পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Paschim Medinipur জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের Chandrakona Road শহর সংলগ্ন Dabcha Nabakola High School এবং Kiyaboni Primary School-এ মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে Aparajeyo স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করা হয়। দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ডাবচা নবকোলা হাই স্কুলে প্রায় ১৫০ জন এবং কিয়াবনী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায়, প্রিয়াঙ্কা প্রামাণিক, শিবম প্রামাণিক, চিরঞ্জিত রানা, শিবম মান্না সহ অন্যান্যরা।
এই উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন আয়োজকরা।
Categories
মেধা অন্বেষণ পরীক্ষায় পুরস্কার বিতরণ, পড়ুয়াদের উৎসাহ বাড়াতে উদ্যোগ।