Categories
বিবিধ

বিস্ফোরক মন্তব্যে সরগরম Malda রাজনীতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান Krishnendu Narayan Choudhury দলের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন।
তিনি অভিযোগ করেন, Abhishek Banerjee-এর নেতৃত্বে দল পরিচালনার ধরণে সংগঠন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দাবি, দলকে কর্পোরেট কাঠামোর মতো চালানো হচ্ছে এবং এতে তৃণমূলের ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছে।
পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র প্রতি সমর্থন জানিয়ে বলেন, দলের পুনরুজ্জীবনের জন্য তাঁর নেতৃত্বই গুরুত্বপূর্ণ। তিনি আরও অভিযোগ করেন, প্রার্থী বাছাই থেকে সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে বাইরের সংস্থার প্রভাব রয়েছে, যা দলের ক্ষতি ডেকে এনেছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতি তাঁকে ব্যথিত করেছে। তবে ভবিষ্যতে সঠিকভাবে সংগঠন চালানো গেলে তৃণমূল আবার ঘুরে দাঁড়াতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে এবং তৃণমূলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Share This
Categories
বিবিধ

দলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য Alipurduar জেলায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরেই অসন্তোষের সুর শোনা গেল। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি ও প্রাক্তন কালচিনি ব্লক সভাপতি Asim Kumar Lama দলের ভরাডুবির জন্য নেতৃত্বকেই দায়ী করেছেন।
হ্যামিল্টনগঞ্জে নিজের বাসভবন থেকে তিনি বলেন, দলের সিনিয়র নেতৃত্বদের যথাযথ গুরুত্ব না দেওয়াই এই খারাপ ফলাফলের অন্যতম কারণ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, জেলা নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে।
এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দলের ভেতরের এই অসন্তোষ ভবিষ্যতে সংগঠনের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Share This
Categories
বিবিধ

“এই বিজয় জনতার বিজয়”—জয়ের পর বার্তা Balurghat বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত প্রার্থীর।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি প্রার্থী Bidyut Kumar Roy ভোটার ও দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই বিজয় কেবল আমাদের নয়—এটি জনতার বিজয়, বাংলার প্রতিটি মানুষের বিজয়।” তিনি বালুরঘাট বিধানসভার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁদের আস্থা ও সমর্থনের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
দলের কর্মীদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, বিজেপি কর্মীদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও একনিষ্ঠ প্রচেষ্টার ফলেই এই জয় এসেছে।
ফল ঘোষণার পর থেকেই বালুরঘাটসহ জেলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। এদিন দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে দেখা করে নবনির্বাচিত প্রার্থী সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

Share This
Categories
বিবিধ

বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রেও জয় পেল বিজেপি, আনন্দ উৎসব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যেজুড়ে বিজেপির ঐতিহাসিক জয় , রাজ্যের পাশাপাশি মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভাতে ও বিজেপি প্রার্থী রাজু কর্মকার 46881 ভোটের ব্যবধানে বিপুল ভোটে জয়ী হয়েছেন ৷
রাজ্যের পাশাপাশি বৈষ্ণবনগরেও দেখা গেছে গেরুয়া ঝড় । তৃণমূলকে হারিয়ে এই বিধানসভায় ফুটলো পদ্মফুল। মালদা জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভাতেই জয়ের পথে বিজেপি। বৈষ্ণবনগর ৫৪ বিধানসভার বিজেপি প্রার্থী রাজু কর্মকার জয়ের পর বৈষ্ণবনগরে আসতেই তাঁকে ঘিরে কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ দেখা দেয় । পদ্মের মালা পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয় । বিজেপির কর্মি সমর্থকরা বলেন বৈষ্ণবনগর শিব মন্দিরে পুজো দিয়ে তিনি ভোট প্রচার শুরু করেছিলেন এবং আজ বিপুল ভোটে জয়ী হয়ে সেই বৈষ্ণবনগর শিব মন্দিরে এসে প্রার্থনা করে বিজয় মিছিলে সামিল হয়েছেন এতে বৈষ্ণবনগরের মানুষজন অনেকটাই খুশি ৷ এছাড়া
বিজেপি নেতা তথা শিক্ষক রতন সাহা বলেন, এই জয় বৈষ্ণবনগরের মানুষের জয়। আমরা জয় হব জানতাম তবে ১ লাখ ৬ হাজারের ও বেশী ভোট পেয়ে প্রায় ৪৭ হাজার ভোটে আমাদের প্রার্থী জয়ী হয়েছে খুব ভালো লাগছে ৷ এতটা মার্জিনে জয় হয়েছে আমরা খুব খুশি ও আনন্দিত । আমরা চাই, কোনও অশান্তি যেন না হয় সকলে একসাথে মিলে এই বিপুল ভোটের জয়টাকে উপভোগ করি তাই আজ বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আমরা বিজয় মিছিলে সামিল হয়েছি ।

Share This
Categories
বিবিধ

মালদায় হামলার অভিযোগ, উত্তপ্ত পুখুরিয়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির জয়ের উচ্ছ্বাস চলাকালীন কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ভোটের ফল প্রকাশের পর মালদার পুখুরিয়া থানার পরাণপুর কালীতলা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, রাজ্যে বিজেপির জয়ের খবরে ওই এলাকায় দলের কর্মীরা বাজি-পটকা ফাটিয়ে বিজয়োল্লাস করছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী এসে তাঁদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এমনকি মহিলা কর্মীরাও এই হামলা থেকে রেহাই পাননি বলে অভিযোগ। ঘটনায় ১০–১৫ জন কর্মী আহত হন।
মঙ্গলবার আক্রান্ত কর্মীদের নিয়ে পুখুরিয়া থানায় যান রতুয়ার বিজেপির পরাজিত প্রার্থী Abhishek Singhania। তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।
তিনি বলেন,
“এই ঘটনায় যারা জড়িত, কাউকেই রেয়াত করা হবে না। পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

বামনগোলায় উত্তেজনা, তৃণমূলের পার্টি অফিসে তালা—পরে খুলে দিল বিজেপি নেতৃত্ব।

বামনগোলা, নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের ফল ঘোষণার পর মালদার বামনগোলা গ্রাম পঞ্চায়েত ও মদনাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপির জয়ের পর কিছু সমর্থক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছান উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক Bina Sarkar Kirtaniya। তিনি বামনগোলা ও মদনাবতী—দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের তালা খুলে দেন।
বিনা সরকার কীর্তনিয়া বলেন,
“পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া বিজেপির কর্মীদের কাজ নয়। এটি তৃণমূলেরই কাজ হতে পারে। বিজেপির নীতি এই ধরনের নয়।”
তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, তারই জবাব রাজ্যের মানুষ ভোটের মাধ্যমে দিয়েছেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, বিজেপি এই ধরনের দখল বা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়।
ঘটনাকে ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

গেরুয়া আবিরে রঙিন চন্দ্রকোনারোড, সামাজিক বার্তা ঝালমুড়ি বিতরণে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যজুড়ে উঠেছে গেরুয়া ঝড়,সেই আনন্দে গেরুয়া আবির মেখে এই দিন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে সাধারণ মানুষের মধ্যে ঝাল মুড়ি বিতরণ করল বিজেপির কর্মী সমর্থকরা। এই দিন শতাধিক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝাল মুড়ি। প্রসঙ্গত ঝাড়গ্রাম জেলায় নির্বাচনী প্রচার করতে এসে রাস্তার একটি ঝালমুড়ি দোকানে ঝালমুড়ি খেয়েছিলাম প্রধানমন্ত্রী, তাই নিয়ে নানান কটাক্ষ করতে শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বদের মুখে।

Share This
Categories
বিবিধ

প্রায় ১০০ শিশুর অংশগ্রহণ, গ্রামেই গড়ে উঠল খোলা আকাশের পাঠশালা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রামের ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ গড়ে তুলতে এবার এগিয়ে এলো একদল সমাজসেবী । রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের বাদাম কলোনী এলাকায় গ্রামের পথে পাঠশালার আয়োজন করা হয় এলাকার সমাজসেবীদের উদ্যোগে। এই পাঠশালায় প্রায় ১০০ জন ক্ষুদে পড়ুয়া উপস্থিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি কথোপকথন এবং সমাজের বিভিন্ন বিষয় যেমন জল অপচয়,নোংরা আবর্জনা থেকে নিজেকে দূরে রাখা সহ বিভিন্ন বিষয়ে নিয়ে ক্ষুদে পড়ুয়াদের বার্তা দেওয়া হয় সমাজসেবীদের তরফ থেকে। এই দিন উপস্থিত ছিলেন পিন্টু গড়াই,শ্যামল কুমার সাহা সহ একাধিক সমাজসেবী সমাজ সেবীরা।

Share This
Categories
বিবিধ

অজ্ঞাত লরির ধাক্কা, গড়বেতায় রাস্তায় লুটিয়ে মৃত্যু।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতার জঙ্গলে, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম লক্ষণ চক্রবর্তী, বয়স আনুমানিক ৪৫ থেকে ৫৫ বছর, বাড়ি গড়বেতা শহরের বাঁধগোরা এলাকায়, জানা গিয়েছে শনিবার বিকেলে ওই ব্যক্তি গোদাপিয়াশাল স্টেশনে রেল দপ্তরে ডিউটি সেরে মোটর বাইকে করে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে হঠাৎই পিছন থেকে কোন এক অজ্ঞাত লরি ধাক্কা মারে, ঘটনায় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ওই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Share This
Categories
বিবিধ

দক্ষিণ ২৪ পরগনায় রিপোল শুরু, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ।।

ডায়মন্ডহারবার, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথ ও বিধানসভার ১১ টি বুথে আজ পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। সকাল সাতটা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মত কলকাতা নাকি যাবে। তবে প্রত্যেকটি বুথে ভোটার সংখ্যা অল্প, সেইভাবে ভোটারদের লক্ষ্য করা যাচ্ছে না।

Share This