মালদা, নিজস্ব সংবাদদাতা:- জেঠুর ছেলের বিয়ের আনন্দে অংশ নিতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরতাজা যুবক। মৃতের নাম Mukesh Mondal, বয়স আনুমানিক ২৩ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মোটরবাইকে করে Bhootni Bridge এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানেই বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিন ভাই ও এক বোনের মধ্যে মুকেশ ছিলেন পরিবারের অন্যতম ভরসা। তাঁর বাবা Ratan Mondal পেশায় পরিযায়ী শ্রমিক। জানা গেছে, মুকেশও মাঝেমধ্যে বাবার সঙ্গে ভিন রাজ্যে কাজে যেতেন।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে Manikchak Police Station।
Categories
বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে Malda জেলায়।