Categories
বিবিধ রিভিউ

স্বাস্থ্যকেন্দ্রে HPV টিকাকরণ কর্মসূচি, উপস্থিত বিধায়ক ও প্রশাসনিক কর্তারা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সারভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে HPV টিকা কর্মসূচী আয়োজিত হল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে।১৪ থেকে ১৫ বছরের মেয়েদের এই টিকাকরন করার কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্যজুড়ে।তিনমাস ধরে চলবে টিকাকরন কর্মসূচী।আজ কোলাঘাটের পাইকপাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও এই কর্মসূচী পালিত হয়।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কোলাঘাটের বি এম ও এইচ ডা. সাম্য ভৌমিক,কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ,পূর্ব পাঁশকুড়া বিধানসভা বিধায়ক সুব্রত মাইতি।আজ দশ জনকে দেওয়া হয় এই HPV টিকা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *