Categories
বিবিধ

ছাত্রছাত্রীদের সুবিধায় বাড়ল শ্রেণিকক্ষ, বারবিশা হাই স্কুলে অনুষ্ঠানে উপস্থিত সাংসদ ও বনমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার : বারবিশা হাই স্কুলে আলিপুরদুয়ার সাংসদ তহবিল থেকে ২২ লক্ষ টাকা ব্যায়ে নতুন শ্রেণী কক্ষের উদ্বোধন হল।
আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা সাংসদ তহবিল থেকে ২২ লক্ষ টাকা ব্যায়ে বারবিশা হাই স্কুলে নতুন শ্রেণী কক্ষের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা, বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও সহ অন্যান্য রা

Share This
Categories
বিবিধ

‘নাম-পরিচয় দেখে হাত-পা বেঁধে খুন’, সূর্যপুরে ইন্দ্রজিৎ হত্যায় ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দুর।

দক্ষিণ 24 পরগণা, নিজস্ব সংবাদদাতা:- সূর্যপুরে উত্তেজিত জনতার মারে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু নিছক ‘গণপিটুনি’ নয়, বরং তা একটি সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, নির্বাচনে পরাজিত শক্তির উস্কানির পাশাপাশি এই নৃশংস ঘটনার নেপথ্যে অতিবাম ও উগ্র মৌলবাদী

শনিবার বারুইপুরে ইন্দ্রজিতের জীর্ণ বাসভবনে পৌঁছে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নাম আর পরিচয় দেখে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবকের হাত-পা বেঁধে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, তা কোনও সাধারণ গণপিটুনি নয়, ঠান্ডা মাথার খুন। নির্বাচনে যারা হেরেছে, তাদের উস্কানিতেই এই ঘটনা। এর পিছনে উগ্রপন্থী, মৌলবাদী বা অতিবামপন্থীদের বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে।’

মুখ্যমন্ত্রী জানান, ঘটনার ভিডিও ও ছবি দেখে ইতিমধ্যেই মূল অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে পদক্ষেপ করে অপরাধীদের দিঘা ও বকখালি থেকে গ্রেফতার করেছে। এই ঘটনায় এ পর্যন্ত মোট ৩৮ জনকে পাকড়াও করা হয়েছে। শুভেন্দুর হুঁশিয়ারি, ‘হাত-পা বেঁধে পিটিয়ে মারার এই জঘন্য অপরাধে যুক্ত থাকা খুনিদের সঙ্গে কোনও আপস বা ‘পেয়ার-মহব্বত’ করা হবে না।’ইন্দ্রজিৎকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় স্বীকার করেও তাঁর পরিবারকে সর্বতোভাবে সুরক্ষিত করতে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে এদিন নিহতের বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। তাঁর পোস্টিং হবে স্থানীয় সূর্যপুর পুলিশ ফাঁড়িতেই। দাঙ্গাকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া ইন্দ্রজিৎদের বাড়িটি ইতিমধ্যেই সরকারি খরচে সম্পূর্ণ মেরামত করে দেওয়া হয়েছে। নিহতের বৃদ্ধ বাবার জন্য অবিলম্বে বার্ধক্যভাতা এবং মায়ের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সামাজিক সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করেছে প্রশাসন।

উল্লেখ্য, গত ৪ জুলাই বারুইপুরের এক নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায়। পরদিন, ৫ জুলাই রবিবার সকালে একটি পুকুর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, নাবালিকাকে গণধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে এবং মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল বুধবার সকালে পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে। তবে গত রবিবার নাবালিকার দেহ উদ্ধারের পর সূর্যপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। সেই সময় চরম উত্তেজনার আবহে সম্পূর্ণ সন্দেহের বশে এবং ভুল বোঝাবুঝির জেরে অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলকে নৃশংসভাবে মারধর করে একদল উগ্র মানুষ, যার জেরে তাঁর মৃত্যু হয়।

Share This
Categories
বিবিধ

রথযাত্রায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কৌশল নির্ধারণ, চন্দ্রকোনারোডে প্রশাসনিক তৎপরতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-
রথযাত্রাকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাপক্ষে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি,CI, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার,BDO সহ একাধিক জেলা পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা। মূলত এই রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই প্রশাসনিক বৈঠকে।

Share This
Categories
বিবিধ

প্রাক্তন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের অংশগ্রহণে গড়বেতায় সফল রক্তদান কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের কেশিয়া সরোজ কুমার হাই স্কুলের উদ্যোগে এবং মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীদের মধ্যে ৭১ জন রক্তদান করেছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সৌমেন শুকূল , ও বিদ্যালযের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।

Share This
Categories
বিবিধ

বর্ষার যাতায়াত সমস্যা মেটাতে স্বস্তি, কুবাই নদীতে তৈরি হল বাঁশের সাঁকো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আখমুড়া এলাকায় এক নম্বর এবং দু’নম্বর অঞ্চলের মাঝে কুবাই নদীর উপর সাধারণ মানুষের পারাপারের জন্য প্রশাসনের উদ্যোগে তৈরি করা হলো অস্থায়ীভাবে বাঁশের সাঁকো, শনিবার যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কেশপুর BDO শেখ মাসুদ করিম,আনন্দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তন্ময় দাস,উৎপল পাঁজা সহ একাধিক ব্যক্তিবর্গ। জানা গিয়েছে প্রত্যেক বছর বর্ষার সময় নদীতে জল বেড়ে যাওয়ার কারণে যাতায়াতের জন্য নানান সমস্যার সৃষ্টি হতো দুটি অঞ্চলের মানুষজনদের। তবে এই অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা পাবেন বলে আশাবাদী এলাকার মানুষজন।

Share This
Categories
বিবিধ

দেশবিরোধী মন্তব্যের অভিযোগ তুলে সরব বিজেপি, মালদায় কনটেন্ট ক্রিয়েটর যুবতী পুলিশের জালে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল কুরুচিকর ভাষায় আক্রমণ করে ভিডিও পোস্ট। বিজেপির করা অভিযোগের ভিত্তিতে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হল কনটেন্ট ক্রিয়েটর যুবতি। পেছনে কোন শক্তি রয়েছে? সামনে আসুক দাবি বিজেপি নেতৃত্বের। মালদার চাঁচল থানার মোবারকপুর এলাকার বাসিন্দা কন্টেন্ট ক্রিয়েটর মুসু ইয়াসমিন। তার বিরুদ্ধে অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে অশ্লীল ভাষায় আক্রমণ সহ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ বিরোধী বিরোধী ভিডিও বানানোর।গতকাল দেশবিরোধীতার অভিযোগ তুলে চাঁচল থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।তারপরেই এদিন তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ।শনিবার অভিযুক্ত কে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে তার শাস্তির দাবিতে। বিজেপির আশঙ্কা এই ধরনের ভিডিও মেয়েটির মস্তিষ্কপ্রসূত নয়। এর পেছনে দেশ বিরোধী কোন শক্তি রয়েছে। তাই পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

সোদপুরে দিনের আলোয় ছুরি হামলা, মহিলার মৃত্যু; গুরুতর আহত অভিযুক্ত স্বামী।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার সোদপুরের স্কুল রোডে ফিউচার গেটের সামনে বুধবার সকালে রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেন। এরপর নিজেও পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন। বাধা দিতে গেলে স্থানীয়দের ওপরেও হামলার অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে (Sagar Dutta Hospital)-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। মৃতার নাম গীতা দাস (প্রায় ৪০–৪৫), অভিযুক্ত সুভাষ দাস। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হাড়োয়া এলাকায় এবং মৃতার বাড়ি মহেন্দ্রনগরে।
খবর পেয়ে Khardah Police Station-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলের পাশের একটি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চললেও প্রশাসনের নজরদারি ছিল না। ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This
Categories
বিবিধ

আগেও ঘটিয়েছে একই কাণ্ডের অভিযোগ, এবার ছাত্রদের তৎপরতায় মানিকচক পুলিশের হাতে যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- স্কুল চলাকালীন গোপনাঙ্গ দেখিয়ে ছাত্র-ছাত্রীদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি। শুক্রবার হাতেনাতে পাকড়াও করল বিদ্যালয়ের ছাত্ররা। স্কুল কর্তৃপক্ষের দিক থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। মথুরাপুর বিএসএস হাইস্কুলের এই ঘটনায় ব্যাপক শোরগোল।
ঘটনা সম্পর্কে জানা গেছে, এদিন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস করছিলেন। ঠিক সেই সময়ই বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক যুবক ছাত্রীদের দিকে তাকিয়ে এই অশ্লীল আচরণ করেন। তৎক্ষণা ছাত্রীরা বিষয়টি ছাত্রদের জানালে তারা তড়িঘড়ি দৌড়ে পাকড়াও করে যুবককে। নিয়া আসা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে, সেখানেই জানা যায় এই যুবক এর আগেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে প্রত্যেকবারই হাতছাড়া হয়েছে সে। তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় মানিকচক থানায়, পরবর্তীতে পুলিশ আধিকারিকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে গ্রেফতার করে যুবককে।

Share This
Categories
বিবিধ

মালদায় চাঞ্চল্য, সাপ হাতে দোলাতে দোলাতে হাসপাতালে ফারুক—ঘটনায় হতবাক এলাকাবাসী।।

মালদা, মালদা নিজস্ব সংবাদদাতা:- অবাক কান্ড! সাপের ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে মেরে সেই সাপ হাতে দোলাতে দোলাতে চার কিলোমিটার পথ হেঁটে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাল এক যুবক। আর এই ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হল মালদায়। ঘটনা মালদার মোথাবাড়ি থানা এলাকার। জানা গেছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মোমিন নামে এক যুবক এদিন তার বাড়ির কাছেই কাজ করছিলেন। ওই সময় হঠাৎ করেই এক বিশালার দৈর্ঘ্যের সাপ তার সাপে ছোবল বসায়। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। এরপর সেই সাপ হাতে নিয়েই বাঙ্গীটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করে। কিন্তু যানবাহন না পেয়ে শেষমেশ সে সাপটিকে হাতে ধরে দোলাতে দোলাতে পায়ে হেঁটেই হাসপাতালের পথে এগিয়ে যেতে থাকে। যা মোথাবাড়ির গঙ্গারামপুর-দুলালগঞ্জ এলাকার বাসীন্দা চাক্ষুষ করে রীতিমতো শিউরে ওঠেন। তবে শেষমেশ ওই যুবক বাঙ্গীটোলা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে যে সাপটি ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। সেই সাপের ছোবল খেয়ে বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর।

Share This
Categories
বিবিধ

‘নাগরিকদের পরিষেবা দিতে বদ্ধপরিকর’, গয়েশপুরে বিধায়ক দপ্তর খুলে বার্তা অনুপম বিশ্বাসের।।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সরকারি নির্দেশ মতো বুধবার গয়েশপুর পৌরসভায় বিধায়কের দপ্তর উদ্ধোধন হলো।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপম বিশ্বাস গয়েশপুর পৌরসভার পৌর আধিকারিক, পৌর এলাকার বিশিষ্ট সমাজ সেবক দিপা বিশ্বাস, বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক অনুপম বিশ্বাস কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো পৌরসভার পক্ষথেকে এছাড়াও শুভেচ্ছা জানায় পৌর নাগরিক থেকে বিশিষ্ট জনেরা।
পরিশেষে কল্যাণী বিধায়ক অনুপম বিশ্বাস বলেন গয়েশপুর পৌর এলাকার নাগরিকদের পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর।
এখানকার পৌর কর্মচারী সহ আমরা সকলে মিলে পৌর নাগরিকদের পরিষেবা দেবো।
পৌরসভায় বিধায়ককে পেয়ে যথেষ্ট খুশি পৌর নাগরিকরা।

Share This