Categories
বিবিধ

সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তৃণমূল ব্লক সভাপতির বাড়ি ঘেরাও।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ভেটাগুড়িতে কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল ব্লক সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ ও পথ অবরোধ। দিনহাটা-১বি ব্লকের তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনের বিরুদ্ধে সরকারি সুবিধা ও আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া, দোকান বন্ধ করা এবং সালিশির নামে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেন তাঁরা। সাত দিনের মধ্যে টাকা ফেরতের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে ভেটাগুড়ি ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। অভিযোগ নিয়ে অনন্ত বর্মন বা তাঁর পরিবারের বক্তব্য মেলেনি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *