আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে গেলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন তিনি হাসপাতালের সুপার শুভাশিস শি-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করে হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। ওই আলোচনায় হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, জনবলের অভাব এবং রোগীদের পরিষেবা আরও উন্নত করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। হাসপাতালের কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সাধারণ মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন বিধায়ক। এদিন বিধায়ক দীপক বর্মন জানান, ‘সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রয়োজনীয় সমস্যা ও চাহিদা গুলি সংশ্লিষ্ট দফতরের কাছে তুলে ধরা হবে।’
Categories
স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে উদ্যোগী ফালাকাটার বিধায়ক।