Categories
বিবিধ

কেশরপুর-রতনপুরের বাঁধহীন এলাকা ঘুরে দেখলেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নির্বাচনে জয়ী হওয়ার পরই মানিকচকের ভূতনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল l বিধায়ক ছাড়া মানিকচক ব্লকের বি ডিও , শেচ দপ্তরের আধিকারিকরা ভূতনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে। কথা বলেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সাথে । বিশেষত ভুতনির কেশরপুর , পশ্চিম রতনপুর মধ্যবর্তী নদী বাঁধহীন উন্মত্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক । বন্যা রুখতে তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ ও ভাঙন রোধের কাজের আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী বছর ভূতনি পে স্থায়ী ভাঙ্গন রোধের কাজের প্রতিশ্রুতিও দেন বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল । এদিন বিধায়ক ছাড়া পরিদর্শনে যান মানিকচক ব্লকের বিডিও সৌরভ কুমার মন্ডল ও সেচ দপ্তরের আধিকারিকরা l

Share This
Categories
বিবিধ

আলু রপ্তানি বন্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা, দাবি দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গের আলু চাষ, সংরক্ষণ ও রপ্তানি নিয়ে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে মর্নিং ওয়াক শেষে সার্কিট হাউসের সামনে এক চা চক্রে অংশ নিয়ে কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার মাঝেই তিনি আলু খাওয়া নিয়ে নানা মন্তব্য করেন। সুগারের ভয়ে অনেকেই আলু খাওয়া এড়িয়ে চলেন,সেই প্রসঙ্গ টেনেই সাধারণ মানুষকে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দেন তিনি।
মন্ত্রী বলেন, “যারা আলু খেতে ভয় পান সুগার হবে বলে, তাঁদের বুঝতে হবে সুগারের জন্য শুধু আলুই দায়ী নয়। আরও অনেক কারণ রয়েছে। কোল্ড স্টোরেজে দীর্ঘদিন রাখা আলুতে সুগারের সম্ভাবনা কিছুটা বাড়ে, কারণ আলুর রস কমে যায়। কিন্তু মাঠ থেকে সরাসরি তোলা টাটকা আলু খেলে সেই ভয় অনেকটাই কম। তাই আলু খেতে ভয় পাবেন না, বেশি করে আলু খান। আপনারা আলু না খেলে আলু বিক্রি হবে কী করে!”
চা চক্রে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের সময় তিনি আলু সংরক্ষণের প্রযুক্তিগত দিক নিয়েও আলোচনা করেন। দিলীপ ঘোষ জানান, নির্দিষ্ট তাপমাত্রায় আলু সংরক্ষণ করা গেলে আলুতে সুগারের মাত্রা বাড়ে না। তবে সেই ধরনের আধুনিক সংরক্ষণ পদ্ধতির খরচ তুলনামূলক বেশি হওয়ায় অনেক হিমঘর মালিক তা ব্যবহার করেন না। তিনি বলেন, “একটা বিশেষ তাপমাত্রায় যদি আলু রাখা যায় তবে সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আমরা সেই ব্যবস্থাকে আরও বাড়ানোর চেষ্টা করছি।”
আলু রপ্তানি প্রসঙ্গেও এদিন সরব হন তিনি। বিগত তৃণমূল সরকারের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, আগের সরকার বাংলার বাইরে আলু পাঠানো বন্ধ করে দিয়েছিল। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন রাজ্যের আলু চাষিরা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যত পরিমাণ আলু উৎপাদন হয়, তার পুরোটা রাজ্যের মানুষ ব্যবহার করতে পারেন না। ফলে অন্য রাজ্যে রপ্তানি করা অত্যন্ত জরুরি।
মন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৫৪০টি হিমঘর রয়েছে এবং সেখানে প্রায় ৭৫ লক্ষ মেট্রিক টন আলু মজুত আছে। অন্যদিকে সারা বছরে রাজ্যের গড় আলুর চাহিদা প্রায় ৭১ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ শুধুমাত্র হিমঘরেই যে পরিমাণ আলু রয়েছে, তা রাজ্যের বার্ষিক চাহিদার থেকেও বেশি। এছাড়াও প্রায় ১০ লক্ষ মেট্রিক টন আলু এখনও বাজার, কৃষকের বাড়ি এবং মাঠে রয়েছে বলে তিনি দাবি করেন।
দিলীপ ঘোষ বলেন, “বাংলায় এত বেশি আলু উৎপাদন হয় যে তা শুধু রাজ্যের মধ্যে খরচ করে শেষ করা সম্ভব নয়। তাই বাংলার বাইরে আলু পাঠানো ছাড়া উপায় নেই। আলু চাষিদের স্বার্থ রক্ষা করতে হলে রপ্তানির পথ খোলা রাখতে হবে।”
তিনি আরও জানান, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এ বছর প্রচুর আলু চাষ হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকার রাজনৈতিক কারণে বাংলার বাইরে আলু পাঠানো বন্ধ করে দিয়ে কৃষকদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল।
শুক্রবার মেদিনীপুরে দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে দিলীপ ঘোষের। তার আগে সকালবেলায় সাধারণ মানুষের সঙ্গে চা চক্রে অংশ নিয়ে আলু চাষ, সংরক্ষণ এবং কৃষকদের স্বার্থ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

Share This
Categories
বিবিধ

মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, খোঁজে মরিয়া পরিবার।।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত দেওয়ানপাড়া অঞ্চলের কালিয়াগাছি এলাকার বাসিন্দা মইদুল শেখ (২৫) নামের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে তিনি তাঁর বাবার সঙ্গে পরিযায়ী শ্রমিকের কাজে রানীগঞ্জ এলাকায় গিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর বাজার করতে বেরিয়ে যান মইদুল, কিন্তু তারপর থেকে আর বাড়ি বা কর্মস্থলে ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা গেছে, মইদুল মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই লালগোলা থানা-য় নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালানো হচ্ছে।
পরিবারের আবেদন, যদি কোনো ব্যক্তি মইদুল শেখকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলিতে যোগাযোগ করুন— 6297888258 / 7872406734 / 9073743048। এছাড়াও নিকটবর্তী থানায় খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের কাছে ভিডিওটি শেয়ার করার আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

Share This
Categories
বিবিধ

নিখোঁজের একদিন পর নদী থেকে মিলল দুই নাবালকের নিথর দেহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :– নদীর জলে হারিয়ে যাওয়ার পর শেষমেশ মিলল দুই নাবালকের নিথর দেহ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট ঘাটে সঙ্গীদের সঙ্গে স্নান করতে নেমেছিল অর্পণ সরকার (১০) ও দেব হালদার (৮)। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তলিয়ে যায় তারা। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ পরিণত হয় আতঙ্কে।স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই নাবালকের হদিশ পাওয়া যায়নি।অবশেষে শুক্রবার ভোররাতে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় এক নাবালকের দেহ ভাসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার হয় আরেকজনের দেহ। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।পরিবার সূত্রে জানা গেছে, অর্পণ সরকারএর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে পুরাতন মালদার বাগানপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ ভাবতেও পারেনি। এছাড়া দেব হালদারের বাড়ি তো এলাকাতে।ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। তিনি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া,দুই নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যুতে স্তব্ধ সবাই।

Share This
Categories
বিবিধ

দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা বিধায়কের, একই রাতে থানায় তৃণমূল কাউন্সিলর।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কালনা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু ওরফে সুমনকে মধ্যরাতে কালনা থানার পুলিশ তুলে নিয়ে এসে লকাপে ঢোকায়।

কি কারনে মধ্যরাতে তৃণমূল কাউন্সিলরকে পুলিশ নিয়ে এলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয়,
তবে অনিল বসু ওরফে সুমন এর বিরুদ্ধে এর আগ্নেয় অস্ত্র সহ মারধর একাধিক বিষয়ে অভিযোগ আছে ।
গত বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা তার নাম ডিলিট ছিল।
তাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেব প্রসাদ বাগের এর সঙ্গে প্রচারেও দেখা যায়।

একই সঙ্গে গতকাল গভীর রাতে কালনা থানায় বিধায়ক সিদ্ধার্থ মজুমদারকে দেখা গেলে কেন তিনি এত গভীর রাতে কালনা থানায় প্রশ্ন করলে তিনি বলেন,
কিছু দুষ্কৃতিদের কালনায় উৎপাত হচ্ছিল সেটা যাতে না হয় তারই আলোচনা জন্য আসা, গভীর রাতে দুষ্কৃতীরা কাজ করে সেটা যেন না হয় কালনা যেন পার্মানেন্ট শান্তি বজায় থাকে, যে পার্টিরই দুষ্কৃতীরা থাকুক না কেন তাদেরকে যেন কাউকে ছাড়া না হয়।

Share This
Categories
বিবিধ

ডিউটির সময় চিকিৎসকদের উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি কালনার বিধায়কের।।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর কালনা মহকুমা হসপিটালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে অসন্তোষ প্রকাশ করলেন কালনা বিধানসভার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। হসপিটালের আশেপাশে কেন ময়লা? হসপিটালে দেয়ালে পড়ে পানের পিক? এগুলো কবে পরিষ্কার করাবেন আধিকারিকদের প্রশ্ন বিধায়কের। ওয়ার্ডের মধ্যে বিধায়ককে দেখে নার্সদের পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এক রোগী। দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দেন বিধায়ক। একই সাথে বিধায়কের হুঁশিয়ারি ডিউটির সময় ডাক্তারদের যেন হসপিটালেই পাওয়া যায়, না হলে ব্যবস্থা নেয়া হবে বলে কড়া হুশিয়ারি তার। পাশাপাশি এদিন বুধবার কালনা মহকুমা হসপিটালে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। মহাকুমা হসপিটালের বিভিন্ন পরিসেবা, এমআরআই, বেড বাড়ানো সহ হসপিটালে নিরাপত্তা বিভিন্ন বিষয় নিয়ে এদিনে আলোচনা অনুষ্ঠিত হয়।

Share This
Categories
বিবিধ

স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে উদ্যোগী ফালাকাটার বিধায়ক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে গেলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন তিনি হাসপাতালের সুপার শুভাশিস শি-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করে হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। ওই আলোচনায় হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, জনবলের অভাব এবং রোগীদের পরিষেবা আরও উন্নত করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। হাসপাতালের কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং সাধারণ মানুষকে আরও ভালো চিকিৎসা পরিষেবা দিতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন বিধায়ক। এদিন বিধায়ক দীপক বর্মন জানান, ‘সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রয়োজনীয় সমস্যা ও চাহিদা গুলি সংশ্লিষ্ট দফতরের কাছে তুলে ধরা হবে।’

Share This
Categories
বিবিধ

বিজয় মিছিল শেষে পথসভায় দুর্নীতির তদন্তের বার্তা বিশাল লামার।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- কালচিনি ব্লকের জয়গাঁ ও দলসিংপাড়া এলাকায় এদিন বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। দু জায়গায় উপস্থিত ছিলেন কালচিনি বিধায়ক বিশাল লামা। এদিন বিজয় মিছিল শেষে দলসিংপাড়া বাজার এলাকায় এক পথ সভা হয়। এদিনের পথসভায় কালচিনি বিধায়ক বিশাল লামা জানান যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব পূরণ হবে চা শ্রমিকদের দাবি পূরণ হবে।
তিনি আরো জানান বিগত দিনে যত দুর্নীতি হয়েছে সব তদন্ত হবে। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

এসএইচজি গ্রুপে দুর্নীতির অভিযোগ ঘিরে ধস্তাধস্তি পঞ্চায়েত অফিসে।

মাইশোরা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল পরিচালিত এস এইচ জি গ্রুপের অফিস থেকে বিভিন্নভাবেই দুর্নীতি হোতো বলে অভিযোগ, সেই অভিযোগে মাইশোরা বিদ্যাসাগর সংঘের এস এইচ জি গ্রুপের রুমে তালা লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে মাইশোরা গ্রাম পঞ্চায়েতের অফিসের মধ্যে তৃণমূল পরিচালিত এস এইচ জি গ্রুপের মহিলাদের সাথে বিজেপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে বচসা হয়, দুই পক্ষের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি হয়। তৃণমূল পরিচালিত এস এইচ জি গ্রুপের মহিলাদের চোর চোর বলে অঞ্চল থেকে বের করে দেওয়া হয়। বিজেপির পঞ্চায়েতদের অভিযোগ তৃণমূল পরিচালিত এস এইচ জি সেল্ফেল গ্রুপের মহিলারা দুর্নীতির সাথে যুক্ত,যে সমস্ত গাড়ি তা সাধারণ মানুষের জন্য ব্যবহার না করে বেহাল অবস্থায় ফেলে রেখেছে। বিভিন্ন ভাবে দুর্নীতি করেছে, তা নিয়ে রীতিমতো অঞ্চল অফিসের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এস এইচ জি গ্রুপের রুমে তালা লাগায় বিজেপির পঞ্চায়েত সদস্যরা , এস এইচ জি গ্রুপের মহিলারা অঞ্চল অফিসে এলে তাদের সাথে তর্কাতর্কি হয় বিজেপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে , তারপরেই চোর স্লোগান দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয়। পাল্টা অভিযোগ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা।

Share This
Categories
বিবিধ

বুড়ারী বাজারে রেশন কার্ড উদ্ধারে সরব বিজেপি, পথ অবরোধে উত্তেজনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত বুড়ারী বাজারে তৃণমূল কার্যালয় থেকে একাধিক রেশন কার্ড উদ্ধার! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, ইতিমধ্যেই এই ঘটনায় মেছেদা তমলুক রাজ্যসড়ক বিক্ষোভ অবরোধ করে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। প্রসঙ্গত তৃণমূল ক্ষমতায় থাকার সময় রেশন দুর্নীতি সহ একাধিক দুর্নীতি নিয়ে সড়ক হয়েছিল বিজেপি নেতৃত্ব। এরপর এই ঘটনায় কার্যত দুর্নীতির অভিযোগ তুলছে গেরুয়া শিবির।

Share This