Categories
বিবিধ

মালদা মেডিকেলে ফের চালু হতে পারে হৃদরোগ চিকিৎসা পরিষেবা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শনিবার মালদা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন ইংরেজবাজারের নবনির্বাচিত বিধায়ক অম্লান ভাদুড়ি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বর-সহ মেডিকেল কলেজের অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিধায়ক ও কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অম্লান ভাদুড়ি জানান, বর্তমানে রাজ্যের মেডিকেল কলেজগুলির মধ্যে মালদা মেডিকেল কলেজ পঞ্চম স্থানে রয়েছে। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে রাজ্যের এক নম্বর মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বিধায়ক আরও বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা হৃদরোগের চিকিৎসা পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। এই পরিষেবা চালু হলে মালদা জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু রোগীও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে হাসপাতালের ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নয়ন এবং বর্ষাকালে হাসপাতাল চত্বরে জল জমার সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়। অধ্যক্ষ প্রসেনজিৎ বরও দ্রুত হৃদরোগ চিকিৎসা পরিষেবা চালুর ব্যাপারে আশ্বাস দেন।

এই বৈঠককে ঘিরে হাসপাতালের পরিষেবা উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছে হাসপাতাল মহল।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *