Categories
বিবিধ

চারচাকা গাড়িতে করে মাদক পাচারের অভিযোগ, মালদায় ২ যুবক গ্রেফতার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তাহির শেখ (২৫) এবং শহীল শেখ (২০)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময়ই গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতদের আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং পাচার চক্রের নেপথ্যে থাকা মূল মাথাদের শনাক্ত করতে জোরকদমে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।পুলিশের দাবি, মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে এবং এই চক্রের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *