Categories
বিবিধ

বাংলার শিক্ষা-সংস্কৃতি রক্ষার দাবিতে মেদিনীপুরে নাগরিক মিছিল, সরব বাম নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতা রক্ষার দাবিতে মেদিনীপুর শহরে নাগরিক মিছিল অনুষ্ঠিত হলো। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই নাগরিক মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বামপন্থী নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই এই মিছিলের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। মিছিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষিত রাখা এবং বাংলার শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখার দাবি তোলা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে হিংসা ও বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ করার দাবিও জানানো হয় বলে জানা গিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *