আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ-পাশাখা রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার করল পুলিশ। জয়গাঁ থানার পুলিশের দাবি, অভিযানে বিভিন্ন কোম্পানির মোট ২৭০ লিটার বিয়ার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিয়ার। ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া বিয়ার কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কোনও বেআইনি কারবার জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়গাঁ থানার পুলিশ।