মালদা, নিজস্ব সংবাদদাতা:- মৃত কিশোরের নাম Arup Das (১৫)। তার বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকায়। জানা গিয়েছে, রবিবার দুপুরে মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র অরূপ কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায়। অভিযোগ, ভাগীরথী নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সে জলের তলায় তলিয়ে যায়। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে তল্লাশি শুরু করেন। পরে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়। সিভিল ডিফেন্সের স্পিড বোট ও ডুবুরিদের সাহায্যে দীর্ঘ তল্লাশির পর সকাল ১০টা নাগাদ সাদুল্লাপুর নদীঘাট থেকেই অরূপের নিথর দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
Categories
মালদার সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধারকে ঘিরে শোকের ছায়া নেমে এল এলাকায়।