মালদা, নিজস্ব সংবাদদাতা:- কবিগুরু Rabindranath Tagore-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পুরাতন মালদার মচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পঁচিশে বৈশাখ। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরুর একটি নতুন আবক্ষ মূর্তি স্থাপন ও উন্মোচন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক Biraj Sarkar এই মূর্তি স্থাপনে আর্থিক সহযোগিতা করেন। অনুষ্ঠানের সূচনা হয় ফিতে কেটে মূর্তি উন্মোচনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক Bharat Ghosh। তিনি আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর সৃষ্টিকে ঘিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের আদর্শ ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Categories
পঁচিশে বৈশাখে কবিগুরুর আবক্ষ মূর্তি উন্মোচন Monoharpur Muchia Primary School-এ।