Categories
বিবিধ

ট্রাফিক নিয়মে কড়াকড়ির প্রভাব, ফালাকাটায় বাড়ছে হেলমেটের চাহিদা।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মোটরসাইকেল চালালে চালকের মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক এটাই আইন। শুধু চালকই নন, বাইকে থাকা আরোহীর ক্ষেত্রেও হেলমেট ব্যবহার সমানভাবে জরুরি। অথচ দীর্ঘদিন ধরেই এই নিয়মকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্তে হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ছবি বারবার সামনে এসেছে।তবে রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই ট্রাফিক নিয়ম কার্যকর করতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের নির্দেশে পুলিশ প্রশাসনের তরফে লাগাতার অভিযান ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা “হেলমেট নেই মানেই জরিমানা।” ফলে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে চিত্রটা। এরই প্রভাব পড়েছে বাজারেও। ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বর্তমানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে হেলমেট বিক্রি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায় এখন অনেক বেশি মানুষ হেলমেট কিনতে দোকানে আসছেন। শুধু চালকের জন্য নয়, পরিবারের সদস্য কিংবা বাইকের আরোহীর জন্যও আলাদা হেলমেট কেনা হচ্ছে। ব্যবসায়ীদের কথায়, প্রশাসনের কড়াকড়ি ও সচেতনতার জেরে এখন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ভাবনা বেড়েছে। আর সেই কারণেই বাড়ছে হেলমেটের চাহিদা।

Share This
Categories
বিবিধ

হেলমেট ছাড়া রাস্তায় নামতেই জরিমানা, চাপে বাইক আরোহীরা।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরে এবার ট্রাফিক আইন ভাঙলেই কড়া শাস্তি! শনিবার বিকেলে রনং দেহি মেজাজে হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। জটেশ্বর ট্র্যাফিক মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এদিনের পুলিশের কড়া ওই অভিযানে হেলমেট ছাড়া রাস্তায় বের হওয়া বহু বাইক আরোহী ধরা পড়েন। অনেককেই সেখানেই জরিমানা করা হয়। পুলিশের আচমকা এই কড়াকড়িতে কার্যত চাপে পড়ে যান নিয়মভঙ্গকারী বাইক চালকরা। কেউ রাস্তা ঘুরে পালানোর চেষ্টা করেন, আবার কেউ পুলিশের সামনে নানা অজুহাত দেখাতে থাকেন। কিন্তু এদিন কাউকেই রেয়াত করেনি পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ওসি জগদীশ রায় স্পষ্ট ভাষায় জানান, “হেলমেট ছাড়া বাইক চালানো সম্পূর্ণ বেআইনি ও অত্যন্ত বিপজ্জনক। বারবার সচেতন করার পরও অনেকেই নিয়ম মানছেন না। তাই নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, আগামী দিনেও জটেশ্বরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।

Share This
Categories
কবিতা

হে পথিক, বিষণ্ণতা কাটাও : মহীতোষ গায়েন ।

হে পথিক, বিষন্ন বিষণ্ণতা কাটাও …
অর্ধেক জীবন হাঁটলে মরুপথে, ক্লান্তি
ছাড়া কিছুই পাওনি,বিষণ্ণতা কাটাও।

অনেক বসন্ত এলো,গেলো,চাঁদ ডুবে
মরে গেল নদীর চড়ায়,পৃথিবীতে মায়াহীন
মানুষের সংখ্যা বেশি, বিষণ্ণতা কাটাও।

মায়াজাল থেকে ছিন্ন করো নিজেকে,
পরিবর্তনের চোরা স্রোত বইছে চরাচরে-
কারো মুখ দেখে কেউ অঙ্ক কষছে কষুক।

আকাশে রামধনু রঙা মেঘ হাসছে,
সুবর্ণ গোলকের সন্ধানে সবাই ব্যস্ত,
দুঃসময়ে থাকলেও ভুলে যাবে চরাচর।

মায়া হরিণের চোখে বিদ্ধ তোমার হৃদয়,
বর্ণহীন থেকে যাবে শাশ্বত, ‘ও’ সৌরভ তোমার
জন্য নয়,শরশয্যার আগে বিষণ্ণতা কাটাও।

রাতে শুতে যাওয়ার আগে পাঠানো টিউলিপ
সাময়িক স্বস্তি এনে দিলেও বিষণ্ণতা বাড়ায়,
সামনে কৃষ্ণসায়র,খেলছে মরাল,মরালীর জন্য।

বারবার অবহেলার পাত্র হয়োনা,তুমি নির্মল,
স্বচ্ছ,সামনে এগিয়ে চলো,পথ চলতে চলতে
পৌঁছে যাবে উপত্যকায়,নৈসর্গিকতায় ডুব দাও।

উপত্যকায় নির্ভেজাল মায়া,হৃদয়ের কলতানে
জাগরিত হবে সে নিঃস্বার্থ মায়া,যে বন্ধনের গতি
প্রকৃতি নেই জেনেও তুমি সচেষ্ট থেকো মায়ার জন্য।

হে পথিক,কাটাও মায়া,তবু শপথ ভেঙো না,
নির্ভরতার হাত ছেড়ে না,সামনে হলুদ ফুলের ঝড় ঝড়ে মেশো,ঐ ঝড় নবজীবনের উদ্বোধনী সঙ্গীত।
——–

Share This
Categories
বিবিধ

কেশপুরে প্রশাসনিক উদ্যোগে জনসেবামূলক ক্যাম্পের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের শোলিডিহা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর “জন ভাগীদারি অভিযান” প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয় শনিবার। এই দিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন BDO সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী প্রবীণ হালদার, উৎপল পাঁজা সহ একাধিক ব্যক্তিবর্গ। মূলত এই ক্যাম্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা যেমন রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা,পথ বাতির সমস্যা সহ একাধিক সমস্যার কথা জানাতে পারবে সাধারণ মানুষ। আর সেই সমস্যার সমাধান করবে গ্রাম পঞ্চায়েত।

Share This
Categories
বিবিধ

চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার নার্সিংহোমের, ময়নাতদন্তে অনড় কর্তৃপক্ষ।।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড : – চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল চন্দ্রকোনা রোডের মাদার নার্সিংহোম চত্বর। মৃত রোগীর পরিবারের বিক্ষোভ ও ক্ষোভে শুক্রবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আশঙ্কাজনক অবস্থায় এক রোগীকে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসতেই ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়-স্বজনেরা। কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে চিকিৎসায় গাফিলতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, রোগীর অবস্থা আগে থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করেছিলেন। আসল সত্য ও মৃত্যুর সঠিক কারণ সামনে আনার জন্য মৃতদেহের ময়নাতদন্ত (পোস্ট মর্টেম) করার বিষয়ে অনড় মনোভাব দেখায় নার্সিংহোম কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের এই অনড় অবস্থান এবং আইনি প্রক্রিয়ার হুঁশিয়ারি দেখে কিছুটা সুর নরম করেন রোগীর বাড়ির আত্মীয়-স্বজনেরা। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে দু-পক্ষের মধ্যে মধ্যস্থতা হয়। ময়নাতদন্তের জটিলতায় না গিয়ে, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই— এই মর্মে লিখিত দিয়ে রোগীর পরিবার মৃতদেহ নিয়ে নার্সিংহোম ছাড়ে। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ কয়েক ঘণ্টার টানাপোড়েন শেষে পরিস্থিতি শান্ত হয়।

Share This
Categories
বিবিধ

তৃণমূল কর্মীর বাড়িতে তাণ্ডবের অভিযোগ, অস্বীকার বিজেপির।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়ির উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের পরশুড়া এলাকায়। তৃণমূলের অভিযোগ বৃহস্পতিবার রাতে বিজেপির দুষ্কৃতী বাহিনী তান্ডব চালায়। ইতিমধ্যেই আতঙ্ক রয়েছে ওই পরিবার সহ এলাকার মানুষজন। ইতিমধ্যেই পুলিশের দারস্ত হয়েছে ওই তৃণমূল কর্মীর পরিবার। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। সাংগঠনিক ঘাটাল জেলা BJP সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ প্রধান জানিয়েছেন চার তারিখ ফলাফলের পর থেকে যারা গেরুয়া আবির মেখে বিজেপি হয়েছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে সক্রিয় কোনো বিজেপির কর্মীর যোগ নেই।

Share This
Categories
বিবিধ

গড়বেতায় বিধায়ককে সংবর্ধনা, উপস্থিত সংগঠনের সদস্য ও সমাজসেবীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ট্রাক অনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা সংবর্ধনা দেওয়া হল শুক্রবার,এইদিন বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি প্রথা অনুযায়ী বিধায়ককে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। এই দিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কার্যকর্তারা এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা।

Share This
Categories
বিবিধ

হেলমেট ছাড়া বাইক চালিয়ে জরিমানা একাধিক আরোহীর।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের জটেশ্বরে ট্রাফিক আইন অমান্যকারী বাইক আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শুক্রবার বিকেলে জটেশ্বর ট্র্যাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে হেলমেট ছাড়া বাইক চালানো একাধিক আরোহীকে আটক করা হয়। পুলিশের এই কড়া অভিযানে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও সাধারণ মানুষের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিনের ওই অভিযান চলাকালীন বেশ কয়েকজন হেলমেটহীন বাইক আরোহীকে জরিমানা করা হয়। পাশাপাশি অনেককে সতর্ক করে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, “হেলমেট ছাড়া বাইক চালানো সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ এবং বিপজ্জনক। তাই নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে হেলমেট ব্যবহারের গুরুত্বও বোঝানো হচ্ছে।” তিনি আরও জানান, আগামী দিনেও হেলমেটহীন বাইক চালকদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

Share This
Categories
বিবিধ

উন্নয়নের স্বার্থে বিরোধী বিধায়কদেরও আমন্ত্রণ, বার্তা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজন কৃষ্ণ সহ জেলার সমস্ত বিজেপি বিধায়ক। জেলার সমস্ত বিজেপি বিধায়ক সহ উপস্থিত ছিলেন তৃণমূলের দুই বিধায়ক দিনেন রায় ও শিউলি সাহা। মূলত জেলার সামগ্রিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রশাসনিক বৈঠকে। জেলার সামগ্রিক কোথায় কি উন্নয়ন হয়েছে, কোথায় কাজ আটকে রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রশাসনিক বৈঠকে। আগামী দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে এই প্রশাসনিক বৈঠকে। এই দিন বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারকে তুলাধনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন বিগত সরকারের আমলে শুধুমাত্র তৃণমূলের বিধায়কদের নিয়েই বৈঠক করা হতো। কিন্তু সামগ্রিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিরোধী বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছি এই বৈঠকে। একত্রিত হয়ে সামগ্রিকভাবে উন্নয়ন করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

Share This
Categories
অনুগল্প

নীরবতার ভাষা।

কলেজের লাইব্রেরির শেষ কোণের টেবিলটায় প্রতিদিন এসে বসত মেয়েটা। সাদা সালোয়ার, চোখে গোল ফ্রেমের চশমা, আর সামনে সবসময় একটা খোলা খাতা।
অর্ণব প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিল তাকে।
অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা কারও সঙ্গে কথা বলত না। শুধু মৃদু হেসে মাথা নাড়ত।
একদিন লাইব্রেরিয়ান কাকু বললেন,
— “ওর নাম তৃষা। ছোটবেলায় অসুস্থতার পর থেকে কথা বলতে পারে না।”
সেদিন থেকে অর্ণবের কেমন যেন আলাদা টান জন্মাল।
প্রতিদিন সে দূর থেকে তৃষাকে দেখত। কখনো বই খুঁজে দিত, কখনো চুপচাপ টেবিলের ওপর একটা চকোলেট রেখে চলে যেত।
তৃষাও ধীরে ধীরে ছোট ছোট কাগজে উত্তর দিতে শুরু করল।
“ধন্যবাদ।”
“আজ বৃষ্টি হবে মনে হচ্ছে।”
“তোমার পছন্দের বই কোনটা?”
একদিন প্রবল বৃষ্টি। পুরো কলেজ প্রায় ফাঁকা।
অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক তখন তৃষা এসে তার হাতে একটা ভাঁজ করা কাগজ দিল।
কাগজ খুলতেই সে থমকে গেল।
তাতে লেখা—
“সব অনুভূতি শব্দে বলতে হয় না। কিছু মানুষ নীরবতাতেই সবচেয়ে বেশি কথা বলে।”
অর্ণব ধীরে ধীরে তৃষার দিকে তাকাল।
বাইরে বৃষ্টি পড়ছিল, আর ভিতরে দুটো নীরব মন প্রথমবার একে অপরের ভাষা বুঝে ফেলেছিল।

Share This