Categories
বিবিধ

স্কুলের শৌচালয় কতটা পরিষ্কার? স্যানিটারি ন্যাপকিন মিলছে কি না খতিয়ে দেখল জেলা আইনি কর্তৃপক্ষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের স্কুল গুলিতে শৌচালয়ের পরিচ্ছন্নতা ও বালিকাদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করার ব্যবস্থা কি রকম আছে, তা জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের জুভেনাইল সেক্রেটারিয়েট গত ৩ জুলাই রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিবকে এই মর্মে একটি চিঠি দিয়ে উক্ত বিষয় প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রিপোর্ট পাঠাতে বলেছে। এই আদেশের প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ জনিয়েছেন, গত ৭-৯ জুলাই জেলার ১০৮৩ টি বিদ্যালয়ে এই অনুসন্ধানের কাজ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষের অধিকার মিত্র গন তৎপরতার সাথে এই কাজ সম্পন্ন করায় তিনি তাদের অভিনন্দন জানান। এই কাজে খোদ সচিব তথা জজ সাহেব সয়ং কয়েকটি বিদ্যালয়ে গিয়ে অনুসন্ধানের কাজটি করেছেন।

Share This
Categories
বিবিধ

চোলাই মদ বন্ধের দাবি তুলে বিপাকে মহিলারা, হামলার অভিযোগে চাঞ্চল্য দাসপুরে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবগারি দপ্তরের সামনে অভিযোগ জানানোই হলো বিপদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার আরিটগ্রামের কিছু মহিলাদের জন্য।
চোলাই মদ উচ্ছেদের জন্য যে সমস্ত এলাকায় চোলাই মদ তৈরি কিংবা বিক্রি হয় সেই সমস্ত এলাকায় মাঝে মাঝেই পৌঁছে যায় আবগারি দপ্তরের আধিকারিকরা । তবে ১৯০ বার গেলে ৮০ বার খালি হাতেই ফিরে আসতে হয়। বারে বারে অভিযান চালিয়েও চোলাই মদ বন্ধ করতে পারেনি এখনও পর্যন্ত আবগারি দপ্তর । ঠিক একইভাবে শনিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ দাসপুর থানার আরিট গ্রামে চোলাই মদ বন্ধ ও বাজেয়াপ্ত করতেই গ্রামে উপস্থিত হয় আবগারি দপ্তরের আধিকারিকরা। তাদেরকে সামনে পেয়ে বেশ কিছু অভিযোগ জানান এলাকার অনেক মহিলা। যাতে দ্রুততার সহিত প্রশাসন এলাকা থেকে চলাই মদের বিক্রির সম্পন্নরূপে বন্ধ করে দেয় এবং যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদের শাস্তি হয়। আর এই অভিযোগটা করাই যেন কাল হয়ে দাঁড়ালো সেই সমস্ত মহিলাদের জন্য।। আবগারি দপ্তরের আধিকারিকরা চলে যাওয়ার পরেই সেই মহিলাদেরকে একেবারে টার্গেট করেই মারধর শুরু হয়। যারা এই ব্যবসার সাথে যুক্ত তারাই মারধর করেন এই মহিলাদেরকে যারা অভিযোগ করেছিল। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।। এরপরেই আহত মহিলাদেরকে সোনাখালী গ্রামীণ হাসপাতাল কেন্দ্রের চিকিৎসা করানো হয় এবং মেডিকেল রিপোর্ট করানো হয় তারপরেই দাসপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।।

Share This
Categories
বিবিধ

জানালা ভেঙে লক্ষাধিক টাকার চুরি, কয়েক দিনের মধ্যেই রহস্যের সমাধান পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনীর রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনার কিনারা করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করল চুরি যাওয়া বেশকিছু সোনার অলঙ্কার। সেই সঙ্গে চুরির ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করল এক যুবককে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনীর বাসীন্দা, পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালার রেল কোয়ার্টারে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা সহ বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওইদিনই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে হয়। অভিযোগ পেয়ে যথেষ্টই তৎপরতার সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সেই তদন্তে এদিন সাফল্য মেলে। পুলিশ চুরি যাওয়া বেশকিছু সোনা, চাঁদির অলঙ্কার উদ্ধার করে। সেই সঙ্গে পুরাতন মালদার কাজিদ্বারা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে বলে খুবর।

Share This
Categories
বিবিধ

পুর পরিষেবা নিয়ে অসন্তোষ, খড়গপুর বোর্ডকে পারফরম্যান্স দেখানোর আলটিমেটাম মন্ত্রী দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার কাজের গতি ও পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে পুর কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সময়ের মধ্যে সন্তোষজনক পারফরম্যান্স না হলে সরকার “অন্য ব্যবস্থা” নেবে।
রবিবার সকালে খড়গপুরে মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, খড়গপুর পুরসভায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার বোর্ড রয়েছে। সরকার সেই বোর্ডকে কোনওভাবেই অস্থির করার চেষ্টা করেনি, বরং সবরকম সহযোগিতা করছে। তিনি নিজেও একাধিক সরকারি কর্মসূচিতে উপস্থিত থেকেছেন। এরপরও কেন প্রত্যাশিত কাজ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, “একটা সম্পূর্ণ মেজরিটি নিয়ে একটা বোর্ড আছে। আমরা তো ডিস্টার্ব করিনি, বোর্ড ভাঙিনি, আমরা সহযোগিতা করছি। আমি নিজে প্রোগ্রামে এসেছি। তাহলে কেন পারফরম্যান্স আসছে না? আজকে বোর্ডের চেয়ারম্যান ও কাউন্সিলরদের ভাবা উচিত, আগামী দিনে নির্বাচন আছে, মানুষকে জবাব দিতে হবে। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, সাধারণ মানুষের সুবিধার জন্য, তা বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। আমি এক সপ্তাহের মধ্যে পারফরম্যান্স দেখতে চাই, না হলে অন্য ব্যবস্থা হবে।”
এদিন তিনি ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্প নিয়েও সরব হন। তাঁর দাবি, খড়গপুর পুরসভা এলাকায় এই প্রকল্পে বরাদ্দ অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। বহু ওয়ার্ডে কাজের বোর্ড লাগানো থাকলেও বাস্তবে সেই কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, “‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পে পাড়ায় টাকা খরচ হয়নি, সমাধানও হয়নি। কোথায় গেল সেই টাকা, তার হিসাব দিতে হবে। এই প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে। আর যদি টাকা খরচ না হয়ে থাকে, তাহলে সেই টাকা যাতে সঠিকভাবে মানুষের স্বার্থে ব্যয় হয়, সেটাও আমরা নিশ্চিত করব।”
মন্ত্রী দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে খড়গপুরের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একদিকে পুরসভার কাজের মান নিয়ে প্রশ্ন, অন্যদিকে দুর্নীতির অভিযোগ এবং এক সপ্তাহের আলটিমেটাম—সব মিলিয়ে খড়গপুর পুরসভাকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল। এখন পুর কর্তৃপক্ষ এই অভিযোগের কী জবাব দেয় এবং আগামী এক সপ্তাহে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে শহরবাসীর।

Share This
Categories
বিবিধ

সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে উত্তাল পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত।

পশ্চিম মেদিনীপুর- দাসপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অফিস কক্ষে অন্নপূর্ণা ভাণ্ডারীর টাকা না পাওয়ায় এবং ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কোন অসাধু ব্যক্তি বিশেষ বিশেষ কারণ দেখি ফ্রম বাতিল করার পরিকল্পনা করেছে। সেই কথা জানতে পেরেই এলাকাবাসীর বিভিন্ন প্রান্তের মহিলারা আজকে জমায়েত হয়ে বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির আধিকারিক এর সাথে আন্দোলনকারীদের ফোনে আশ্বাস মেলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পরিস্থিতি খতিয়ে দিক দিয়ে নির্দিষ্ট ফর্ম গুলি যাচাই করার জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে জমা করার নির্দেশ দেন।
মূলত কে বা কারা এই ষড়যন্ত্র করেছেন তার জবাব চাইছেন আন্দোলনকারীরা।

Share This
Categories
বিবিধ

প্রধানের অনুপস্থিতি ও সরকারি প্রকল্প নিয়ে ক্ষোভ, খারুই পঞ্চায়েতে তালা খুলল প্রশাসনের আশ্বাসে।

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়া, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং প্রধানের অনুপস্থিতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই-১ গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার সকাল থেকে মহিলা ও পুরুষ মিলিয়ে বহু গ্রামবাসী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। পরে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে আন্দোলন চালান তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, খারুই-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক সেরাজুল ইসলাম গত প্রায় এক মাস ধরে নিয়মিত পঞ্চায়েত অফিসে আসছেন না। ফলে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। জন্ম-মৃত্যু সংক্রান্ত নথি, বিভিন্ন শংসাপত্র, সরকারি প্রকল্পের আবেদনসহ একাধিক পরিষেবা পেতে বারবার অফিসে এসেও খালি হাতে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। প্রধানের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলেও তাঁদের দাবি।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, রাজ্য সরকারের অন্নপূর্ণা প্রকল্পের টাকা এখনও বহু উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছায়নি। তাঁদের দাবি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে রাজনৈতিক পক্ষপাতিত্বের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সমর্থক মহিলাদেরই ওই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা পঞ্চায়েত অফিসের সমস্ত কর্মীদের বাইরে বের করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা মধুসূদন মণ্ডল ফোনে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সুজিৎ কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। ফোনে বিডিও গ্রামবাসীদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন।

বিডিও সুজিৎ কুমার বিশ্বাস বলেন, “প্রধান মাঝে মাঝে পঞ্চায়েত অফিসে আসছেন, কিন্তু সেই সময় সাধারণ মানুষের সঙ্গে তাঁর দেখা হচ্ছে না। সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তীতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। বিডিও ও পুলিশের আশ্বাসে প্রায় দু’ঘণ্টা পর বিক্ষোভকারীরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন। এরপর অফিসের কর্মীরা পুনরায় কাজে যোগ দিতে সক্ষম হন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে, এই ঘটনার বিষয়ে খারুই-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক সেরাজুল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগের সত্যতা খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

Share This
Categories
বিবিধ

কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সংঘাতের অভিযোগ, স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত চোপড়ায়।

চোপড়া, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন ধরে চোপড়া কলেজে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অভিযোগ, কলেজ চত্বরে বারবার মিটিং, মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটছে, যার ফলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত ১০ তারিখে এবিভিপি (ABVP)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত ‘বন্দে মাতরম’ মিছিলে অংশগ্রহণের জন্য সাধারণ ছাত্রছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। কয়েকজন ছাত্রছাত্রীর দাবি, মিছিলে যেতে অনীহা প্রকাশ করলে বহিরাগত কিছু সদস্য তাঁদের জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং হুমকি দেন যে, “মিছিলে না গেলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমনকি ফেল করিয়ে দেওয়া হবে।” এই অভিযোগের জেরে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এছাড়াও অভিযোগ উঠেছে, কলেজের পিছনের গেট এবিভিপির নির্দেশে বন্ধ রাখা হয়েছে। এর ফলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ, মূল ফটকের দিকের দাসপাড়া সংলগ্ন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ; বড় গর্ত থাকায় সেই পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

কলেজের ছাত্রছাত্রীদের দাবি, ক্যাম্পাসে স্বাধীন ও ভয়মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক এবং বহিরাগত কোনও রাজনৈতিক কর্মী বা সংগঠনের সদস্য যেন কলেজে প্রবেশ করতে না পারেন।

Share This
Categories
বিবিধ

জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ, সাপ বাঁচানোর শপথ নিল আলিপুরদুয়ারের পড়ুয়ারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিজ্ঞান অগ্রগতির যুগে ও সাপের ছোবল এবং তার চিকিৎসা নিয়ে বহু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়ে গিয়েছে I সর্প দংশনের পরে ওঝার কাছে গিয়ে যাওয়ার কথা এখনো শোনা যায় গ্রাম গঞ্জে l এমন কুসংস্কার দূর করতে আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠন ও সালকুমারহাট হিউম্যানিজন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল শালকুমারহাট উচ্চতর বিদ্যালয়ে সচেতনতা শিবির l উক্ত শিবিরে আলোচনা করে” সর্প বন্ধু” জয়ন্ত দাস । সাপের বিভিন্ন প্রজাতি চেনানোর পাশাপাশি সাপকে ঘিরে থাকা নানা কুসংস্কার নিয়ে তিনি আলোচনা করেন। পড়ুয়াদের শেখান, সাপ মোটেই দুধ কলা খায় না। তাড়া করে কামড়ায় না জোড়ায় থাকেনা। সাপ প্রতিশোধ নেয়, লোকমুখে চলে আসা এমন ধারণাও ভ্রান্ত। ওঝা গুনিন বা মনসার আশীর্বাদে সাপের বিষ নামে না। সাপের ছোবলের ক্ষেত্রে একমাত্র করণীয়, এক মুহূর্ত দেরি না করে কাছের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া। সেখানে বিনামূল্যে অ্যান্টি -ভেনম প্রতিষেধক মেলে, যা সর্প দংশনের একমাত্র চিকিৎসা। বাস্তুতন্ত্রের স্বার্থে সাপকে বাঁচিয়ে রাখা একমাত্র জরুরী সে ব্যাপারে আলোকপাত করেন সংগঠনের সদস্যরা এবং বিদ্যালয়ের এদিন পড়ুয়ারা শপথ নেয়, সাপ মারবে না, মারতে দেবে না। পথের সাথীর সংগঠনের সম্পাদক মিঠুন রায় জানান, প্রকৃতি ও পরিবেশ ভালোবেসে ছাত্রছাত্রীরা যাতে জীব বৈচিত্র্য ও বুঝতেও জানতে শেখে এবং কুসংস্কার দূর হয়, সেই উদ্দেশ্যেই এই শিবির।

Share This
Categories
বিবিধ

বিশ্বজয়ের লক্ষ্যে জলপরী সায়নী, সরকারি চাকরির আবেদন বিধায়কের কাছে—সহযোগিতার আশ্বাস।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- জাপানের সুগারু চ্যানেল পার করতে নেমেছিলেন সায়নী জুলাইয়ের চার তারিখে। মাঝ পথেই সে অসুস্থ বোধ করে , স্বপ্ন অধরা থেকে যায়। পরের বছর যাওয়ার প্রস্তুতি নেবেন তিনি, আজ তার বাড়িতে কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার আসেন, গেমস এর একটি হাব বানানোর কথা তিনি জানান এবং আন্তর্জাতিক মানের সুইমিংপুল তৈরি করা কথা ভাবনাচিন্তার মধ্যে আছে সেটাও তিনি জানান আর এরম বিশ্বজয়ী ব্যক্তিদেরকে কাছে নিয়ে সমস্ত চিন্তা ভাবনা করা হবে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান।
*জলপরী সায়নী দাস জানান, তিনি একটি সরকারি চাকরির আবেদন রেখেছেন বিধায়ক এর কাছে, কারণ হিউজ পরিমাণে খরচ আছে প্রত্যেকটি চ্যানেল পার করতে গেলে একটি জব থাকলে সেখান থেকে অনেকটাই আর্থিক সহায়তা পাবেন*, এই আবেদন জানান ।যদিও এ বিষয়ে বিধায়ক আশ্বাস দিয়েছেন তাকে লিখিত আবেদন করতে বলেছেন।
এছাড়া তাদের পরিবারের থেকে দাবি একটা ৫০ মিটারের সুইমিং পুল করার জন্য যাতে এখান থেকে আরো ভালো সাঁতারু উঠে আসতে পারে এই বিষয়ে সম্মতি দিয়েছেন কালনার বিধায়ক।

Share This
Categories
বিবিধ

বারুইপুরে মুখ্যমন্ত্রীর আগমন, নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আবহ।

বারাইপুর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার বারাইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনের কথা রয়েছে। তাঁর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সূর্যপুর পুলিশ ফাঁড়ি ইতিমধ্যেই রঙিন সাজে সেজে উঠেছে। বারাইপুর থেকে সূর্যপুর পর্যন্ত গোটা রাস্তাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখছেন।
সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রথমে বড় ধরায়ে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যাবেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সূর্যপুর পুলিশ ফাঁড়িতে পৌঁছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নতুন আউটপোস্টের।
এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

Share This