Categories
বিবিধ

হবিবপুরে প্রচারে বাধা, ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – বিজেপির প্রচার গাড়িতে হামলা চালিয়ে ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হল মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের শায়েস্তাবাদ বুথ এলাকায়।জানা গেছে, হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর সমর্থনে এদিন বিজেপির একটি প্রচার টোটো বামনগোলা ব্লকের শায়েস্তাবাদ বুথ এলাকায় ভোট প্রচার করছিল। অভিযোগ ওই সময় জনা কয়েক তৃণমূলের দুষ্কৃতী সেই প্রচার টোটোতে হামলা চালিয়ে টোটোতে লাগানো বিজেপির ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধর করে প্রচারে বাধা দেন। ঘটনায় মারধরের জেরে টোটো চালক আহত হন। তাকে পরে বিজেপি নেতাকর্মীরা মিলে হাসপাতালে ভরতি করেন। এবং গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে সরব হন। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার ভিত্তিহীন বলে দাবি বামনগোলা ব্লক তৃণমূল নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

রানিবাগানে কার্ড বিলি বিতর্ক, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রানিবাগান এলাকায় ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস-এর সমর্থকদের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটের আগে নগদ টাকার প্রলোভন দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
স্থানীয় পৌর পিতা ও তৃণমূল নেতা প্রবীর মজুমদার দাবি করেন, সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও বিজেপি নেতা জয় সাহা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি শুধুই রাজনৈতিক প্রচার, এবং বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

Share This
Categories
বিবিধ

মোথাবাড়ি মামলায় আদালত চত্বরে বিক্ষোভ, জাতীয় পতাকা হাতে আইনজীবীদের প্রতিবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। যদিও মানতে নারাজ, যিনি বিক্ষোভ তুলতে চাইলেন, উল্টে তাঁকেই গ্রেফতার করা হয়েছে, সওয়াল অভিযুক্তের পক্ষের আইনজীবীর।মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক’, মোথাবাড়ি মামলায় আদালতে সওয়াল NIA-র। ‘অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে মোফাক্কারুলকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা মোফাক্কারুলকে অনুরোধ করেছিলেন। সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য মোফাক্কারুল আবেদন জানান। উল্টে তাঁকেই গ্রেফতার করা হল, সওয়াল মোফাক্কারুলের আইনজীবীর।মোফাক্কারুল-সহ ৪৯ জনকে NIA-র বিশেষ আদালতে পেশ। ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চায় NIA। আদালত চত্বরে মোফাক্কারুলদের বিরুদ্ধে বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ আইনজীবীদের একাংশের।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় বিজেপির যোগদান কর্মসূচি, ১৪ পরিবারকে দলে স্বাগত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৪৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে ছেড়ে ১৪টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত বিজেপি নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে আন্তরিকভাবে স্বাগত জানান। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা-১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি সুদর্শন ভদ্র এবং ১৩/৪৯ নম্বর বুথের সভাপতি গণেশ রায় সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Share This
Categories
বিবিধ

আলিপুরদুয়ারে বিজেপির প্রচারে হিমন্ত বিশ্বশর্মা, উত্তরবঙ্গ নিয়ে একাধিক দাবি।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বু সমর্থনে জনসভায় এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার বীরপাড়া সার্কাস ময়দানে বিজেপির জনসভা আয়োজিত হয় সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন হিমন্ত বিশ্বশর্মা জানান উত্তরবঙ্গে চা শ্রমিকদের সাথে অন্যায় হচ্ছে এখানে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে আর তৃণমূলের দালালরা চা বাগানের মালিক হয়ে আছে তারা কাঁচা চা পাতা বিক্রি করে মুনাফা লুটছে। এদিন হিমন্ত বিশ্বশর্মা আরো বলেন মমতা ব্যানার্জী বলছে বিজেপি সরকার আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে তিনি মিথ্যা কথা বলছেন।।

Share This
Categories
বিবিধ

টোটোর স্টিয়ারিং হাতে ভোট প্রচারে প্রসেনজিৎ, গাজোলে তৃণমূলের শক্তি প্রদর্শন।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :- অভিনব কায়দায় ভোট প্রচার পারতে নিজের টোটো চালিয়ে প্রচারে নামলেন মালদা গাজোল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাস।পাঁচ বছরের যিনি ব্যর্থ বিধায়ক তিনি এলাকায় কোনো কাজ করেননি। তাকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। নিজের হাতে টোটো চালিয়ে ভোট প্রচারে বেরিয়ে এমনটা মন্তব্য করলেন মালদহের গাজোল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। হাতে মাত্র আর একদিন তাই প্রায় হাজার খানেক তৃণমূলের শ্রমিক সংগঠনের ই-রিক্সা টোটো চালকদের নিয়ে ভোট প্রচারে ব্যাপক সাড়া ফেললেন। সোমবার বিকেলে কদুবাড়ী মোড় থেকে গাজোল সদর এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন। সর্বস্তরের মানুষের কাছে আমি পৌঁছে যাচ্ছি, জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে আশাবাদী‌।

Share This
Categories
বিবিধ

ভোটের আগে কেশপুরে প্রচারে ঝড়, শিউলি সাহার সমর্থনে হাজারো মানুষের মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাত:- নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারের জোড় দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। সোমবার বিকেলে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলডিহা থেকে জয়পুর মহামিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। পাশাপাশি গাড়িতে করেও ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ন মন্ডল,অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গাতাই, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক অঞ্চলের নেতাকর্মীরা। এই দিন এই মহা মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Share This
Categories
বিবিধ

প্রচারের জোর দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারের জোড় দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। সোমবার বিকেলে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলডিহা থেকে জয়পুর মহামিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। পাশাপাশি গাড়িতে করেও ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ন মন্ডল,অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গাতাই, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক অঞ্চলের নেতাকর্মীরা। এই দিন এই মহা মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Share This
Categories
বিবিধ

বিজেপিতে যোগদানের জেরে তৃণমূলের কোপ, সাসপেন্ড শ্রমিক সংগঠনের নেতা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের INTTUC ব্লকের সহ-সভাপতি গৌর সুন্দর মণ্ডল গতকালই বিজেপির রাজ্য পার্টি অফিসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সেই ঘটনার পরই দল থেকে তাকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় থাকা কালনা শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয় থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন জেলা আইএনটিউসির সভাপতি সন্দীপ বসু। তাকে দলীয় নির্দেশ অনুযায়ী সাসপেন্ড করা হয়েছে বলে তিনি দিন বলেন। বেশ কিছুদিন ধরেই তার দলের সাথে দূরত্ব ছিল। দলের গাইডলাইন না মেনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি কাজ করতেন। পাশাপাশি তিনি আরো বলেন, দলের নির্দেশে তাকে সাসপেন্ড করা হল। পাশাপাশি তিনি আরো বলেন তিনি কোনদিনও সেই ভাবে শ্রমিক সংগঠন করেননি, দল নতুন কমিটি ঘোষণার পরেই তিনি ব্লকের সহ-সভাপতি দায়িত্ব পেয়েছিলেন। তিনি এমন বড় কোন নেতা নয়, যে তার চলে যাওয়াতে দলের কোনো ক্ষতি হবে।

Share This
Categories
বিবিধ

দেবকে এক নজর দেখতে কান্দির রাস্তায় উপচে পড়া ভিড়।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের কান্দিতে অভিনেতা তথা সাংসদ দেব -এর রোড শো ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। এদিন খোলা হুডের গাড়িতে চেপে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন তিনি। রাস্তায় দুই ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ ও অনুরাগী। সকলের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান দেব।

রোড শো চলাকালীন দেবকে এক নজর দেখার জন্য ভক্তদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত বন্দি করেন। স্থানীয় রাজনৈতিক কর্মী-সমর্থকরাও রোড শোতে অংশ নেন এবং গোটা এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে এই রোড শো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেবের উপস্থিতি এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

Share This