মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। উদ্ধার হয়েছে দুইটি সেভেন এমএম পিস্তল, পাইপগান, মাসকেট সহ চারটি আগ্নেয়াস্ত্র। এছাড়া উদ্ধার হয়েছে সাত রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ ফারুক (২১) নামে অস্ত্র কারবারিকে। গোপন সূত্রে খবর পেয়ে, গভীর রাতে মালদহের মানিকচক থানার পুলিশ গোপালপুর পঞ্চায়েতের জেসারতটোলা এলাকায় মোঃ ফারুকের বাড়িতে হানা দেয়। রাত দুটো নাগাদ অভিযান চালায় পুলিশ। সেখানে লুকানো অবস্থায় থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত যুবক ফারুক কি উদ্দেশ্যে? কোথা থেকে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা করেছিল? তা খতিয়ে দেখছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র গুলি আনা হয়েছে কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবক ফারুক সম্পর্কে জেলার কোথাও কোনও পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কীনা তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।
Categories
গভীর রাতে পুলিশের হানায় উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র।