Categories
বিবিধ

চন্দ্রকোনারোডে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনে উপস্থিত জেলা নেতৃত্ব।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পুজো অর্চনার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করা।এইদিন পুরোহিত ডেকে হোম যজ্ঞের মধ্য দিয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে,ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরি,মন্ডল সভাপতি পলাশ সেন সহ একাধিক বিজেপির কর্মকর্তারা।

Share This
Categories
বিবিধ

হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখলেন গড়বেতার বিধায়ক।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রদীপ লোধা,এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরা, এই দিন রোগী ও রোগীর আত্মীয় পরিজনের সঙ্গে কথোপকথনের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিভিন্ন পরিকাঠামোর বিষয় নিয়ে কথা বলেন বিধায়ক। এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরা

Share This
Categories
বিবিধ

মালদার উন্নয়ন ও অনিয়ম নিয়ে কড়া পর্যালোচনা প্রশাসনের।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যে পালা বদলের মালদা জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠকে অংশ নিলেন মালদার ছয়টি বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে নব নির্বাচিত বিজেপি বিধায়করা। এদিন এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল জেলাপ্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন’ উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি, মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মণ, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্যরা। এদিন তাদের সকলকে নিয়ে জেলাশাসক জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে জেলার উন্নয়নমূলক কাজে কোথাও কোন ঘাটতি বা বেনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। বেনিয়ম হয়ে থাকলে আগামী দিনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

মালদায় বড়সড় মাদকবিরোধী অভিযান, ধৃত দুই যুবক।।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ লক্ষ টাকার কাফ নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুজন গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত, দুজনের মধ্যে একজনের নাম এনায়েতুল্লাহ, বয়স ২৪ বছর এবং অপরজনের নাম কামরুজ্জামান, বয়স ২৬ বছর। দুজনেরই বাড়ি কালিয়াচকের বাখরপুর ঝাবরা মন্ডলপাড়ায়। বৃহস্পতিবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে বাখরপুর এলাকায় এক গোডাউনে হানা দিয়ে তাদের পাকড়াও করে। সেই সঙ্গে ওই গোডাউন থেকে বাজেয়াপ্ত করে ৯০টি পেটি নিষিদ্ধ কাফ সিরাপ। বাজেয়াপ্ত করা ৯০ পেটি থেকে ১৪ হাজার ৭০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। যার।আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা নিষিদ্ধ কাফ সিরাপের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। তাই এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।

Share This
Categories
বিবিধ

স্নান করতে গিয়ে বিপত্তি, দুই নাবালকের খোঁজে জোর তল্লাশি অভিযান।।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- নদীতে স্নান করতে নেমে হঠাৎই নিখোঁজ হয়ে গেল দুই নাবালক। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁসহাট এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন অর্পণ সরকার (১০)। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে বাগানপাড়ার বাসিন্দা তার মামা মহাদেব হালদারের বাড়িতে বেড়াতে এসেছিল। অপর নাবালকের নাম বাসুদেব হালদার (৮), তার বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই।
এদিন দুপুরে কয়েকজন সঙ্গীর সঙ্গে নদীতে স্নান করতে নামে তারা। আচমকাই নদীর জলে তলিয়ে যায় দুই নাবালক। সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে নামেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই নাবালকের খোঁজে জোর তল্লাশি অভিযান চালানো হচ্ছে।এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, আর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ।

Share This
Categories
বিবিধ

কালনার রাস্তায় জনস্রোত, বিজয় মিছিলে হাঁটলেন সিদ্ধার্থ মজুমদার।।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- কালনা পৌরএলাকায় ১১ নম্বর এবং 14 নম্বর এলাকাবাসীদের নিয়ে বিজয় মিছিল, মিছিলে হাঁটলেন সিদ্ধার্থ মজুমদার । রাস্তা ঝাড় দিয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে কুলো নিয়ে মহিলারা বরণ করে ঢাক বাজিয়ে সিদ্ধার্থ মজুমদারকে নিয়ে, বিজয় মিছিলে পথে হাঁটলেন প্রচুর মানুষ। সঙ্গে ছিলেন জেলা নেত্রী মৌসুমী মন্ডল সহ বিজেপির কর্মী কর্মী ও নেতৃত্বরা, এই বিজয় শোভাযাত্রা শুরু হয় কালনার জগন্নাথ তলা থেকে কালনার গীতাঞ্জলি মোড় হয়ে সিদ্ধেশ্বরী মোড় দিয়ে আবার জগন্নাথ তলায় শেষ হয়। এলাকার প্রচুর মানুষ ভিড় করে রাস্তার ধারে এই বিজয় মিছিল দেখতে।

Share This
Categories
বিবিধ

খাবার-চিকিৎসা তো দূরের কথা, টয়লেট ব্যবহারেও বাধা! অভিযোগ বৃদ্ধ দম্পতির।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– জন্ম দাতা মা বাবা কে মারধোর করে বাড়ি থেকে বের করে দেওয়া অভিযোগ। অসহায় বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। থানার দ্বারস্থ দম্পতি । হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মিলনগড় গ্রামের ঘটনা। বৃদ্ধ দম্পতির নাম নাইমা বিবি (৭৫ ) ও কসিমুদ্দিন (৮০)। অভিযোগ উঠেছে দম্পতির বড় ছেলে মহম্মদ হারুন ও তার স্ত্রী কদবানু বিবির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দম্পতি হত দরিদ্র। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা বিয়ে করে বৃদ্ধ বাবা-মা কে আলাদা করে সংসার করছে।
বয়সের ভারে নুয়ে পড়েছে দম্পতি। ঠিকভাবে হাঁটতে পারে না। অভিযোগ,
বৃদ্ধ দম্পতিকে কোনো ছেলে দেখে না। একমুঠো ভাত দেইনা। চিকিৎসার কোনো খরচ দেইনা। এমনকি বাড়ির টয়লেট পর্যন্ত ব্যবহার করতে দেইনা। দম্পতির লাগানো গাছ ও বাঁশ কেটে বিক্রি করে দেয় ছেলেরা।
প্রতিবাদ করতে গেলে মারধর করা হয়। এমনকি বড় ছেলে দম্পতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা নাইমা বলেন,
বয়সের ভারে ঠিকভাবে চলতে পারি না। ইনকাম বলতে কিছু নেই। ছেলেরাও দেখে না। একটি কাচা ঘরে বসবাস করি। বড় ছেলে সেই ঘরটির একাংশ ভেঙে দিয়েছে। আঙিনায় বেড়া দিয়ে দিয়েছে। নলকূপ ও টয়লেট ব্যবহার করতে দেইনা। মারধর করে জখম করে দিয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত ছেলে হারুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Share This
Categories
বিবিধ

১৬ বছরের কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া পুরাতন মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ঘরের ভেতর থেকে এক নাবালক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার জোড়া কালিস্থান এলাকায়। বুধবার সকাল প্রায় দশটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।মৃত কিশোরের নাম সন্দীপ হালদার (১৬)। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মা-সহ অন্যান্য সদস্যরা থাকলেও তার বাবা আগেই প্রয়াত হয়েছেন। এদিন সকালে ঘরের ভিতরেই তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।পরিবার ও স্থানীয়দের দাবি, সন্দীপ কিছুটা জেদি স্বভাবের হলেও এমন চরম সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও কারণ তারা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ এই ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকাজুড়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share This
Categories
বিবিধ

গ্রামীণ হাসপাতালেই আধুনিক চিকিৎসার স্বপ্ন, বড় পরিকল্পনার ইঙ্গিত মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাত :– নীরব, সীমিত পরিষেবার এক গ্রামীণ হাসপাতাল,সেখানেই যেন নতুন সম্ভাবনার ইঙ্গিত। বুধবার মৌলপুর গ্রামীণ হাসপাতালে পা রেখে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এমনই এক বার্তা দিলেন, যা স্থানীয়দের আশা আরও উসকে দিল।পরিদর্শনের সময় শুধু ঘুরে দেখা নয়, হাসপাতালের বাস্তব চিত্রটাও কাছ থেকে বোঝার চেষ্টা করেন তিনি। বিভিন্ন ওয়ার্ড,পরিষেবা ও অবকাঠামো খতিয়ে দেখে স্পষ্টই বুঝিয়ে দেন,বর্তমান অবস্থায় এই হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়া কঠিন।তবে সমালোচনার মধ্যেই উঠে আসে পরিকল্পনার সুর। বিধায়কের কথায়, এই হাসপাতালকে ধাপে ধাপে বড় আকারে গড়ে তোলার ভাবনা রয়েছে। লক্ষ্য,একটি ১০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি মিলবে বিশেষজ্ঞ পরিষেবাও।হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আনা, পরিকাঠামো শক্তিশালী করা,এই দুই দিকেই জোর দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারের কাছে এই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার কথাও বলেন।স্থানীয়দের একাংশের মতে,দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসার অভাবে অন্যত্র ছুটতে হয়। তাই এই ঘোষণায় স্বাভাবিকভাবেই নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন দেখার, সেই আশ্বাস কত দ্রুত বাস্তব রূপ পায়।

Share This
Categories
বিবিধ

রেললাইন পার হতে গিয়েই বিপত্তি! ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে চন্দ্রকোনারোড স্টেশন সংলগ্ন চন্দ্রকোনারোড থেকে ঘাটালগামী রাজ্য সড়কের রেল গেটের পাশে ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ইতিমধ্যেই ওই মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। তবে ওই মৃত বৃদ্ধার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের প্রাথমিক অনুমান ট্রেন লাইন পারাপারের সময় এই ঘটনাটি ঘটে।

Share This