Categories
বিবিধ

যৌথ উদ্যোগে পরিষ্কার শ্মশান সংলগ্ন এলাকা, খুশি স্থানীয়রা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- Bagrakote Gram Panchayat এলাকায় দীর্ঘদিনের আবর্জনা সমস্যার অবসানে শুরু হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ভানু মাঠ, টপ লাইন এবং শ্মশান সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনার স্তূপ মঙ্গলবার পরিষ্কার করা হয় প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় এলাকাজুড়ে ছড়াচ্ছিল দুর্গন্ধ এবং তৈরি হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছিল।

পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়তে থাকায় বিষয়টি পৌঁছায় মাল ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের কাছে। এরপরই শুরু হয় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। প্রশাসনের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় একে একে সরিয়ে ফেলা হয় সমস্ত আবর্জনার স্তূপ।

অভিযানের পর এলাকায় ফিরে আসে স্বস্তির পরিবেশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পর এলাকাকে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁরা খুশি।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তোলার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *