুবিধা সহ একাধিক বিশেষ পরামর্শ দেওয়া হয়, এই উদ্যোগগুলির মূল লক্ষ্য হলো স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সরাসরি গাইডেন্স প্রদান করা, ব্যবসায়িক প্রস্তাব যাচাই করে দ্রুত ঋণ মঞ্জুর করা, সরকারি বিভিন্ন আর্থিক সহায়তা ও ভর্তুকি স্কিম সম্পর্কে ধারণা দেওয়া, নারী উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকের হাত লোন পত্র তুলে দেওয়া হয়,এই বিষয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার পপি শর্মা ও সিঙ্গুর শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ হাজরা এবং অন্যান্য আধিকারিক সাংবাদিকদের বিস্তারিত জানালেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *