Categories
বিবিধ

“অভিযান চলবে ধারাবাহিকভাবে” — অবৈধ মদের বিরুদ্ধে কড়া বার্তা জটেশ্বর ফাঁড়ির ওসির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট করা হলো। ফালাকাটা ব্লকের দলগাঁও ফরেস্ট বস্তি, দলগাঁও ডিপু, ভান্ডানির হাট সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা যৌথভাবে অভিযান চালায়।অভিযানে বেশ কয়েকটি অস্থায়ী চোলাই মদের ঠেক চিহ্নিত করা হয় ও সেখান থেকে প্রচুর পরিমাণে তৈরি চোলাই মদ, ড্রাম সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে নষ্ট করা হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, অবৈধ মদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চালানো হবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *