Categories
বিবিধ

ব্রিগেডগামী বাসে হামলার অভিযোগ, কাঁচ ভাঙচুরে উত্তেজনা বেলদায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে একটি বাসে হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায়। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ভারতীয় জনতা পার্টি-র ব্রিগেড সমাবেশে যোগ দিতে কর্মী-সমর্থকদের নিয়ে একটি রিজার্ভ বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয় এবং বাসটি কোথায় যাচ্ছে তা জানতে চায়।
চালক ব্রিগেড সমাবেশে যাওয়ার কথা জানাতেই বাসের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপি কর্মীদের। তাদের দাবি, দুষ্কৃতীরা বাসের কাঁচ ভেঙে দেয় এবং চালক ও খালাসীকেও মারধর করা হয়, ফলে তাদের হাতেও আঘাত লাগে।
পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share This
Categories
বিবিধ রিভিউ

পানীয় জলের সংকটে আদিবাসী গ্রাম, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ — পাল্টা রাজনৈতিক তরজা।

মালদা, বার সংবাদদাতা: মালদা ক্যামেরা গাজোল ব্লকের হারিয়াগুড়ি পটকপাড়া এলাকায় পানীয় জলের তীব্র অভিযোগের অভিযোগ। প্রায় ৫০টি আদিবাসী বাস এই দীর্ঘ। স্থানীয়দের দাবি, দাবি ধরে রাখতে পানীয় জলের কোনো ব্যবস্থা গ্রহণ করতে তাদের মধ্যে দিন শুতে হচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ পানীয় জল সংগ্রহ করতে অনেক যেতে পারে। অনেক সময় তারাকে পুকুর বা কুকুরের জল সংগ্রহ করে তা ফুটিয়ে তুলেছে। এর ফলে পেটের সমস্যা ও চর্মরোগের মতো সমস্যাও দেখাতে আপনাকে জানায় বাসিন্দারা।
স্থানীয়দের আরও অভিযোগ, বাজারে পাকার বাজারও অভাব রয়েছে। বর্ষাকাল খুব কষ্টকর হওয়া আরও অনেক পরিবারের সদস্য আবাসন না তালির ছাউনি বা অস্থায়ী স্থায়ী বসবাস করা হচ্ছে। বাসিন্দাদের অংশের নির্বাচন, নির্বাচনের আগে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীরা এলাকায় আসতে পারে, পানীয় জল ও পাকা বাড়ির প্রতিশ্রুতি নিয়ে পরে আর খোঁজ না নিয়ে।
এই উদীয়মান আদিবাসী সংস্থার এক নেতা মোন হাঁসদা অভিযোগ করেছেন, আদিবাসী উন্নয়নের উন্নয়নের বারবার প্রশাসনের নজরে আনার চেষ্টা করা এখনও সমাধান হয়নি।
নাগরিক জনতা পার্টি-র গাজোয়ক চিন্ময় দেব বর্মণকে অনুরোধ করেন, আমি মনের জল জীবন মিশন প্রকল্পে বহুবিধ অর্থ বরাদ্দ করা শহরের রাজ্যে সেই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। তাঁর অভিযোগ, শুধুমাত্র পাইপ বসানো হয়েছে কিন্তু অনেক জায়গায় জল জগৎ।
তবে এই অভিযোগ করেছে তৃণমূল গাজোল পঞ্চায়েত সমিতির সদস্য মোজাম্মেল হোসেন বলেন, বর্তমান বাস্তবে পানীয় জলের ব্যবস্থা এমন গ্রাম কার্য নেই। তাঁর অনুরোধ, “আমার পাড়া আমার সমাধান” প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সক্রিয় দলগুলি পরিকল্পিতভাবে প্রচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
পানীয় জল ও পরিকাঠা সমস্যাকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় বাসিন্দারা দ্রুত সমাধানের সমাধান করতে পারেন।

Share This
Categories
কবিতা

লেনিনগড়ে মায়ার চাঁদ : মহীতোষ গায়েন।

তখন লেলিনগড়ের রাত্রির আকাশ জোৎস্নাময়-
বাজার সেরে ফিরছে ছেলেটা মোটর ভ্যানে,চিন্তাহীন সুখে,আস্ত একটা চাঁদ,ভ্যান চলছে,চলছে চাঁদ সাথে সাথে দক্ষিণ হাওয়া চুমু দিলো এই মুখে, মায়া বুকে।

ঐ চাঁদ আমার ভারতবর্ষ,লেলিনগড় আমার বাংলা, এখানে ইজরায়েল,ইরানে হানা নেই,নেই সেই ক্ষতি,অস্ত্রের ঝলকানি,অথছ ইরানে হাজার শিশুর লাশ! আমেরিকা আর কবে থামাবে নারকীয় শক্তি।

যে ছেলেটা হস্টেলে থেকে অভাবে বড় হয়েছে
খিদের জ্বালায় মাঠে পড়া বাদাম কুড়িয়ে খায়,
পড়ার জন্য শিক্ষকের বাড়িতে গোয়াল ঘরেও শোয় কে তাকে নিলো,কে সরালো তার কি আসে যায়?

ছেঁড়া জামা পরে স্কুল যেত রোজ,পুজোর সময়
ছেঁড়া পোষাকে রাস্তায় বসে গুমরে একা কাঁদে ,
১৬বছরে ভোটে হোমগার্ড হয়ে ১৫০-র মধ্যে আশি টাকায় ফর্ম ফিলাপ করে,কেন সে পড়বে ফাঁদে ?

এখনো ছেলেটি জীবন একা একাই ঘরে ও বাইরে লড়াই সংগ্রামে জীবন গড়েছে,এখন প্রতিষ্ঠিত ,রুটি রুজির সংস্থান করেছে একা একাই লড়ে বন্ধুহীন,প্রেমহীন রয়ে গেল,সে কখনো হয়নি ভীত।

যে ছেলেটা হস্টেলের নিয়মিত ফী দিতে পারে নি বলে জীববিজ্ঞানের স্যার অন্য অছিলায় বেদম পেটায়, রাতে বিছানায় শুয়ে গুমরে গুমরে কাঁদে,আর শপথ নেয়,প্রতিষ্ঠিত হবে,একার লড়াই,কেউ পাশে ছিল না।

ছেলেটি অবশেষে প্রতিষ্টিত হয়েছে, শিক্ষক থেকে অধ্যাপক, পিএইচডি করেছে,তার লড়াই সংগ্রাম এখনো জারি আছে,মানুষের ভালোর জন্য,মা ও মাটির জন্য,ঐ চাঁদ তার প্রেরণা,সূর্য তার শক্তি।

লেনিন গড়ে চাঁদ উঠেছে,ঐ চাঁদ ছেলেটির ভাত,
ঐ চাঁদ তার ভালোবাসা,ঐ চাঁদ তার প্রেম,ঐ চাঁদ তার মায়া,সে মায়া একমাত্রিক,সে লড়াই বিশ্বজনীন,মায়ার চাঁদ নিঃশেষ করুক হিংসা দ্বেষ,আনুক শান্তি চরাচরে।

Share This