Categories
বিবিধ

৪৮ ঘণ্টায় বড় সাফল্য পূর্ব মেদিনীপুর পুলিশের, ডাকাতি মামলায় গ্রেফতার ৭।

নন্দীগ্রাম-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ৬ ও ৭ জুলাই রাতে নন্দীগ্রাম থানার মঙ্গলচক গ্রামে সনৎ দাসের বাড়িতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্তে নেমে ভূপতিনগর, পটাশপুর ও নন্দীগ্রাম থেকে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে ডাকাত চক্রের মূল পান্ডাকে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফতার করে আনা হয়।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে প্রায় ১০৩ গ্রাম সোনার গয়না, লক্ষাধিক টাকা, রুপোর সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিস উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। যদিও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *