আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ৪ নম্বর মন্ডলের উদ্যোগে জটেশ্বর ২ নম্বর অঞ্চলে মঙ্গলবার অনুষ্ঠিত হলো বিজেপির এক বিশাল বিজয় মিছিল। এদিন কালী বাড়ি এলাকা থেকে শুরু হওয়া ওই মিছিলটি জটেশ্বরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সুকান্ত ভবন সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে এদিন উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। ওই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভূষণ রায়, মন্ডল সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ, আইটি সেল ইনচার্জ সুকমল সাহা সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক। এদিনের ওই বিজয় মিছিলকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
Categories
ফালাকাটা ৪ নম্বর মন্ডলের উদ্যোগে জটেশ্বরে উৎসবের আবহে বিজয় মিছিল।।