Categories
বিবিধ

হেলমেট, সিগন্যাল ও সড়ক আইন নিয়ে মালদায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– টোটো চালক হোক কিংবা বাইক চালক—অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ, রাস্তার সংকেত, সঠিকভাবে ইউ-টার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালেই মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক পুলিশ গাড়িচালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝান। পাশাপাশি সিগন্যাল অমান্য না করা, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *