Categories
বিবিধ

দলীয় অফিসে মজুত কম্বল-ত্রিপল! অভিযোগ ঘিরে সরগরম গড়বেতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের দলীয় কার্যালয় খুলতেই বেরিয়ে এলো ত্রাণ সামগ্রীর বহু কম্বল ও ত্রিপল, বিজেপি কর্মীরা কার্যত দলীয় কার্যালয় খুলতেই সাজানো রয়েছে কম্বল ও ট্রিপল। রবিবার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে। বিজেপির অভিযোগ গড়বেতা থানার পাশে ও ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূলের দলীয় কার্যালয় খুলতেই চক্ষু চড়ক বিজেপি কর্মীদের। বন্যায় ক্ষতিগ্রস্ত ও গরিবদের সাহায্যার্থে সরকার থেকে পাঠানো হয়েছিল ত্রিপল ও কম্বল। সেই কম্বল উদ্ধার হল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে। তবে সেই সব ত্রাণ সামগ্রী কেন মজুদ করে রাখা হয়েছিল তৃণমূল কার্যালয়ে তার কোন উত্তর পাওয়া যায়নি তৃণমূলের তরফ থেকে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

৭৮ জন শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শহরের স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর পরশ”। জানা গিয়েছে ১৯৯৮ সালে সংস্থার জন্ম। প্রত্যেক বছর মতন এই বছরও শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য কৃত্রিম অঙ্গ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার । জানা গিয়েছে এইদিন প্রায় ৭৮ জনকে কৃত্রিম পা, হাফ হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী যা বিশেষ ভাবে অক্ষম মানুষদের প্রয়োজন তা বিনামূল্যে প্রদান করা হয় সংগঠনের তরফ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি গোপাল ঘোষ,সম্পাদক অরুণ খামরুই এবং বরুণ পণ্ডিত। জানা গিয়েছে এনাদের উদ্যোগেই মূলত আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ,এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা থানার অফিসার ইনচার্জ চঞ্চল সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা,এইদিন সংগঠনের এই কর্মকান্ড তে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজ সেবীরা।

Share This
Categories
বিবিধ

প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে বিধায়ক পরিতোষ দাস, সৌন্দর্যায়নে জোর।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – আলিপুরদুয়ার শহরের হৃৎপিণ্ড প্যারেড গ্ৰাউণ্ড ময়দানের সৌন্দর্যায়ন করতে এবং প্যারেড গ্ৰাউণ্ড ময়দানকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালো আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। রবিবার সকালে আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ড ময়দান পরিদর্শন করেন বিধায়ক সঙ্গে ছিল আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান, আলিপুরদুয়ার মহুকুমা শাসক সহ অন্যান্যরা। এদিন বিধায়ক পরিতোষ দাস জানান, এখন পরিকল্পনা চলছে কি ভাবে সৌন্দর্যায়ন করা হবে প্যারেড গ্ৰাউণ্ড ময়দানকে।

Share This
Categories
বিবিধ

কোলাঘাট থানার উদ্যোগে পথ নিরাপত্তা প্রচার, বাইক চালকদের সচেতনতার বার্তা।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-
শনিবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় কোলাঘাট থানা ও কোলাঘাট সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হল ট্রাফিক সচেতনতা কর্মসূচি। প্রতিনিয়ত জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা। সে কারণে সাধারণ মানুষ সহ মোটর বাইক চালকদের সচেতনতার লক্ষ্যে করা হয় এই কর্মসূচী।মূলত হেলমেট পড়ে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো সহ বিভিন্ন বিষয়ের সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি হেলমেট বিহীন বেশ কিছু পথ চলতি হেলমেট বিহীন বাইক চালককে করা হয় জরিমানা। পাশাপাশি সচেতনতার জন্য তুলে দেওয়া হয় হেলমেট, চকলেট, গোলাপ ফুল। পাশাপাশি ট্রাফিকদের তুলে দেওয়া হয় ছাতা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস ডি পি ও শুভদীপ ঘোষ,কোলাঘাট থানার ওসি কাজল দত্ত, কোলাঘাটের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব কুমার মন্ডল, পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ একাধিক বিশিষ্টজনেরা।

Share This
Categories
বিবিধ

হরিশ্চন্দ্রপুরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্নের দাবি পরিবারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- দিল্লিতে রহস্যজনক মৃত্যু মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ পরিবারের। ময়নাতদন্ত না করেই গোপনভাবে কফিনবন্দি দেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম সেখ উজ্জল (২৪)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,যুবক ১০ দিন আগে দিল্লিতে কাজ করতে যায়। ভপুরা এলাকায় গ্রামের বাসিন্দা সমবুল হকের কারখানায় প্লাস্টিক ছাঁটাইয়ের কাজ করছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে কারখানায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামে খবর পৌঁছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে পরিবার। অভিযোগ, যুবককে কেউ বা কারা মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। যুবকের শরীরে কালশিটে দাগ রয়েছে। হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে। কারখানা মালিক দেহটি ময়নাতদন্ত না করিয়ে গোপনভাবে গ্রামে দেহটি পাঠিয়ে দেয়। যুবকের রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী রুকসানা বিবি।

Share This
Categories
বিবিধ

মালদা মেডিকেলে ফের চালু হতে পারে হৃদরোগ চিকিৎসা পরিষেবা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শনিবার মালদা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন ইংরেজবাজারের নবনির্বাচিত বিধায়ক অম্লান ভাদুড়ি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বর-সহ মেডিকেল কলেজের অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিধায়ক ও কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অম্লান ভাদুড়ি জানান, বর্তমানে রাজ্যের মেডিকেল কলেজগুলির মধ্যে মালদা মেডিকেল কলেজ পঞ্চম স্থানে রয়েছে। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে রাজ্যের এক নম্বর মেডিকেল কলেজ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বিধায়ক আরও বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা হৃদরোগের চিকিৎসা পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। এই পরিষেবা চালু হলে মালদা জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার বহু রোগীও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে হাসপাতালের ব্লাড ব্যাংকের পরিকাঠামো উন্নয়ন এবং বর্ষাকালে হাসপাতাল চত্বরে জল জমার সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়। অধ্যক্ষ প্রসেনজিৎ বরও দ্রুত হৃদরোগ চিকিৎসা পরিষেবা চালুর ব্যাপারে আশ্বাস দেন।

এই বৈঠককে ঘিরে হাসপাতালের পরিষেবা উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছে হাসপাতাল মহল।

Share This
Categories
বিবিধ

বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত পরিষেবার আশ্বাস বামনগোলা হাসপাতালে।

মালদা, নিজস্ব সংবাদদাতা : — বামনগোলা ব্লকে, বামনগোলা গ্রামীণ হাসপাতালে পা বিজেপি সরকার আসার পরে হবিবপুর বিধান সভার কেন্দ্রের বিধায়ক জুয়েল মূমূ। শনিবার দুপুরে মদিপুকুর হসপিটালের ডাক্তার সহ হসপিটালে থাকা কর্মীরা ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানালেন। এর পাশাপাশি রোগী কল্যাণ সমিতির সদস্যদের সাথে হসপিটালের পরিকাঠামনি আলোচনা করেন। তার পাশাপাশি হসপিটাল পরিদর্শনের সময় শুধু ঘুরে দেখা নয়, হাসপাতালের বাস্তব চিত্রটাও কাছ থেকে বোঝার চেষ্টা করেন তিনি। বিভিন্ন ওয়ার্ড,পরিষেবা ও অবকাঠামো খতিয়ে দেখে স্পষ্টই বুঝিয়ে দেন,বর্তমান অবস্থায় এই হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়া ব্যবস্থা কিভাবে করা যায়।বিধায়ক জুয়েল মূমূ কথায়, এই হাসপাতালকে ধাপে ধাপে বড় আকারে গড়ে তোলার ভাবনা রয়েছে। যেখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি মিলবে বিশেষজ্ঞ পরিষেবাও।হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আনা, পরিকাঠামো শক্তিশালী করা,এই দুই দিকেই জোর দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারের কাছে এই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার কথাও বলেন।হসপিটাল পরিদর্শনে উপস্থিত ছিলেন,হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি অমিত মাশান্ত, বামনগোলা গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ সুপ্রদীপ মন্ডল সহ হসপিটালে থাকা বিভিন্ন কর্মীরা।

Share This
Categories
নারী কথা বিবিধ

সরকারি বাস বন্ধ থাকায় চাপে মহিলা যাত্রীরা, বাড়ছে ক্ষোভ।

মালদা, নিজস্বসংবাদদাতা:—-নতুন সরকার গঠন হতেই সরকারি বাসে ভাড়া ফ্রি হওয়ার ঘোষণার পরেই বাসের দাবি তুলেছেন মালদা বিধান সভা ও হবিবপুর বিধান সভার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন এই রাস্তা দিয়ে মালদা বিধানসভা ও হবিবপুর বিধানসভার হাজার হাজার মানুষ যাতায়াত করলেও সরকারি বাস না থাকায় বাধ্য হয়ে বেসরকারি গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। এর ফলে একদিকে যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে নিত্যদিন দুর্ভোগও বাড়ছে সাধারণ মানুষের।
বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মহিলা যাত্রীরা। সম্প্রতি নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করেছে। কিন্তু মালদা-নালাগোলা রাজ্য সড়কে দীর্ঘদিন ধরে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সেই সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন এই এলাকার মহিলারা। বহু মহিলা কর্মসূত্রে, চিকিৎসার জন্য, পড়াশোনার কারণে কিংবা দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন যাতায়াত করেন। সরকারি বাস না থাকায় তাদের বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে বেসরকারি গাড়িতে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস পরিষেবা চালু করা হয়নি। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে মালদা-নালাগোলা রাজ্য সড়কে পুনরায় সরকারি বাস চালু করা হোক, যাতে মহিলারা সরকারের ঘোষিত বিনামূল্যের যাতায়াতের সুবিধা পান এবং সাধারণ যাত্রীদেরও ভোগান্তি কমে।
এলাকার মানুষদের বক্তব্য, মালদা-নালাগোলা রাজ্য সড়ক মালদার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এই রাস্তার উপর নির্ভর করে প্রতিদিন বহু মানুষ জেলা সদর ও বিভিন্ন ব্লকে যাতায়াত করেন। তাই দ্রুত সরকারি উদ্যোগে বাস পরিষেবা চালুর দাবি আরও জোরালো হচ্ছে।এ বিষয়ে হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মর্ম বলেন তৃণমূল সরকারের আমলে এই রাজ্য সড়কের সরকারি বাস তুলে নেওয়া হয়েছিল। নতুন সরকার আসার পরে মুখ্যমন্ত্রী কাছে আবেদন করবো এই মালদা নালাগোলা রাজ্য সরকারকে সরকারি বাস চালু করার।

Share This
Categories
বিবিধ

জলস্তর বাড়তেই ভেসে গেল অস্থায়ী সাঁকো, সমস্যায় নিত্যযাত্রীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গেল। বৃষ্টির জেরে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এর ফলে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। স্থানীয় সূত্রে খবর, চলাচলের একমাত্র ভরসা ছিল এই অস্থায়ী বাঁশের সাঁকো। সাঁকোটি ভেসে যাওয়ার পর জটেশ্বর ও পাঁচমাইলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় সাঁকো ভেঙে চরম ভোগান্তি, স্থায়ী সেতুর দাবিতে বাসিন্দারা।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মুজনাই নদীর উপর ভেঙে যায় অস্থায়ী বাঁশের সাঁকো। শনিবার ওই এলাকায় পৌঁছান আলিপুরদুয়ার জেলার জেলা শাসক ও পুলিশ সুপার। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লকের বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকোটি প্রবল বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে যায়। এর ফলে জটেশ্বর ও পাঁচমাইল এলাকার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। এর আগেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুজনাই নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ ‘বঙ্কিম ঘাট’ সেতুটি ভেঙে পড়ে। এরপর সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রশাসনের তরফে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হলেও বৃষ্টিতে সেটিও ভেসে যায়। শনিবার জেলা শাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে এসে পরিস্থিতির খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে দ্রুত বিকল্প যাতায়াতের ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।

Share This