Categories
বিবিধ

টাঙ্গনে তল্লাশির পর মিলল শ্রমিকের দেহ, শোকের ছায়া এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে বুধবার সন্ধ্যায় টাঙ্গন নদীতে নৌকোডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের মুচিয়া এলাকার ডাহুক ঘাটে ধান বোঝাই নৌকো ডুবে যায়। নৌকোতে থাকা চারজন শ্রমিকের মধ্যে দুজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও জাহাঙ্গীর মিয়া (২৪) ও জাকির মিয়া (২৩) নদীতে তলিয়ে যান।বৃহস্পতিবার তল্লাশি চালিয়েও তাঁদের খোঁজ মেলেনি। অবশেষে শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জাহাঙ্গীর মিয়ার দেহ ভেসে উঠতে দেখা যায়। স্থানীয়রা দেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন। মৃত ও নিখোঁজ দুই শ্রমিকই কালিয়াচক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন জাকির মিয়া। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *