Categories
বিবিধ

গুরুদুয়ারা ও অনুষ্ঠানস্থল পরিদর্শনে পুলিশ সুপার, মালদা সফরে আসছেন রাজ্যপাল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যপাল আর. এন. রবির আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। তিনি পুরাতন মালদার শর্বরী এলাকায় অবস্থিত গুরুদুয়ারা এবং কালাচাঁদ স্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে।রাজ্যপালের সফরকে ঘিরে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে যান মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, ডিএসপি (ট্রাফিক) মুঙ্গেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সুবিধার বিষয়গুলি পর্যালোচনা করেন আধিকারিকরা। রাজ্যপালের সফরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *